শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন সালাহ, লজ্জায় ডুবল ম্যান ইউনাইটেড

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নতুন মৌসুমটায় নিজেকেই যেন ছাড়িয়ে যাওয়ার মিশনে নেমেছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত উপহার দিয়েছেন দুর্দান্ত ফুটবল। সবশেষ রোববার রাতের বিগম্যাচে দুই গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। চলতি মৌসুমে লিভারপুলের দুরন্ত বেগে ছুটতে থাকার মূল কারিগরও বলা যায় তাকে। 


এখন পর্যন্ত লিগে কেবল দুই ম্যাচেই কোনো গোল বা অ্যাসিস্ট পাননি সালাহ। যার একটি ছিল ১৪ই সেপ্টেম্বর নটিংহাম ফরেস্টের বিপক্ষে। অন্যটি ৫ই অক্টোবর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। অন্যান্য সব ম্যাচেই অন্তত একটি গোল বা অ্যাসিস্ট ছিল তার। যার সুবাদে প্রিমিয়ার লিগের ইতিহাসেও নাম তুলেছেন তিনি। ১৯৯২ সাল থেকে প্রিমিয়ার লিগ শুরুর পর যা আর কেউই করতে পারেননি। 


ইংলিশ ফুটবলের শীর্ষ এই লিগে প্রথম খেলোয়াড় হিসেবে বড়দিন (২৫ ডিসেম্বর) এর আগে অন্তত ১০ গোল এবং ১০ অ্যাসিস্ট করা খেলোয়াড় হয়েছেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে তার গোল ১৫টি। আর অ্যাসিস্ট ১১টি। এর আগে ২৫ ডিসেম্বরের আগে এমন কিছু কারো মাধ্যমে হয়নি। 



জোড়া গোল আর অ্যাসিস্ট করে ভিন্ন আরেকটা ইতিহাসও গড়েছেন সালাহ। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৬ মৌসুম ১০-এর বেশি গোল ও অ্যাসিস্ট করেছেন এই মিশরীয় তারকা। এদিন হাল্যান্ডকে পেছনে ফেলে চলতি মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা (১৫ গোল) ও সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক  হয়েছেন তিনি। 




এমনকি লিভারপুলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা এখন সালাহ। বিলি লিডলকে পেছনে ফেলে অলরেডদের জার্সিতে তার গোল এখন ২২৯টি। সামনে আছেন গর্ডন হজসন (২৪১ গোল), রজার হান্ট (২৮৫ গোল) এবং ইয়ান রাশ (৩৪৬ গোল)।

ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশা 


প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড ছন্দে নেই বেশ অনেকটা দিন ধরেই। মৌসুমের মাঝপথে কোচ ছাঁটাই করেও খুব একটা লাভ হয়নি তাদের। পর্তুগিজ কোচ রুবেন আমোরিম ব্যর্থ হয়েছেন ফলাফলে পরিবর্তন আনতে। সবশেষ ম্যাচে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হেরেছে রেড ডেভিলরা। 


তাতে লিগ টেবিলের ১৩তম স্থানে নেমে গেছে ম্যান ইউনাইটেড। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ শুরুর পর থেকে এবারই প্রথম লিগ টেবিলে ১০-এর বাইরে থেকে বড়দিনের বিরতিতে যাচ্ছে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়নরা। 


আরও খবর




পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই