শিরোনাম
পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মজয়ন্তী: প্রধান অতিথি হিসেবে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশিত:বুধবার ০৬ মে ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৬ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো.মুরাদ মৃধা, রাণীনগর, নওগাঁর আত্রাই উপজেলার পতিসর এখন উৎসবের জনপদ। আসন্ন ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। কবির স্মৃতিধন্য এই পুণ্যভূমি পতিসর রবীন্দ্র কাচারী বাড়িতে আয়োজনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি। প্রশাসন থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষ—সবার মাঝেই বইছে উৎসবের আমেজ।এবারের জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু এমপি, এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। রবীন্দ্র জীবনীর ওপর প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর এবং প্রখ্যাত রবীন্দ্র ও নজরুল সংগীত শিল্পী ড. মো. হারুন অর রশীদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মাদ সাইফুল ইসলাম এবং সার্বিক উপদেষ্টামণ্ডলীর নেতৃত্বে উপস্থিত থাকবেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু ।সরেজমিনে পতিসর কাচারী বাড়ি এলাকা ঘুরে দেখা গেছে, কবির স্মৃতিবিজড়িত ভবনগুলো সংস্কার ও চুনকামের কাজ প্রায় শেষ পর্যায়ে। ধোয়া-মোছার পাশাপাশি চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। কুঠি বাড়ির গছানোর কাজে নিয়োজিত শ্রমিকরা এখন পার করছেন ব্যস্ত সময়। প্রবেশপথ থেকে অনুষ্ঠান চত্বর পর্যন্ত বর্ণিল আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন তোরণ নির্মাণের কাজ চলছে দ্রুতগতিতে। দর্শনার্থীদের বসার জন্য বিশাল প্যান্ডেল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মূল মঞ্চ তৈরির কাজ এখন অন্তিম পর্যায়ে।মন্ত্রীবর্গের আগমন এবং বিপুল লোকসমাগমের কথা মাথায় রেখে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।এদিকে মন্ত্রীর আগমন এবং রবীন্দ্রজয়ন্তী র সার্বিক দিক নিয়ে নওগাঁ-০৬ আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন: মাননীয় মন্ত্রী মহোদয়ের পতিসর আগমন উপলক্ষে ইতিমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকল রাজনৈতিক, সামাজিক, রবীন্দ্র প্রেমীসহ সকলের সার্বিক সহযোগিতায়, আশা করছি একটি অত্যন্ত সুন্দর ও স্মরণীয় অনুষ্ঠান উপহার দিতে পারব।"প্রতি বছরের মতো এবারও পতিসরে বসবে ভক্ত ও অনুরাগীদের মিলনমেলা। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে: কবির জীবন ও কর্মের ওপর তথ্যবহুল আলোচনা সভা। জেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্যনাট্য। কাচারী বাড়ি সংলগ্ন মাঠে রবীন্দ্র মেলা যা গ্রামীণ লোকজ সংস্কৃতির এক ভিন্ন মাত্রা যোগ করবে।পতিসরের স্থানীয়রা জানান, রবীন্দ্রনাথ ঠাকুর এই পতিসর থেকেই তাঁর অনেক বিখ্যাত সাহিত্য রচনা করেছেন এবং এলাকার কৃষকদের কল্যাণে সমবায় ব্যাংক ও আধুনিক কৃষির প্রবর্তন করেছিলেন। কবির এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর এলাকাবাসী এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। সব মিলিয়ে, বিশ্বকবির স্মৃতিধন্য পতিসর এখন অপেক্ষার প্রহর গুনছে এক অনন্য ও প্রাণবন্ত উৎসবের জন্য।



আরও খবর




পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল