
মোঃ রহমত মন্ডল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মোঃ মোকসেদুল ইসলাম ওরফে মমিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
আটককৃত ব্যক্তি তারাগঞ্জ উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের অনন্তপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃতঃ আব্দুল মজিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ ঘটিকার সময় ২নং কুর্শা ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





























