শিরোনাম
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে টহল টিমের ওপর হামলা

প্রকাশিত:শুক্রবার ২২ মে ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২২ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



মো. মুরাদ মৃধা, রাণীনগর



নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে গিয়ে তিন যুবকের নাম ঠিকানা জিজ্ঞেস করায় লাঞ্চনা ও মারপিটের শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। রাতের বেলা নির্ঝণ স্থানে অবস্থানের জন্য পরিচয় জানতে চাওয়ায় লাঞ্চনাসহ মারপিটের শিকার হন তারা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বিজয়কান্দি বড়বড়িয়া রেলেগেট এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় এস আই রতন কুমার বাদি হয়ে তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০জনকে আসামি করে থানায় মামলা করেছেন।

লাঞ্চনার শিকার হওয়া দুই পুলিশ সদস্য হলেন এসআই রতম কুমার ও এএসআই ওবায়দুল হোসেন। তারা দুই জনই রাণীনগর থানায় কর্মরত আছেন।

আর মামলার আসামিরা হলেন, গোনা ইউনিয়নের বিজয়কান্দি বড়বড়িয়া এলাকার কেয়ারব সোনারের ছেলে মো: আশিক(২৩) ও আশিকের মা মোছা: চায়না বেগম (৫০) এবং একই এলাকার মুকুল হোসেনের ছেলে মো: নয়ন (৩৫)।

জানা যায়, সম্প্রতি রাণীনগর উপজেলায় চুরি বেড়ে যাওয়ায় জোরদার করা হয় থানা পুলিশের টহল। এই চুরি, ছিনতাই ও মাদক রোধে উপজেলা জুড়ে চলছে পুলিশের বিশেষ অভিযান। আর বৃহস্পতিবার রাতে এই অভিযানে ‍গিয়েই লাঞ্চনা ও মারপিটের শিকার হতে হয়েছে ওই দুই পুলিশ সদস্যকে। বিজয়কান্দি বড়বড়িয়া রেলেগেট এলাকায় নির্ঝণ স্থানে আশিকসহ আরও দুই যুবক অবস্থান করায় তাদের পরিচয় জানতে চাওয়া হয়। এতেই তারা ক্ষিপ্ত হয়ে লোকজন ডেকে এনে পুলিশের দুই কর্মকর্তাকে ধাক্কাসহ লাঞ্চনা করে। খবর পেয়ে থানা পুলিশের এসআই জুলফিকার ও এএসআই আব্দুল লতিফসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে টহল টিম যাওয়ার আগেই আশিকসহ ওই দুই যুবক পালিয়ে যেতে সক্ষম হয়।

এদিকে আসামিরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জানতে চাইলে এসআই রতন কুমার বলেন, চুরি ও মাদক রোধে উপজেলা জুড়ে পুলিশের বিশেষ অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় আমরা সিভিলে টহল দিচ্ছিলাম। আমাদের একটু দুরেই পুলিশের আরেকটি টিম ছিল। ঘটনাস্থলে গেলে রাতের বেলা তিন যুবককে দেখতে পাই। এরপর তাদের নাম জিজ্ঞেস করলে কোন জবাব না দিয়ে অসন্তোষজনক আচরণ শুরু করেন এবং এক পর্যায়ে আশিক তার মাকে ফোন দিয়ে ডেকে নেয়। তার মা আবার আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। একপর্যায়ে আমাদের ধাক্কা দিয়ে লাঞ্চনা করা হয়। এঘটনায় মামলা করেছি। এখন তাদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।

একইভাবে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানালেন থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল। তিনি মুঠোফোনে বলেন, ১৮৬০সালের আইনে বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিশেষ অভিযানের সময় দায়িত্বরত পুলিশকে ধাক্কা বা লাঞ্চনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ঘটনার পর তারা পালিয়ে গেছে। তবে তারা যেখানেই থাকুক গ্রেপ্তার করা হবে।


আরও খবর




তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

হামলার অভিযোগে উত্তেজনা, আইনগত ব্যবস্থা চেয়েছে ভুক্তভোগী পরিবার

মানবতার উজ্জ্বল নক্ষত্র এ, বি, এম আরফানুল আলম প্রধান

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

হামলার অভিযোগে উত্তেজনা, আইনগত ব্যবস্থা চেয়েছে ভুক্তভোগী পরিবার

মানবতার উজ্জ্বল নক্ষত্র এ, বি, এম আরফানুল আলম প্রধান

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

চাঁদপুরে বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু

পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল