শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
সোমবার ২৬ অক্টোবর ২০২৬

রাণীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাই, ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬

প্রকাশিত:শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর রাণীনগরে ইসলামী এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও লুট হওয়া টাকার মধ্যে ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অনলাইন জুয়ায় প্রায় ৮ লাখ টাকা লোকসানের পর সেই ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংকের টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করেন ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারী।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।

পুলিশ জানায়, আবাদপুকুর ইসলামী এজেন্ট ব্যাংক শাখার ঋণ কর্মকর্তা সুজন (২৭), কর্মকর্তা আবু তালেব (২২) ও অফিস সহকারী রাসেল বাবু (২২) দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় জড়িয়ে প্রায় ৮ লাখ টাকা লোকসানে পড়েন। এ ক্ষতি পুষিয়ে নিতে তাঁরা প্রায় এক মাস আগে ব্যাংকের টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরে স্থানীয় অপরাধ চক্রের সদস্যদের সঙ্গে নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেন।

পরিকল্পনা অনুযায়ী, গত ৬ অক্টোবর দুপুরে আবাদপুকুর ইসলামী এজেন্ট ব্যাংক শাখার ব্যবস্থাপক নাজমুল হক ও অফিস সহকারী রাসেল বাবু বগুড়ার সান্তাহার থেকে ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে শাখায় ফিরছিলেন। পথে আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল সেতু এলাকায় একটি মোবাইল টাওয়ারের কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা হেলমেট পরা চার ব্যক্তি সামনে ও পেছন থেকে তাঁদের ওপর হামলা চালান। এ সময় মারধর করে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা।

পুলিশ সুপার জানান, ঘটনার সময় রাসেল বাবু ব্যবস্থাপকের সঙ্গে থাকলেও তিনি পরিকল্পিতভাবে নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করেন। পাশাপাশি ছিনতাইকারীদের তথ্য দিয়ে সহযোগিতা করেন। ছিনতাই হওয়া টাকা থেকে ১০ লাখ টাকা ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারীর পাওয়ার কথা ছিল। বাকি টাকা চক্রের অন্য সদস্যদের মধ্যে ভাগ করে নেওয়ার পরিকল্পনা ছিল।

ঘটনার পর আবাদপুকুর ইসলামী এজেন্ট ব্যাংক শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন বাদী হয়ে ওই রাতেই রাণীনগর থানায় মামলা করেন। ছিনতাইকারীদের শনাক্ত, গ্রেপ্তার ও টাকা উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশ এবং রাণীনগর থানা পুলিশের সমন্বয়ে দুটি দল গঠন করা হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে পারইল বিশিয়া গ্রাম থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক রাব্বী আলীকে গ্রেপ্তার করা হয়। পরে ৭ অক্টোবর রাতে দিনাজপুরের নবাবগঞ্জ থানা এলাকা থেকে ছিনতাইয়ে সরাসরি জড়িত বিশিয়া গ্রামের আবদুল জব্বারের ছেলে স্বপন (২৮) এবং একই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে হাসান আলীকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে ব্যাংকের ঋণ কর্মকর্তা সুজন, কর্মকর্তা আবু তালেব ও অফিস সহকারী রাসেল বাবুকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার তারিকুল ইসলাম আরও জানান, এ ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে। ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আরও খবর




দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা