শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাইবার হামলার ঝুঁকিতে দেশের ৩৬ শতাংশ ব্যাংক, নির্বাচনের আগে বাড়ার শঙ্কা

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সাইবার হামলা প্রতিরোধে প্রতিবছর গড়ে ২ হাজার কোটি টাকা ব্যয় করলেও দেশের ৩৬ শতাংশ ব্যাংক এখনও সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। নির্বাচনের আগে এই ঝুঁকি আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে সরকার নিজেই। ব্যাংকার ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতি ও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তি আপডেট না করায় এই ঝুঁকি কমছে না।



বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক খাতকে সাইবার হামলা থেকে সুরক্ষা দিতে ব্যয় হয়েছে ৫৩ হাজার ৪১৩ কোটি টাকা। বিআইবিএমের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে দেশে ডিপোজিট অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৬ কোটি ৫০ লাখ, আর অগ্রিম হিসাব প্রায় ১ কোটি ৪৩ লাখ। এদিকে ব্যাংকের শাখা, এটিএম, সিআরএম, এজেন্ট ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রমের পরিধিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


তবে এসব সম্প্রসারণের বিপরীতে সাইবার সুরক্ষা ততটা জোরদার না হওয়ায় হ্যাকারদের টার্গেটে পরিণত হচ্ছে ব্যাংকগুলো। বিআইবিএম জানায়, দেশের ব্যাংক খাতে প্রতিদিন ১৪৫ থেকে ৬৩০ বার পর্যন্ত সাইবার হামলা হচ্ছে, যার বড় অংশই আসে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে। দেশের ভেতর থেকেও প্রায় ২ শতাংশ হামলা চালানো হয়।


ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মাঈনুদ্দিন বলেন, ‘সুরক্ষার জন্য সফটওয়্যার ও টুলস কেনার পর ব্যাংকগুলো রক্ষণাবেক্ষণে বিনিয়োগ করতে চায় না। বোর্ডের অনুমোদনের জটিলতার কারণেও অনেক সময় দেরি হয়। এই ফাঁকেই সুযোগ নেয় হ্যাকাররা।’


বিআইবিএমের অধ্যাপক মো. মাহবুবুর রহমান আলম বলেন, ‘সাইবার হামলার ধরন প্রতিনিয়ত পাল্টাচ্ছে। নতুন ডিভাইস এলে তাৎক্ষণিক আপডেট না থাকলে ঝুঁকি বাড়ে। বড় ব্যাংকগুলো তুলনামূলক বেশি বিনিয়োগ করলেও ছোট ব্যাংকগুলো পিছিয়ে আছে।’



তথ্য বলছে, হামলাগুলোর মধ্যে ৬৮ শতাংশ ম্যালওয়্যার, ৪৮ শতাংশ ডস ও ফিশিং, ৪৬ শতাংশ স্প্যাম। ভেন্ডরদের মাধ্যমে হয় ২৭ শতাংশ হামলা এবং ব্যাংকের অভ্যন্তরীণ কর্মকর্তা বা হ্যাকটিভিস্টদের যোগসাজশে হয় প্রায় ১৬ শতাংশ। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, ‘বড় ধরনের সাইবার হামলার পেছনে প্রায়ই ইনসাইডারদের সংশ্লিষ্টতা থাকে।’


একবার সাইবার হামলার শিকার হলে হার্ডওয়্যার ও সফটওয়্যারে পুনর্বিনিয়োগ করতে হয় মোট ব্যয়ের ৩৭ শতাংশ, গ্রাহকের ব্যবসায়িক ক্ষতি হয় ১৮ শতাংশ এবং সরাসরি আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৩৫ শতাংশ।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফুল হোসেন বলেন, ‘ব্যাংকগুলো যাতে গাফিলতির সুযোগ না নেয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। কোনো ব্যাংক অপ্রস্তুত থাকলে বা কর্মকর্তার যোগসাজশ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প