শিরোনাম
আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫ মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের ৪ জনকে হত্যা,গ্রেপ্তার ২ সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নিহত ৪ জন কিশোরগঞ্জের অষ্টগ্রামে শোকের কান্না
রবিবার ২৩ আগস্ট ২০২৬
রবিবার ২৩ আগস্ট ২০২৬

রহস্যজনক হত্যা মামলার সন্দেহভাজন গ্রেফতার,মায়ের লাশ পাওয়া গেলেও সন্ধান মেলেনি শিশুর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২২ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শনিবার ২২ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ সজিব খান শিবচর প্রতিনিধি :

কয়েকদিন আগে এক নারীর লাশ পাওয়া গেছে শিবচরের বাখরের কান্দি এলাকায়। চাঞ্চল্যকর এ হত্যাকান্ড সমাধানে মাঠে নামে মাদারীপুর ও শিবচর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবশেষে ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার হেফাজত থেকে নিহত নারীর ব্যবহৃত স্বর্ণের নাকপিন, রুপার গলার চেইন, জুতা ও পোড়ানো অবস্থায় ওড়না উদ্ধার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট ২০২৬ সকাল সাড়ে ১১টার দিকে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় খানবাড়ির দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসার পাশে বিল্লাল শিকদারগংয়ের মালিকানাধীন জমির ঝোপের পাশ থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত করে। নিহত নারীর নাম শাম্পা খাতুন (২৮)।


খবর পেয়ে নিহতের বাবা ছামরুল ইসলাম শিবচর থানায় উপস্থিত হয়ে মরদেহটি তার মেয়ে শাম্পা খাতুনের বলে শনাক্ত করেন। তিনি জানান, প্রায় তিন বছর আগে মাদারীপুরের বড় মেহের এলাকার মো. শাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে শাম্পার ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। তাদের সংসারে আবির নামে এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। ছামরুল ইসলাম জানান, ১৯ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে গ্রাম পুলিশের মাধ্যমে তিনি মেয়ের মৃত্যুর খবর পান। একই সঙ্গে তার এক বছর বয়সী নাতি আবির নিখোঁজ রয়েছে বলেও জানতে পারেন।


এ ঘটনায় ২০ আগস্ট নিহতের বাবা ছামরুল ইসলাম বাদী হয়ে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, শিবচর সার্কেল মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে শিবচর থানা পুলিশ ও র‍্যাব-৮ মাদারীপুরের একটি যৌথ দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবচর ও রাজৈর থানা এলাকায় অভিযান চালানো হয়।


অভিযানের একপর্যায়ে বাখরেরকান্দি এলাকার নিজ বাসা থেকে ফারুককে আটক করা হয়। তিনি রতন মোল্লার ছেলে। তার স্থায়ী ঠিকানা খুলনার তেরখাদা উপজেলার জয়সোমা এলাকায় এবং বর্তমানে বাখরেরকান্দিতে বসবাস করতেন। পুলিশ জানায়, ফারুকের বাসায় তল্লাশি চালিয়ে নিহত শাম্পা খাতুনের ব্যবহৃত স্বর্ণের নাকপিন, রুপার গলার চেইন ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়। এছাড়া বাসার চুলা থেকে পোড়ানো অবস্থায় শাম্পার একটি ওড়না উদ্ধার করা হয়েছে।


পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক শাম্পা খাতুনকে হত্যার পর তার এক বছর বয়সী ছেলে আবিরকে আড়িয়াল খাঁ সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন। তবে শিশুটির মরদেহ এখনো উদ্ধার হয়নি। তাকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের প্রাথমিক তথ্যে, শাম্পা খাতুনকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। তবে ধর্ষণের বিষয়টি তদন্ত ও চিকিৎসা পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য আলামতের মাধ্যমে নিশ্চিত হবে।


সহকারী পুলিশ সুপার, শিবচর সার্কেল মো. সালাহ উদ্দিন কাদের বলেন, “এটি একটি ক্লুলেস হত্যা মামলা ছিল। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার এবং গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে।” তিনি আরও বলেন, মাদারীপুর জেলা পুলিশ হত্যা, ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে তৎপর রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর




আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা

গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন

নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ

কুমিল্লায় কৃষিজমির মাটি কেটে নেওয়ার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আলোকিত সকালের মোতালেব হোসেন

শরণখোলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেফতার

বোয়ালখালীতে চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ

কুমিল্লায় বিজিবি'র অভিযানে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-থ্রি-পিস সহ বিভিন্ন পণ্য জব্দ

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের ৪ জনকে হত্যা,গ্রেপ্তার ২

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা

গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন

নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ

কুমিল্লায় কৃষিজমির মাটি কেটে নেওয়ার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন