
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় লাইম স্টোন হজ্ব গ্রুপের আয়োজনে পবিত্র হজ পালন উপলক্ষে হজযাত্রীদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার নজিপুর লাইমস্টোন ফুড গার্ডেন ও রেস্টুরেন্টে আলহাজ্ব ইমামুল মোত্তাকিনের
সভাপতিত্বে দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হজ প্রশিক্ষক মাওলানা রফিকুল ইসলাম ও মাওলানা আজিজার রহমান বলেন, প্রশিক্ষণ কর্মশালায় হজযাত্রীর হজের তাৎপর্য, ইবাদতের সঠিক পদ্ধতি এবং সৌদি আরবে অবস্থানকালীন বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। আয়োজকরা জানান, হজযাত্রীরা যেন সঠিকভাবে ও নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন।




























