শিরোনাম
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

সাতক্ষীরার সখীপুরে দুই আইসক্রিম ফ্যাক্টরীকে দুই লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ

প্রকাশিত:মঙ্গলবার ১২ মে ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১২ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: তীব্র গরমে একটু স্বস্তি পেতে আইসক্রিমের দিকে ছুটে যায় মানুষ- বিশেষ করে শিশুরা। কিন্তু সেই প্রিয় খাবারই যখন পরিণত হয় নীরব বিষে, তখন তা শুধু স্বাস্থ্যঝুঁকি নয়, ভয়াবহ এক সামাজিক অপরাধ। ক্ষতিকর কেমিক্যাল মিশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে, কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই আইসক্রিম তৈরীর দায়ে সাতক্ষীরার দেবহাটা এলাকার বিখ্যাত দুই ফ্যাক্টরীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একই সাথে কারখানা দুটি বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।মঙ্গলবার (১২ মে) দুপুরে র্যাব-৬ এর সিপিসি-১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদের নেতৃত্বে পরিচালিত অভিযানের পর এসব তথ্য জানা যায়।দেবহাটা উপজেলার উত্তর সখিপুর এলাকার শিলা আইসক্রিম ফ্যাক্টরি ও পাশের মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালায় র্যাব। এসময়- অস্বাস্থ্যকর পরিবেশে, কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছে আইসক্রিম। শুধু তাই নয়, আইসক্রিমে মেশানো হচ্ছিল ক্ষতিকারক রাসায়নিক, যা শিশুদের কোমল শরীরের জন্য মারাত্মক হুমকি।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারায় শিলা আইসক্রিমের মালিক সুজিত বিশ্বাস ও মদিনা আইসক্রিম ফ্যাক্টরির পরিচালক আব্দুল খালেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনস্বার্থে উভয় কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়।খাদ্যে ভেজাল বা ক্ষতিকর কেমিক্যাল শুধু শারীরিক অসুস্থতাই নয়, শিশুদের মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলে। নিয়মিত এমন খাবার গ্রহণে শিশুদের মধ্যে মনোযোগের ঘাটতি, আচরণগত সমস্যা, এমনকি দীর্ঘমেয়াদী স্নায়বিক জটিলতাও তৈরি হতে পারে।তীব্র গরমে আইসক্রিম শিশুদের কাছে শুধু খাবার নয়, আনন্দের একটি অংশ। কিন্তু সেই আনন্দের আড়ালে যদি লুকিয়ে থাকে বিষ, তাহলে তা তাদের মনে ভীতি, অবিশ্বাস ও খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে। অভিভাবকদের মধ্যেও তৈরি হয় আতঙ্ক- কোন খাবার নিরাপদ, আর কোনটি নয়।স্থানীয় সচেতন মহলের মতে, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় শিশুদের স্বাস্থ্য নিয়ে নির্মম খেলা করছে। তারা জানে তাদের পণ্যের প্রধান ভোক্তা শিশুরা- তারপরও তারা থামছে না। এটি শুধু আইনের লঙ্ঘন নয়, নৈতিকতার চরম অবক্ষয়।বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। শিশুদের জন্য খোলা বা অজানা উৎসের আইসক্রিম না কিনে, মানসম্মত ও অনুমোদিত ব্র্যান্ড বেছে নেওয়া জরুরি। একই সঙ্গে শিশুদেরও সচেতন করে তুলতে হবে- যাতে তারা নিজেরাই নিরাপদ খাবার বেছে নিতে শেখে।র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। জনস্বাস্থ্য নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



আরও খবর




জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

এ দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামায়াতকে পছন্দ করে না: রিজভী

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

চাঁদপুরে বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু

পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

চাঁদপুরে বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু

পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫