শিরোনাম
ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
সোমবার ২৬ অক্টোবর ২০২৬

রামপালে আলোচিত প্রধান শিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে ১৩ লক্ষ টাকা আত্মসাতের ঘটনায় আদালতে পিবিআই'র প্রতিবেদন দাখিল

প্রকাশিত:বুধবার ০৬ মার্চ ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৬ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) || বাগেরহাট জেলার রামপাল উপজেলার সোনাতুনিয়া আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত সাবেক প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমানের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেছে বাগেরহাট পিবিআই। মঙ্গলবার বেলা ১১ টায় বাগেরহাটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর ইনস্পেক্টর মো. আশরাফুল আলম বিজ্ঞ আমল আদালত -৮ এ প্রতিবেদনটি দাখিল করেন। বাগেরহাটের বিজ্ঞ আদালতে গত ইংরেজি ২৭-১২-২০২৩ তারিখ পিটিশন- ৯৬/২০২৩ (রামপাল) নম্বর মামলাটি করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মো. ওয়ালিউল্লাহ শেখ। জানা গেছে, রামপালের সোনাতুনিয়া আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমান ওই বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ দানের কথা বলে ৩ জন চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাছ থেকে মোট ১৩ লক্ষ টাকা নেন। বিদ্যালয়ের উন্নয়ন কল্পে তিনি ওই টাকা নেন। প্রধান শিক্ষক সাইদুর রহমান ওই বিদ্যালয়ের কর্মচারী মনিরুজ্জামানের কাছ থেকে ৫ লক্ষ টাকা, রাসেল গাজীর কাছ থেকে ৪ লক্ষ টাকা ও শাহীনা খাতুনের কাছ থেকে ৪ লক্ষ টাকা নেন। যা বিদ্যালয়ের উন্নয়নে ব্যায় করা হবে বলে টাকা নেওয়া হলেও তিনি তা করেননি। ওই টাকা নিয়ে সাইদুর রহমান নিজের পকেটে পুরে আত্মসাৎ করেছেন। এই বিপুল অংকের টাকা কোথায় খরচ করেছেন ? এ সংক্রান্ত কোন তথ্য পিবিআই এর তদন্তে পাওয়া যায়নি। তবে স্ব-স্বীকারোক্তি দিয়ে দুই পাতার একটি খসড়া খরচের তালিকা দিয়েছেন ওই প্রধান শিক্ষক সাইদুর রহমান। এত টাকার খরচ সংক্রান্ত কোন তথ্য প্রমাণ সংশ্লিষ্ট বিদ্যালয়ের নথি পত্রে পাওয়া যায়নি বলে পিবিআই এর তদন্তে উঠে এসেছে। বিদ্যালয়ের কর্মচারীদের কাছ থেকে ওই বিপুল পরিমাণ টাকা নিয়ে সাইদুর রহমান আত্মসাৎ করেছেন মর্মে পিবিআই এর প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। এ বিষয়ে অভিযুক্ত বরখাস্তকৃত সাবেক প্রধান শিক্ষক সাইদুর রহমান বরাবর অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। এ বিষয়ে বাগেরহাটের পিবিআই এর ইন্সপেক্টর আশরাফুল আলম এর কাছে জানতে চাইলে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে ১৩ লক্ষ টাকা আত্মসাতের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। মঙ্গলবার বিজ্ঞ আদালত -৮ এ প্রতিবেদন দাখিল করার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। আসামি প্রভাবশালী হওয়ায় বাদী ওয়ালিউর রহমানসহ স্বাক্ষীরা আতঙ্কে রয়েছেন বলে অভিযোগ করেছেন।


আরও খবর




ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন