শিরোনাম
ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
সোমবার ২৬ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে বিতর্কিত ও অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বাদ দিয়ে সৎ, যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ।সভাপতির বক্তব্যে মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তৃণমূলের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের ওপর দাঁড়িয়ে থাকা একটি গণমানুষের দল। তাই সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হলে বিতর্কিত, সুবিধাবাদী ও অনুপ্রবেশকারী ব্যক্তিদের বাদ দিয়ে জনসম্পৃক্ত, সৎ ও যোগ্য নেতাদের নিয়ে আহ্বায়ক কমিটি পুনর্গঠন সময়ের দাবি।তিনি আরও বলেন, ব্যক্তি নয়, সংগঠনই বিএনপির সবচেয়ে বড় পরিচয়। দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।আলোচনা সভায় বক্তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকারকারী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করায় তৃণমূলের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। তারা বর্তমান আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনা করে বিতর্কিতদের বাদ দিয়ে বিগত ১৭ বছর দলের দুঃসময়ে মামলা-হামলার শিকার ও সক্রিয়ভাবে দলের পাশে থাকা নেতাকর্মীদের নিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের আহ্বান জানান।বক্তারা আরও দাবি করেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদকে আহ্বায়ক করে নতুন উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হলে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে দ্রুত কমিটি পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারা।সভায় শ্যামনগর উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি বর্তমান আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনা করে সৎ, যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি গঠনের জোর দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, তৃণমূলের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে দলের উচ্চপর্যায় দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবে এবং একটি ঐক্যবদ্ধ ও জনসম্পৃক্ত নেতৃত্বের মাধ্যমে শ্যামনগর উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত করা হবে।


আরও খবর




ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন