
- মোঃ রহমত মন্ডল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মোঃ মিলন মিয়া (২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে তারাগঞ্জ থানা পুলিশ।আটককৃত ব্যক্তি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কাটগাড়ী পাইকার পাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মোঃ কুদরত আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর ২টা ২০ মিনিটের সময় ২নং কুর্শা অনন্তপুর দক্ষিণ কুর্শা ডাঙ্গাপাড়া এলাকায় মানিক মাস্টারের বসতবাড়ির পূর্ব পার্শ্বে পাকা রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





























