শিরোনাম
ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই - এমপি নুরুল ইসলাম নয়ন সৌদির সাথে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
শুক্রবার ২৯ মে ২০২৬
শুক্রবার ২৯ মে ২০২৬

রামপালে সরকারি খাল ভরাট করে স্থাপনা নির্মাণ; জমিতে প্রবেশের পথ বন্ধে ভুক্তভোগীদের অভিযোগ

প্রকাশিত:রবিবার ১০ মে ২০২৬ | হালনাগাদ:রবিবার ১০ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image




রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপাল উপজেলার টেংরামারি মৌজায় সরকারি রেকর্ডভুক্ত ঠালনতলা খাল অবৈধভাবে ভরাট করে ঘর ও পাকা গেট নির্মাণ এবং মালিকানা জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জমির মালিকেরা নিজস্ব জমিতে প্রবেশের একমাত্র পথ হারিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। প্রতিকার চেয়ে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ডক্টর ফরিদুল ইসলাম বরাবর আবেদন করেছেন রোমিছা খাতুন, রমলা বালা হালদার ও সুদীপ মন্ডল গং। আবেদনে তারা উল্লেখ করেন, টেংরামারি মৌজার আর.এস. ১৪০ নং খতিয়ানভুক্ত ১০৯ দাগের জমির বৈধ মালিক তারা। তাদের জমির তিন পাশ ঘিরে রয়েছে সরকারি রেকর্ডভুক্ত ঠালনতলা খাল এবং অপর পাশে রয়েছে সরকারি মহাসড়কের লেক ও রেললাইন। টেংরামারী মৌজার ১৪৮ ও ১১২ দাগে ঠালনতলা খালটি বড় একটি প্রবাহমান খাল। দীর্ঘদিন ধরে ওই খালটি ছিল পানি প্রবাহ ও যাতায়াতের স্বাভাবিক পথ, যা দিয়ে তারা জমিতে যাতায়াত করতেন। অভিযোগ রয়েছে, ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন অবৈধভাবে ওই সরকারি খালটি বালু দিয়ে ভরাট করে সেখানে ঘর ও গেট নির্মাণ করেছেন। এতে শুধু সরকারি সম্পদ দখলই হয়নি, বরং ভুক্তভোগীদের জমিতে প্রবেশের একমাত্র পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ফলে তারা তাদের মোট ৮২ শতাংশ জমি অবৈধভাবে দখলে রাখায় জমিতে চাষাবাদ বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারছেন না, যার কারণে দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ভুক্তভোগীরা জানান, বিষয়টি সমাধানের জন্য তারা বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করেছেন এবং আইনের আশ্রয়ও নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, সরকারি খাল ভরাট ও দখল করা সম্পূর্ণ বেআইনি এবং এটি সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন করছে। এ কারণে ভুক্তভোগীরা প্রতিমন্ত্রী বরাবর আবেদন করলে, প্রতিমন্ত্রী ডক্টর ফরিদুল ইসলামের প্যানেল শালিশে নেতৃবৃন্দ এ্যাডভোকেট বেলায়েত হোসেন, সোয়াইব হোসেন সোয়েব, আবুল বাশার, মশিউর রহমান, বাদশাহ মোল্লা গত শনিবার সন্ধায় উভয়পক্ষের বক্তব্য রেকর্ড করেন। শালিশ বৈঠকের শোনানীকালে প্রবাহমান ঠালনতলা খালের প্রায় এক একর জায়গা বালু ভরাট করে দখল করা হয়েছে মর্মে জানা যায়। ভুক্তভোগীরা খাল দখলে সেই ১০ বছর পূর্ব থেকে বাঁধা দিয়ে আসলেও সাবেক সিটি মেয়র তালুকদার খালেক ও স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান জামু খাল দখলে সহায়তা করেন। যে কারণে তারা প্রতিকার পাননি। তারা আরো অভিযোগ করেন, ১৫-১৬ শতাংশ জমি কিনে খালসহ প্রায় ৪ একর জমি দখলে নেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। এ কারণে তারা দ্রুত তদন্তপূর্বক অবৈধ দখল উচ্ছেদ করে খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে এনে উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।


অভিযোগের বিষয়ে জমির মালিক আনোয়ার হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্থানীয় প্রতিনিধি (এ্যাডমিন) সরদার পারভেজের সাথে কথা হলে তিনি জানান, প্রকল্পের মধ্যে খাল আছে কি না তিনি জানেন না। তবে জমিতে মামলা চলমান আছে সংক্রান্ত কিছু নথিপত্র শালিশ বৈঠকে উপস্থাপন করেন এবং জমি দখলের বিষয়টি তিনি জানেন বলে দাবি করেন।


খালটি দখল মুক্ত করে পূর্বেকার অবস্থা ফিরিয়ে আনতে পরিবেশ প্রতিমন্ত্রী ও বাগেরহাটের জেলা প্রশাসকের জোর হস্তক্ষেপ কামনা করেন, পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)'র নেতা এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, এম, এ সবুর রানা, আমিনুর ইসলাম নান্টুসহ নেতৃবৃন্দ।# 






আরও খবর




শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস

গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন

কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই - এমপি নুরুল ইসলাম নয়ন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২