শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
সোমবার ০১ জুন ২০২৬
সোমবার ০১ জুন ২০২৬

সারে ভর্তুকির চাপ কমলেও সুফল আটকে ডলারে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৫ মে ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আন্তর্জাতিক বাজারে সারের আকাশচুম্বি মূল্য ধীরে ধীরে কমতে থাকায় এ খাতে ভর্তুকির চাপও গত এক বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা কমে এসেছে।


অবশ্য চাপ কমলেও চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে সার খাতে সরকারকে প্রায় ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি গুণতে হচ্ছে, যার বড় কারণ ডলারের বিনিময় হার।


কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও উপকরণ উইংয়ের তথ্য বলছে, ২০১৯-২০২০ অর্থবছরে সারে ভর্তুকি দিতে হয়েছিল ৬ হাজার ৭১৬ কোটি টাকা। পরের অর্থবছরে (২০২০-২০২১) সারের দাম কিছুটা বেড়ে যাওয়ায় সাত হাজার ৮০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়।


২০২২ সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেইন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে সারের দাম হুহু করে বাড়তে থাকে। ওই বছর গড়ে প্রতি কেজি ইউরিয়া ৯৬ টাকা, টিএসপি ৭০ টাকা, এমওপি ৫৪ টাকা ও ডিএপি ৯৩ টাকায় কিনতে হয়েছিল।


ফলে ২০২২-২০২৩ অর্থবছরে সারে ভর্তুকি বাবদ সরকারকে প্রায় ২৮ হাজার কোটি টাকা খরচ করতে হয়েছিল বলে তখন কৃষিমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। সে বছর ডলারের বিনিময় হার ছিল ৮৫ টাকা।


২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে কৃষিতে ভর্তুকি ও প্রণোদনা বাবদ বরাদ্দ ২৬ হাজার ৬৯৩ কোটি টাকা ধরা হয়েছিল। আর ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ভর্তুকি প্রণোদনা খাতে বরাদ্দ ধরা হয়েছে ১৭ হাজার ৫৩০ কোটি টাকা।



কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, চলতি বছরও সারের দাম আগের কমতির দিকে। ফলে আন্তর্জাতিক বাজার থেকে সার কিনতে সরকারের ব্যয়ও কমে আসছে।


২০২২-২০২৩ অর্থবছরে প্রায় চার বিলিয়ন ডলার মূল্যের সার আমদানি করতে হয়েছিল। আর চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে একই পরিমাণ সার আমদানি করতে লেগেছে আড়াই বিলিয়ন ডলার।


২০২২-২০২৩ অর্থবছরে আন্তর্জাতিক বাজার থেকে প্রতিটন ইউরিয়া সার গড়ে ৭৯৪ ডলার, প্রতিটন টিএসপি ১০২২ ডলার, প্রতিটন ডিএপি ১১০৪ ডলার, প্রতিটন এমওপি ৯৫৯ ডলারে কিনতে হয়েছিল।


চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের প্রয়োজনীয় সার কেনা ইতোমধ্যে শেষ হয়েছে। তাতে প্রতিটন ইউরিয়া সারের খরচ গড়ে ৪১৪ ডলার কমে ৩৮০ ডলার, প্রতিটন টিএসপি সারে ৪৮২ ডলার কমে ৫৪০ ডলার, প্রতিটন ডিএপি সারে ৪৭৪ ডলার কমে ৬৩০ ডলার এবং প্রতিটন এমওপিতে ৬০৯ ডলার কমে ৩৫০ ডলার খরচ হয়েছে।


আন্তর্জাতিক বাজারে সার কেনার খরচ কমলেও টাকার বিপরীতে ডলার শক্তিশালী হওয়ায় মূল্যহ্রাসের কিছু সুবিধা বাস্তবে পাওয়া যায়নি। ২০২২-২০২৩ অর্থবছরে সার কেনার ক্ষেত্রে ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার গড় বিনিময় হার ছিল ৮৫ টাকা, যা ২০২৩-২০২৪ অর্থবছরে ১০৪ টাকা হয়েছে।


ডলারের মূল্য আগের অবস্থায় থাকলে ভর্তুকি বাবদ খরচ আরও প্রায় ৫ হাজার কোটি টাকা কমত বলে মনে করেন কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।


কৃষি সচিব ওয়াহিদা আক্তার বলেন, “সারে ভর্তুকির ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়ের বিশেষ কোনো চাহিদা থাকে না। সারে ভর্তুকি দেওয়া সরকারের নীতিগত সিদ্ধান্ত। তাই প্রতিবছর যা খরচ হয়, তাই সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। তবে কৃষি মন্ত্রণালয় থেকে একটা সম্ভাব্য হিসাব জমা দেওয়া হয়।”


ভর্তুকি ছাড়াও বীজ, সেচসহ বিভিন্ন খাতে প্রণোদনা দেওয়া হচ্ছে জানিয়ে কৃষি সচিব জানান, প্রণোদনা বাবদ গত বছর ৬০০ কোটি টাকা বরাদ্দ ছিল। আগামী বাজেটেও বরাদ্দের পরিমাণ অপরিবর্তিত থাকার কথা।



তিন বছর আগে সারের বার্ষিক চাহিদা ৫৬ লাখ টন থাকলেও গত অর্থবছরে চাহিদা ছিল প্রায় ৬০ লাখ টন। এর মধ্যে ২৭ লাখ টন ইউরিয়া সার, সাড়ে সাত লাখ টন টিএসপি সার, ১৬ লাখ টন ডিএপি সার এবং ৯ লাখ টন এমওপি সার।


কৃষি মন্ত্রণালয়ের অধীন উপজেলা কৃষি কার্যালয়ের পক্ষ থেকে মওসুম অনুযায়ী ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারের চাহিদা নিরূপণ করা হয়। নির্দিষ্ট এলাকার তালিকাভুক্ত ডিলাররা মাসে মাসে নির্ধারিত চাহিদা অনুযায়ী সরকারি গুদাম থেকে সার সংগ্রহ করেন। নির্দিষ্ট কমিশনে মুনাফা করার পর সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছে সার পৌঁছে দেন ডিলাররা।


আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় সরকার গত দুই বছরে দুই দফায় ইউরিয়া সারের দাম বাড়িয়েছে।


২০২২ সালের অগাস্টে কৃষক প্রতিকেজি ইউরিয়া সার ১৬ টাকা করে কিনতে পারতেন। এই দাম ওই বছর অগাস্টে ৬ টাকা বাড়িয়ে ২২ টাকা এবং ২০২৩ সালের এপ্রিলে আরও ৫ টাকা বাড়িয়ে ২৭ টাকা করা হয়েছে।


একই সময়ে টিএসপির দাম ৫ টাকা বেড়ে প্রতিকেজি ২৭ টাকা, ডিএপি সারের দাম ৫ টাকা বেড়ে ২১ টাকায় এবং এমওপি সারের দাম ৫ টাকা বেড়ে ২১ টাকা নির্ধারণ করা হয়েছে।


কৃষি মন্ত্রণালয়ের হিসাবে, ২০২০-২১ অর্থবছরে প্রতি কেজি ইউরিয়ার আমদানি ব্যয় ছিল ৩২ টাকা, টিএসপি ৩৩ টাকা, এমওপি ২৩ টাকা, ডিএপি ৩৭ টাকা।


এ ব্যয়ের ওপর ভর করে সরকারকে বছর শেষে প্রায় আট হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছিল। পরের ২০২১-২২ অর্থবছরে তা অনেক বেড়ে গেলে সরকারকে বাড়তি ব্যয় করতে হয় ২০ হাজার কোটি টাকার মত; মোট ভর্তুকি বাবদ খরচ দাঁড়ায় প্রায় ২৮ হাজার কোটি টাকা।


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন