শিরোনাম
নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক
বুধবার ২৮ অক্টোবর ২০২৬
বুধবার ২৮ অক্টোবর ২০২৬

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ২১ জুন ২০২৬ | হালনাগাদ:রবিবার ২১ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎নিজেস্ব প্রতিনিধি: ‎​পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে মোঃ রাজিব হোসেন নামের এক সাংবাদিককে মুঠোফোনে মারধর ও মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সৌরভ খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ রাজিব হোসেন দৈনিক ‘স্বদেশ প্রতিদিন’ ও ডেইলি ‘বাংলাদেশ ট্রিবিউন’ এবং চ্যানেল এইটটিন-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। ‎​অভিযুক্ত সৌরভ খান পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৩নং মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া এলাকার খলিলুর রহমান খানের ছেলে। ‎এ ঘটনায় সাংবাদিক মোঃ রাজিব হোসেন পটুয়াখালী সদর থানায় শনিবার (২০ জুন) একটি সাধারণ ডায়েরি করেন। যার নং- ১০৫২। ‎ ‎​এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মোঃ রাজিব হোসেন বলেন, ‘‘আমি গত ১১ জুন অভিযোগের ভিত্তিতে মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া এলাকায় তথ্য সংগ্রহে যাই। পরবর্তীতে স্থানীয়দের বক্তব্য নিয়ে সেটি একটি স্থানীয় মিডিয়ায় প্রকাশ করি। এরপর হঠাৎ শনিবার (২০ জুন) সকাল ১০ টা ১৯ মিনিটের দিকে আমাকে মুঠোফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় জরিয়ে হয়রানি করার হুমকি দেন সৌরভ খান।’’ ‎ ‎মোঃ রাজিব হোসেন আরো বলেন, ‘‘বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি শুধু সত্য ঘটনাটি তুলে ধরেছি। সত্য তুলে ধরে যদি প্রাণের ঝুঁকি নিয়ে থাকতে হয়, তাহলে আমরা সত্য কিভাবে তুলে ধরবো?।’’ ‎ ‎এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ বলেন, ‘‘সাংবাদিকদের কাজই হলো সমাজের সত্য ও বস্তুনিষ্ঠ ঘটনা জনগণের সামনে তুলে ধরা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সংবাদকর্মী এভাবে হুমকি ও হেনস্তার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমরা রাজিব হোসেন ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি। একই সাথে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।’’ ‎ ‎সিনিয়র সাংবাদিক জলিলুর রহমান সোহেল বলেন, ‘‘একজন সাংবাদিকের কাজই হলো সত্য তুলে ধরা। সেই সত্য তুলে ধরে নিউজ প্রকাশ করে যদি প্রাণনাশের হুমকির শিকার হতে হয়, এটা উদ্বেগজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের সাথে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’’ ‎ ‎পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে মোঃ রাজিব হোসেন একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

ফতুল্লায় জামায়াত নেতা দেলোয়ার হো‌সে‌নের ওপর সন্ত্রাসী হামলার অ‌ভি‌যোগ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের

অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ

উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ি নয়ন গ্রেপ্তার

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

ফতুল্লায় জামায়াত নেতা দেলোয়ার হো‌সে‌নের ওপর সন্ত্রাসী হামলার অ‌ভি‌যোগ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের

অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ

উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ি নয়ন গ্রেপ্তার

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক