শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির বক্তব্য অসত্য-অযৌক্তিক বলছেন আইনজীবীরা, স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতির বক্তব্য অসত্য ও অযৌক্তিক মনে করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, রাষ্ট্রপতি আড়াই মাস পর এসে মিথ্যাচার করেছেন। আর ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, এসব বক্তব্যের আইনগত ভিত্তি নেই।


দেশে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন নির্বাচিত সংসদ সদস্যরা। আর রাষ্ট্রপতিকে অপসারণ করার ক্ষমতাও রয়েছে জাতীয় সংসদের হাতেই।


জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। সংসদ ভেঙেও দিতে পারেন রাষ্ট্রপতি। সংবিধানের ৪৮ অনুচ্ছেদে রাষ্ট্রপতি নিয়োগসহ এসব ক্ষমতা দেয়া আছে।


জাতীয় সংসদের স্পিকারের কাছে স্বেচ্ছায় রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। পদে থাকা অবস্থায় রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা জারির করার আইনগত সুযোগ নেই। দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সকল কাজে দায়মুক্তি সংবিধান কর্তৃক দেয়া রয়েছে।


তবে রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন বা অসদাচরণের অভিযোগে অভিসংশন করা যাবে। যার জন্য দরকার সংসদে সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতামত। এই প্রস্তাবের চিঠি স্পিকারের কাছে দিতে হবে। এক মাস পর আলোচনার জন্য স্পিকার অধিবেশনে উত্থাপন করবেন।


রাষ্ট্রপতি পদত্যাগ করলে দায়িত্ব পালন করবেন স্পিকার। ডেপুটি স্পিকার তখন স্পিকারের দায়িত্ব পালন করবেন। এছাড়া শারীরিক বা মানসিকভাবে অসামর্থ্যের কারণেও রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে।


তবে গণঅভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর দ্বাদশ সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পদত্যাগ করেন স্পিকারও।


এমন পরিস্থিতিতে শেখ হাসিনার সরকারের পতনের প্রায় আড়াই মাস পর জাতীয় দৈনিকে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন সাক্ষাৎকারে জানান, শেখ হাসিনার প্রধানমন্ত্রী থেকে পদত্যাগের কোনো কাগজপত্র তার কাছে নেই। এই বক্তব্যে সব মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


জাতীয় সংসদ ভেঙে দেয়ার পর রাষ্ট্রপতির অপসারণের আইনি কোনো সুযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছেন। সংসদ ভেঙে দেয়া হয়েছে। অপসারণের পদক্ষেপ নিতে আইনগত সমস্যা নেই।’


তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পালাচ্ছেন এবং সেনা প্রধানের হাতে তিনি ক্ষমতা হস্তান্তর করে যাচ্ছেন। তাহলে সেনা প্রধানের হাতে থাকবে। এই প্রশ্নের উত্তর রাষ্ট্রপতির চেয়ে সবচেয়ে ভালো দিতে পারবেন সেনা প্রধান। উনার কাছে কী আছে, প্রধানমন্ত্রী তো উনাদেরই তত্ত্বাবধানে গেছেন। সেটা হচ্ছে পরিস্থিতি অন্যরকম হতে পারতো, রক্তপাত হতে পারতো। সেটা এড়ানোর জন্য তারা হয়তো তাৎক্ষণিক একটা ব্যবস্থা হিসেবে এটা করেছেন।'


তিনি আরও বলেন, ‘তাহলে সাংবিধানিক শূন্যতার যে আলাপটা আমরা এখন তুলছি সেরকম সাংবিধানিক শূন্যতা তৈরি হওয়ার কিছু নেই, এখানে আইনের বিশাল ব্যতয়ও ঘটারও কিছু নেই।’


সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন মনে করেন রাষ্ট্রপতির স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।


তিনি বলেন, ‘তিনি কোন পরিপ্রেক্ষিতে কী উদ্দেশে আজকে এই কথা বললেন যে তার কাছে কোনো পদত্যাগপত্র নেই। এটা আমার কাছে অন্তত বোধগম্য হচ্ছে না। এর পেছনে হয়তো কোনো উদ্দেশ্য থাকতে পারে। এবং সেই উদ্দেশ্য কী সেটা তিনি নিজেই বলতে পারেন।’


দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে দায়িত্ব পালন করছেন মো. সাহাবুদ্দিন। 


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা, ছেলে কারাগারে

আবেদনে চেয়েছিলেন নিরাপত্তা, পরদিনই মধ্যরাতে পুলিশি হেফাজতে গোদাগাড়ীর ব্যবসায়ী

চাঁদপুরে স্বর্ণের দোকান থেকে কারিগরের লাশ উদ্ধার

মৌলভীবাজারে জুন মাসের ‘বেস্ট সাব-ইন্সপেক্টর’ হলেন এসআই ওবায়দুল্লাহ

চাঁদপুরে গভীর রাতে ডাকাতি, গৃহবধূ নিহত

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে টপ সয়েল নিধনে বাধা দেওয়ায় ‘জুলাই যোদ্ধা’র বিরুদ্ধে অপপ্রচার ও হুমকি

তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরলো, রায়ের পর অ্যাটর্নি জেনারেল

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী