শিরোনাম
শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

রাঙ্গাবালী‌তে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিতর্ক

প্রকাশিত:শনিবার ০৪ জুলাই ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৪ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



মাসুম বিল্লাহ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৩৫ নম্বর কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের আশ্বাস দেওয়া হলেও পরে গোপনে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক অভিভাবক।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে তাদের স্বাক্ষর নেওয়া হয়। তবে পর্যাপ্ত সংখ্যক অভিভাবক উপস্থিত না থাকায় পরবর্তীতে পুনরায় তারিখ নির্ধারণ করা হবে বলে জানানো হয়। এছাড়া ওইদিন স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত না থাকায় কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানানো হয়।

কিন্তু পরে অভিভাবকদের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে, মাত্র চারজনের কাছে আবেদনপত্র দেওয়া হয়েছে এবং তাদের মাধ্যমেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে অভিভাবক মো. মিরাজ বয়াতী, মো. রানা মুন্সী ও মো. আরিফ মৃধা বলেন, কমিটি গঠনের জন্য আমাদের ডাকা হয়েছিল এবং আমরা উপস্থিতও হয়েছিলাম। কিন্তু অভিভাবক সদস্য কম থাকায় পরে আবার তারিখ দেওয়া হবে বলে জানানো হয়। সেদিন স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন না। ফলে কোনো সিদ্ধান্ত হয়নি বলে আমাদের জানানো হয়েছিল। পরে জানতে পারি, চারজন আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন এবং তাদের নিয়েই কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। অথচ আমাদের বলা হয়েছিল সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। তাহলে কীভাবে এ প্রক্রিয়া সম্পন্ন হলো, তা আমরা জানি না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. লিপি খানম বলেন, আমরা সকল অভিভাবককে আমন্ত্রণ জানিয়েছিলাম। উপস্থিত অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছিল। তবে সেদিন সব অভিভাবক উপস্থিত না থাকায় এবং স্থানীয় নেতৃবৃন্দ না আসায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরে চারজন অভিভাবক এসে আমার কাছ থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিয়েছেন। আমি নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ফরম জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় অন্যরা আর আবেদন করতে পারেননি।

এদিকে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে অভিভাবক মো. আরিফ মৃধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ ঘোষ বলেন, আমি কোন অভিযোগ পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে ব‍্যবস্হা নেওয়া হবে।




আরও খবর




শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে