
মো. ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রগতি সাংস্কৃতিক গোষ্ঠীর নবনির্বাচিত পরিচালনা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বাবু বসন্তকুমার বণিক, প্রবীণ সদস্য ও বালিয়াকান্দি সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের প্রভাষক ওমর ফারুক হারিছ, আব্দুল হান্নান লিটন, আব্দুল মান্নান বাবলু, গোলাম আযম, ওমর ফারুক, জাহিদ হোসেন লিটন, শাহাবুদ্দিন বাবলু, সাংবাদিক মো. হারুন, ইব্রাহিম খলিল, বিপ্লব, আব্দুল জব্বার রিপন, গোলাম মাওলা, মিন্টু, সালাউদ্দিন সুমন, মোজাম্মেল হক এবং স্বেচ্ছাসেবী সংগঠক রফিকুল ইসলাম রবি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূর হোসেন সুমন। পরে প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম নবনির্বাচিত পরিচালনা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
বক্তারা সেনবাগে সামাজিক ও সাংস্কৃতিক চর্চা আরও জোরদার করতে প্রগতি সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে বিভিন্ন কার্যক্রম গ্রহণের আহ্বান জানান এবং সংগঠনকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করতে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।





























