শিরোনাম
ধুনটে সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ীর হামলা পোরশার নিতপুর সীমান্তে বিএসএফের পুশইন ঠেকালেন বিজিবি ও স্থানীয় জনতা নোয়াখালীতে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা শেরপুরে কিশোর গ্যাং এর নৃশংস হামলার ১০ দিন পর মারা গেলো পলিটেকনিক ছাত্র সায়িব জলসুখা বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার ছুড়িকাঘাতে যুবক নিহতের ঘটনায় প্রধান আসামি’কে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক নাঙ্গলকোটে বড় ভাইয়ের ইন্তেকালের দুই ঘন্টা পর ছোট ভাই ও ইন্তেকাল করেন লালমোহনের মাদক কারবারি মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার
মঙ্গলবার ০৯ জুন ২০২৬
মঙ্গলবার ০৯ জুন ২০২৬

রূপগঞ্জে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত-৩,ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর- লুটপাট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৩ জুন ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৩ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ সাইফুল ইসলাম 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর নেতৃত্বে  হামলায়  বীর মুক্তিযোদ্ধাসহ  ৩ জন গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা মুক্তিযোদ্ধা পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। হাসপাতালের কাগজেপত্রে ওই রোগী ভর্তি থাকলেও বাস্তবে ভর্তি নেই।   এ নিয়ে হাসপাতাল প্রাঙ্গনে আলোচনা সমালোচনা ঝড় বইছে। এ ঘটনায় এলাকায় ও জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।  গতকাল ৩ জুন বুধবার সকালে  উপজেলার  মিঠাবো (মাছুমাবাদ)  এলাকায় ঘটে এই ঘটনা। 



ভুক্তভোগী জুম্মন ভূঁইয়া অভিযোগ করে জানান,  তাদের বাড়ি  মিঠাবো( মাছুমাবাদ)  এলাকায়। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভূঁইয়া  ও বড় ভাই  সুমন ভূঁইয়ার কাছে একই এলাকার মৃত আব্দুল হাই ভূইয়ার ছেলে সোহেল ভুইয়া,রোমান ভূইয়াসহ তাদের লোকজন দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।  চাঁদার টাকা না দিলে যেকোনো সময় হামলা করবে বলে হুমকি দিয়ে আসছিল। 

দাবিকৃত চাদার টাকা না পেয়ে  গত ১জুন  সোমবার রাত ১০টার দিকে  সোহেল ভূঁইয়া,তুষার, সাদ্দাম, রোমানসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জুম্মন ভুইয়াদের মুদি মনোহরি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর চালিয়ে লুটপাট করে। এ সময় মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভূঁইয়াকে গলা টিপে শ্বাসরোধে  হত্যার চেষ্টা চালায় এবং জুম্মন ভুইয়া ও তার ভাই  সুমন ভুইয়াকে পিটিয়ে আহত করে।  এ ঘটনার পর হামলাকারী সোহেল ভুইয়া আহত হওয়ার নাটক সাজিয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়। তবে,  হাসপাতালের কাগজেপত্রে সোহেল ভুইয়া  ভর্তি থাকলেও বাস্তবে ভর্তি নেই।   ৩ জুন  সকালে সোহেল ভুইয়ার নেতৃত্বে ওই সন্ত্রাসীরা আবারো মুক্তিযোদ্ধা বাছেদ ভূইয়ার বাড়ি ঘরে হামলা চালায়।  এ সময় হামলাকারীরা মুক্তিযোদ্ধা বাছেদ ভুঁইয়া, জুম্মন ভুইয়া ও  সুমন ভুইয়াকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। 

এদিকে,  সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ গিয়ে কাগজে-কলমে সোহেল  ভূইয়াকে ভর্তি দেখালেও বাস্তবে তার ভর্তি থাকার  কোন অস্তিত্ব পাওয়া যায়নি। 


এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত  ডাক্তার বাদল কুমার সাহা  জানান,  সোহেল ভূঁইয়া নামের এক রোগী ভর্তি হলেও ওই রোগী পালিয়ে যায়। আর পালিয়ে গিয়ে ওই রোগীর নেতৃত্বে হামলার বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। 


এ ব্যাপারে কথা বলতে  অভিযুক্ত সোহেল ভুইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।  


এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন  বলেন,  এ ঘটনায় উভয় পক্ষ থেকে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




ধুনটে সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ীর হামলা

পোরশার নিতপুর সীমান্তে বিএসএফের পুশইন ঠেকালেন বিজিবি ও স্থানীয় জনতা

ভেড়ামারার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরের কাশিমপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ; থানায় অভিযোগ

চিরিরবন্দরে মাদক সেবনকালে ৭ যুবক আঁটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

নোয়াখালীতে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

শেরপুরে কিশোর গ্যাং এর নৃশংস হামলার ১০ দিন পর মারা গেলো পলিটেকনিক ছাত্র সায়িব

জলসুখা বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

সাদুল্লাপুরে সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়ের দীর্ঘ ছুটি নিয়ে বিতর্ক সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ

চিরিরবন্দরে ডিজিটাল লটারিতে কৃষক নির্বাচন, সরাসরি ধান কিনবে সরকার

ছুড়িকাঘাতে যুবক নিহতের ঘটনায় প্রধান আসামি’কে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব

নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক

নাঙ্গলকোটে বড় ভাইয়ের ইন্তেকালের দুই ঘন্টা পর ছোট ভাই ও ইন্তেকাল করেন

লালমোহনের মাদক কারবারি মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা, হাতপাখা প্রতীক তুলে শপথ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই


এই সম্পর্কিত আরও খবর

ধুনটে সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ীর হামলা

পোরশার নিতপুর সীমান্তে বিএসএফের পুশইন ঠেকালেন বিজিবি ও স্থানীয় জনতা

ভেড়ামারার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরের কাশিমপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ; থানায় অভিযোগ

চিরিরবন্দরে মাদক সেবনকালে ৭ যুবক আঁটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

নোয়াখালীতে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

শেরপুরে কিশোর গ্যাং এর নৃশংস হামলার ১০ দিন পর মারা গেলো পলিটেকনিক ছাত্র সায়িব

জলসুখা বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

সাদুল্লাপুরে সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়ের দীর্ঘ ছুটি নিয়ে বিতর্ক সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ