শিরোনাম
নাঙ্গলকোটে কাগজপত্র যাচাই অভিযানে তিন হাসপাতালকে ৭ দিনের আল্টিমেটাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন আবারো সভাপতি এনামুল হক ফারুক আশকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার,স্বামী আহত সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনবাগে বাবা গ্রেপ্তার লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিম,সম্পাদক ফয়সাল পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল শ্রীপুরে ৫০ টাকার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ সেনবাগে নতুন গ্যাস কূপের খনন শুরু,মিলতে পারে দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস
শুক্রবার ৩১ জুলাই ২০২৬
শুক্রবার ৩১ জুলাই ২০২৬

রেকর্ড ছুঁয়ে ছুটছে স্বর্ণের দাম, নেপথ্যে কী?

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বিশ্ববাজারে স্বর্ণের দাম যেন ছুটছে আগুনের মতো। ধীরে ধীরে বাড়ার পর এবার তা রীতিমতো লাফিয়ে উঠেছে। ভূরাজনৈতিক অস্থিরতা, ডলারের দরপতন এবং বিনিয়োগকারীদের অনিশ্চয়তার মাঝে স্বর্ণ আবারও হয়ে উঠেছে সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদ।


সোমবার (২১ এপ্রিল) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৪১৫ দশমিক ২৪ ডলারে পৌঁছায়, যা দিনের শুরুতে ছিল রেকর্ড ৩ হাজার ৪২৪ ডলার। ফিউচার মার্কেটেও দামে ছিল বড় উল্লম্ফন—প্রতি আউন্সে বিক্রি হয়েছে ৩ হাজার ৪২৬ ডলারে।



বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এই বৃদ্ধির পেছনে মূল চালক। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল-গাজা সংকট বাজারে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এই পরিস্থিতিতে বহু বিনিয়োগকারী ঝুঁকছেন স্বর্ণের দিকে, যেটিকে তারা দীর্ঘদিন ধরেই নিরাপদ আশ্রয় হিসেবে দেখেন।


বিশ্লেষকরা বলছেন, ডলারের মান এখন তিন বছরের মধ্যে সবচেয়ে নিচে। ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তা ডলারের ওপর চাপ বাড়াচ্ছে। সাধারণত ডলার দুর্বল হলে স্বর্ণের দাম বাড়ে—এটাই এখন ঘটছে।


যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাও বাজারে প্রভাব ফেলেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফেড চেয়ারম্যানের সম্পর্ক নিয়ে জল্পনা, এবং তাকে অপসারণের গুঞ্জন বিনিয়োগকারীদের আরও শঙ্কিত করেছে।


শুধু ব্যক্তি পর্যায়ের নয়, অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকও এখন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে। আন্তর্জাতিক স্বর্ণ কাউন্সিলের তথ্য বলছে, ২০২৪ সালে কেন্দ্রীয় ব্যাংকগুলো রেকর্ড হারে স্বর্ণ কিনেছে, এবং ২০২৫ সালেও এই ধারা অব্যাহত আছে।



বিশেষ করে চীনের কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত স্বর্ণের মজুত বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে, চীন চায় ডলারনির্ভরতা কমিয়ে একটি বিকল্প বৈশ্বিক মুদ্রাভিত্তি গড়ে তুলতে, আর সেজন্য স্বর্ণকে কেন্দ্র করে নতুন ভিত্তি তৈরির চেষ্টা করছে।


বাজার বিশ্লেষক ইয়াপ জুন রং মনে করেন, বিশ্বব্যাপী বাণিজ্যিক অনিশ্চয়তা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর টেকসই চাহিদা স্বর্ণের দাম বাড়াচ্ছে। তিনি বলেন, ‘দামের পরবর্তী লক্ষ্য হতে পারে ৩ হাজার ৫০০ ডলার। তবে প্রযুক্তিগত দিক থেকে দাম কিছুটা বেশি বেড়ে গেছে।’


ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো জানান, ‘ডলারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং শেয়ারবাজারে মন্দার আশঙ্কা বিনিয়োগকারীদের স্বর্ণে টেনে এনেছে।’


বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস পূর্বাভাস দিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম ৩,৭০০ ডলারে পৌঁছাতে পারে। প্রতিষ্ঠানটি বলেছে, স্বর্ণ এখন শুধু নিরাপদ নয়, বরং লাভজনক বিনিয়োগ হিসেবেও বিবেচিত।


এই বৈশ্বিক ধাক্কা লেগেছে বাংলাদেশের বাজারেও। দেশের ইতিহাসে স্বর্ণের দাম ছুঁয়েছে সর্বোচ্চ স্তর। সোমবার (২১ এপ্রিল) ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ৪,৭১৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।


২১ ক্যারেটের দাম এখন ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।


২০২৫ সালের শুরু থেকেই বাংলাদেশে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে ২৪ বার। এর মধ্যে ১৮ বার দাম বেড়েছে, আর কমেছে মাত্র ৬ বার।


বাজুসের প্রাইসিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ ও ভূরাজনৈতিক অস্থিরতা দাম বাড়ার অন্যতম কারণ। তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতির কারণে বিশ্ববাজারে স্বর্ণ নতুন উচ্চতায় উঠেছে।’


তিনি আরও জানান, ‘যতদিন অনিশ্চয়তা চলবে, স্বর্ণের চাহিদা বাড়তেই থাকবে। আর দাম হয়তো ৩ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে যাবে। তবে সেটি নির্ভর করছে বৈশ্বিক পরিস্থিতির ওপর।’


বিশেষজ্ঞদের মতে, স্বর্ণ তাৎক্ষণিক লাভের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে সবচেয়ে কার্যকর। অর্থনৈতিক দুরবস্থায়, যেখানেই থাকুন, এটি হতে পারে আপনার অর্থনৈতিক নিরাপত্তার শক্ত ভরসা।


আরও খবর




নন্দীগ্রামে জেলা প্রশাসক তৌফিকুর রহমান

নাঙ্গলকোটে কাগজপত্র যাচাই অভিযানে তিন হাসপাতালকে ৭ দিনের আল্টিমেটাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন আবারো সভাপতি এনামুল হক ফারুক

হালুয়াঘাটে খালের পানিতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু

বাঙ্গরা বাজারে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক

আশকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার,স্বামী আহত

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি

মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনবাগে বাবা গ্রেপ্তার

লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিম,সম্পাদক ফয়সাল

পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল

সুনামগঞ্জের খবর: সুনামের ১৫ বছর

কুমিল্লা প্রেসক্লাব নির্বাচনের ইসিসহ সকলের প্রতি শোকজ- রুল জারির নির্দেশ হাইকোর্টের

সাতক্ষীরায় বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা


এই সম্পর্কিত আরও খবর

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা