
মো. মুরাদ মৃধা রাণীনগর নওগাঁর রাণীনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে মোঃ আশিক প্রামানিক নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আশিক প্রামানিক উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা গ্রামের মোঃ জাহাঙ্গীর প্রামানিকের ছেলে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাবিলা ইয়াসমিন। তিনি জানান, মাদকের বিস্তার রোধ ও সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





























