শিরোনাম
নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক
বুধবার ২৮ অক্টোবর ২০২৬
বুধবার ২৮ অক্টোবর ২০২৬

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১০ জুন ২০২৬ | হালনাগাদ:বুধবার ১০ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পংকজ শীল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তিলক চক্রবর্তী (৩০) নামের আরেক যুবক। ৯ জুন (মঙ্গলবার) আনুমানিক রাত ৯টার সময় এ ঘটনা ঘটে। নিহত পংকজ শীল ওই এলাকার মিলন শীলের ছেলে। আহত তিলক চক্রবর্তী মৃত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে। জানা যায়, আনুমানিক রাত ৯টার সময় চক্রশালা এলাকায় ছিনতাইয়ের শিকার হন পংকজ ও তিলক।


একপর্যায়ে ছিনতাইকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে পংকজ মারা যান। আহত তিলক বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।


কচুয়াই ইউপি সদস্য পাভেল বিশ্বাস বলেন, রাতে সংঘবদ্ধ ছিনতাইকারীর দল আমাদের এলাকায় প্রবেশ করে। তাদের সামনে পড়ে যাওয়ায় দুইজনের ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


তিনি আরও বলেন, গ্রামবাসী দীর্ঘদিন ধরে রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে আসছেন। এই ঘটনার পর মানুষ আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।


এদিকে, এ ঘটনায় রাতে বোরকা পরিহিত এক ছিনতাইকারীকে স্থানীয়রা ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছিনতাইকারী পুলিশকে জানিয়েছে, সংঘবদ্ধ ছিনতাইকারী দলে তাদের সাথে এক নারীও ছিল। সবাই পালিয়ে গেলেও আবিদুর ইসলাম (৩৫) নামের ওই ছিনতাইকারীকে আটক করা হয়। তার বাড়ি গাইবান্ধায় বলে জানিয়েছে পুলিশকে। 


পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বেশ কয়েকজন ছিনতাইকারী ছিল। তাদের মধ্যে একজনকে বোরকা পরিহিত অবস্থায় আটক করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।


আরও খবর




নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

ফতুল্লায় জামায়াত নেতা দেলোয়ার হো‌সে‌নের ওপর সন্ত্রাসী হামলার অ‌ভি‌যোগ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের

অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ

উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ি নয়ন গ্রেপ্তার

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

ফতুল্লায় জামায়াত নেতা দেলোয়ার হো‌সে‌নের ওপর সন্ত্রাসী হামলার অ‌ভি‌যোগ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের

অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ

উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ি নয়ন গ্রেপ্তার

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক