শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
সোমবার ০১ জুন ২০২৬
সোমবার ০১ জুন ২০২৬

শেষ কর্মদিবসে অফিসপাড়ায় বাড়ি ফেরার তাড়া

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ জুন ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দরজায় কড়া নাড়ছে ঈদ। আর চার দিন পরই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ। বেসরকারি অনেক অফিসও সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ছুটি দিয়েছে। ফলে ওইসব অফিসেও দেখা গেছে ছুটির আমেজ।


ঈদের আগের শেষ কর্মদিবসে সকাল থেকেই অনেক সরকারি অফিসে ঢিলেঢালা ভাব দেখা গেছে। অন্যান্য সময়ের মতো চিরচেনা কর্মব্যস্ততা ও জরুরি সভা নিয়ে কোনো তোড়জোড় দেখা যায়নি। অনেকের মধ্যে ছুটি নিয়ে লাঞ্চের আগের বের হওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। কেউ কেউ হাজিরা দিয়েই ছুটছেন গন্তব্যে।


মতিঝিলের বেশ কয়েকটি অফিস ঘুরে দেখা গেছে, কেউ কেউ হাজিরা দিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাউকে হাতব্যাগ আবার কাউকে লাগেজ নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। বেশিরভাগ অফিসে কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ছিল কম। অনেকে ঈদের ছুটির সঙ্গে আগে দুএকদিন ছুটে নেওয়ায় অফিস অন্যান্য দিনের তুলনায় ছিল অনেকটা ফাঁকা।


মতিঝিলে গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়া এক কর্মকর্তা জানান, শেষ দিনে অফিসে একটু ঢিমেতাল ভাব থাকে। দুপুরের পর বাসের টিকিট। কীভাবে পরিবার নিয়ে গাড়ি ধরব সেই টেনশন কাজ করছে। তাই অফিসে হাজিরা দিয়ে চলে যাচ্ছি।


প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়েও এমন চিত্র দেখা গেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এলেও তাদের অধিকাংশের মুখে ছিল বাড়ি ফেরার প্রস্তুতির কথা। সচিবালয়ের সামনেও ছিল না দর্শনার্থীদের তেমন ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী সংখ্যা কমতে থাকে। আগাম ঈদ মোবারক জানিয়ে গন্তব্যে ছুটতে থাকেন কেউ কেউ।


ঈদের আগে শেষ কর্মদিবসে অধিকাংশ সরকারি, বেসরকারি অফিসপাড়ায় বাড়ি যাওয়ার ব্যস্ততা দেখা গেলেও উল্টো চিত্র ব্যাংকগুলোতে।


রাজধানীর মতিঝিল, দৈনিক বাংলা, কাকরাইল, পল্টন ও বিজয়নগর এলাকার ব্যাংকগুলোতে ভিড় করেছেন গ্রাহকরা। প্রতিটি ব্যাংকের শাখায় টাকা জমা ও উত্তোলনে কাউন্টারের সামনে দেখা যায় গ্রাহকদের লম্বা লাইন। তাদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ব্যাংক কর্মকর্তাদের।


মতিঝিল এলাকার বেশ কয়েকটি ব্যাংকে ঘুরে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। এছাড়াও বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথেও গ্রাহকদের লাইন ধরে টাকা তুলতে দেখা গেছে।


এদিকে সকাল থেকেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন মানুষ। রেল স্টেশন, বাস টার্মিনালে ঘরমুখো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে।


এবার টানা পাঁচ দিনের ছুটি মিলেছে সরকারি চাকরিজীবীদের। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি আর তিন দিন ঈদের ছুটি। আগামী ১৭ জুন (সোমবার) দেশব্যাপী ঈদুল আজহা উদযাপিত হবে। এ হিসাব অনুসারে আগেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়।


সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে, যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। তার আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।


মুসলমানদের জন্য দুটি আনন্দের দিনের অন্যতম ঈদুল আজহা। ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পর মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকেন। হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়। তবে পশু কোরবানি করা যায় ৩ দিন ধরে। সেটা হচ্ছে ১০, ১১ ও ১২ জিলহজ পর্যন্ত।


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন