শিরোনাম
নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক
বুধবার ২৮ অক্টোবর ২০২৬
বুধবার ২৮ অক্টোবর ২০২৬

রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত:শনিবার ১৩ জুন ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৩ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১০টার দিকে কৃষ্ণনগর বাজার এলাকায় অবস্থিত ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা–কর্মী কার্যালয়ের পাশেই অবস্থান করছিলেন। হঠাৎ বিকট শব্দে তারা চমকে ওঠেন এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের ভেতরে আগুনের অস্তিত্ব দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. ইদ্রিস আলী জানান, রাত ১০টার দিকে তিনি, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলামসহ ১০ থেকে ১২ জন নেতা–কর্মী দলীয় কার্যালয়ে ছিলেন। পরবর্তীতে কার্যালয়ে তালা দিয়ে পাশের একটি মোটরসাইকেল গ্যারেজে বসে কথা বলছিলেন। কিছুক্ষণ পর বিকট শব্দ শুনে দ্রুত ফিরে এসে তারা কার্যালয়ের দরজা খুলে ভেতরে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম দাবি করেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো মহল এ ধরনের নাশকতা ঘটিয়ে থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই কৃষ্ণনগর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিএনপির নেতা- কর্মীরা। এ সময় কৃষ্ণনগর বাজার এলাকা তীব্র স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়। নেতা-কর্মীরা দলীয় অফিসে ককটেল নিক্ষেপের তীব্র নিন্দা জানান এবং নিরাপত্তা জোরদারের দাবি তোলেন।খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও এলাকায় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলাজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বলা হচ্ছে- দলীয় কার্যালয়ে ককটেল নিক্ষেপ পরিকল্পিত নাশকতার অংশ। আওয়ামী লীগের বিরুদ্ধে গতকাল একটি বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি এবং কৃষ্ণনগর এলাকাটি একটি নাশকতাপ্রবণ এলাকা- সব মিলিয়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুজে বের করে আইনের আওতায় আনতে হবে।উপজেলা বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।


আরও খবর




নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

ফতুল্লায় জামায়াত নেতা দেলোয়ার হো‌সে‌নের ওপর সন্ত্রাসী হামলার অ‌ভি‌যোগ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের

অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ

উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ি নয়ন গ্রেপ্তার

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

ফতুল্লায় জামায়াত নেতা দেলোয়ার হো‌সে‌নের ওপর সন্ত্রাসী হামলার অ‌ভি‌যোগ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের

অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ

উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ি নয়ন গ্রেপ্তার

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক