
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে ছাগলে শাঁক খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার দুই ঘন্টার মধ্যে পুলিশের সাড়াশি অভিযানে দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। ১১ মে সোমবার রাত ৮ ঘটিকার সময় শ্রীপুর থানাধীন আমলসার পশ্চিমপাড়ায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করে পুলিশ।
অভিযানে দেশীয় অস্ত্র-সস্ত্র ০২ টি ঢাল, ০৩ টি সূর্কি, বড় রামদা ০৪ টি, ছেনা ০১ টি ও ১ টি চাপাতি উদ্ধার করা হয়।
এ ঘটনায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া জানান, সামাজিক কোন্দলে এলাকায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে সেটাকে নিরোধ করার লক্ষ্যে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই বিশেষ অভিযান। আমাদের অভিযান অব্যাহত আছে।



























