শিরোনাম
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ "হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে ৬ জুয়াড়ি আটক বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনীর সালাম জানিয়েছেন যুবদল নেতা জহিরুল ইসলাম বাঙ্গরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬

সাতক্ষীরায় এলজিইডির রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াত-বিএনপির পাল্টা কর্মসূচি

প্রকাশিত:শনিবার ০৮ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৮ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন নারায়ণপুর-সিংহলাল বাজার সড়ক উদ্বোধনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (৮ আগষ্ট) বিকেলে জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজারে দুই দলের নেতাকর্মীরা পৃথক অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক কলারোয়া থানার পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।জানা যায়, নারায়ণপুর থেকে সিংহলাল বাজার পর্যন্ত সড়কটি এলজিইডির উন্নয়নকাজের আওতায় নির্মিত। সড়কটি উদ্বোধন করবেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমন প্রত্যাশা ছিল স্থানীয়দের। এরই মধ্যে জেলা পরিষদের প্রশাসক ও ওই আসনের পরাজিত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব শনিবার বিকেলে সড়কটি উদ্বোধন করবেন, এমন খবর প্রচার হলে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিরোধের সৃষ্টি হয়।এর প্রতিবাদে স্থানীয় জামায়াতে ইসলামী সাধারণ জনগণের ব্যানারে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। শনিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা সিংহলাল বাজারে অবস্থান নিলে বিএনপির নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেন। দুই পক্ষ নিজ নিজ অবস্থান থেকে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে।পরিস্থিতি নিয়ন্ত্রণে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিনের নেতৃত্বে কয়েক কলারোয়া থানার পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়। পরে ওসি উভয় পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। জামায়াতকে নির্ধারিত স্থানে প্রতিবাদ সমাবেশ করার সুযোগ দিয়ে পরবর্তীতে তাদের স্থান ত্যাগের নির্দেশনা দেওয়া হয়।জালালাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মোনায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।সমাবেশ শেষে জামায়াতের নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন। পরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়কটি উদ্বোধন করেন হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রঈচ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, প্রধান শিক্ষক আমানুল্লাহ আমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সড়কটি জেলা পরিষদের কোনো প্রকল্প নয়। এটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন উন্নয়ন মূলক কাজ। এলজিইডি স্থানীয় পর্যায়ে গ্রামীণ সড়ক, সেতু-কালভার্টসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের কাজ বাস্তবায়ন করে।জামায়াতের নেতাদের দাবি, একজন নির্বাচিত সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় সরকারি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ এ ধরনের আনুষ্ঠানিকতায় তাকে পাশ কাটিয়ে অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিকে সামনে আনা যথাযথ সরকারি প্রটোকলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে সংশ্লিষ্ট প্রকল্পটি যেহেতু জেলা পরিষদের নয়, তাই জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবুল ইসলাম হাবিবের ওই সড়ক উদ্বোধনের সরকারি এখতিয়ার নিয়েও প্রশ্ন রয়েছে বলে তারা দাবি করেন।এদিকে, সড়ক উদ্বোধনকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা সৃষ্টি হলেও কলারোয়া থানা পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



আরও খবর




সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

"হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

সংবাদ সম্মেলনে যুবকের দাবি: প্রেমের সম্পর্কের পর সাইবার মামলা, হয়রানির অভিযোগ

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি

বান্দরবানে ১১ মামলার আসামি নয়ন চৌধুরীকে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক

লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ

লালমোহনে ৬ জুয়াড়ি আটক

বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

ধর্মপাশায় বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, পাশে মসজিদ—দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা

বোয়ালখালীতে কুচক্রীমহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

"হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

সংবাদ সম্মেলনে যুবকের দাবি: প্রেমের সম্পর্কের পর সাইবার মামলা, হয়রানির অভিযোগ

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি

বান্দরবানে ১১ মামলার আসামি নয়ন চৌধুরীকে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক

লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ

লালমোহনে ৬ জুয়াড়ি আটক