শিরোনাম
লালমোহনে ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা অভিযোগ পেয়েও ইউএনও’র নিরবতা নিয়ে প্রশ্ন খিলা সাওতুল কোরআন ক্বারী লকিয়াতুল্লাহ (রহ.) দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

সিটিজেন চার্টার ছাড়াই চলে বোদা ইউনিয়ন ভূমি অফিস, ভোগান্তি সহ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

প্রকাশিত:মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আব্দুল্লাহ্ আল মামুন, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘ দিন ধরে টানানো নেই সরকারের নির্দেশনা মোতাবেক বাধ্যতামূলক ‘সিটিজেন চার্টার’ বা নাগরিক সেবা সনদ। এর ফলে কোন সেবার সরকারি ফি কত, তা জানতে পারছেন না সাধারণ মানুষ। এই সুযোগে অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারী ও দালাল চক্রের খপ্পরে পড়ে প্রতিনিয়ত অতিরিক্ত অর্থ ও হয়রানির শিকার হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা।মঙ্গলবার (১৪ জুলাই) সরেজমিনে বোদা ইউনিয়ন ভূমি অফিস ঘুরে দেখা গেছে, অফিসের ভেতরে বা বাইরে দৃশ্যমান কোনো স্থানে সিটিজেন চার্টার টাঙানো নেই। ই-নামজারি, খাজনা (ভূমি উন্নয়ন কর) আদায়, পর্চা বা খতিয়ানের নকল তোলাসহ বিভিন্ন সেবার জন্য সরকার নির্ধারিত সুনির্দিষ্ট ফি থাকলেও সাধারণ সেবাগ্রহীতারা তা জানতে পারছেন না। ভুক্তভোগী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেবামূল্যের তালিকা না থাকায় ভূমি অফিসের কর্মচারীরা তাদের ইচ্ছামতো টাকা দাবি করেন। টাকা কম দিলে দিনের পর দিন ফাইল আটকে রাখা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাগ্রহীতা জানান, একটি সাধারণ নামজারি (মিউটেশন) করতে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা দাবি করা হয়েছে তার কাছে। চার্টার না থাকায় তারা কোনো জোর দিয়ে প্রতিবাদও করতে পারছেন না।ভূমি মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, প্রতিটি ভূমি অফিসে সেবার তালিকা, প্রয়োজনীয় কাগজপত্র ও সরকার নির্ধারিত ফি সম্বলিত ডিজিটাল বা অ্যানালগ সিটিজেন চার্টার প্রকাশ্য স্থানে ঝুলিয়ে রাখতে হবে। বোদা ইউনিয়ন ভূমি অফিসে এই নিয়মের তোয়াক্কাই করা হচ্ছে না। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, তথ্য অধিকার আইন ও সুশাসন নিশ্চিত করতে অবিলম্বে এই অফিসে সিটিজেন চার্টার স্থাপন করা জরুরি। অন্যথায় সাধারণ মানুষের ভোগান্তি ও আর্থিক শোষণ বন্ধ করা সম্ভব হবে না।এই বিষয়ে বোদা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সঞ্জীব কুমার রায় জানান, বেশ কিছুদিন আগে এই ভবন রঙ করার কারণে সিটিজেন চার্টার ছিড়ে গেছে সেটি পরে আর লাগানো হয়নি। সিটিজেন চার্টার ছাড়াই ভালো সেবা দিচ্ছেন দাবী করা এই কর্মকর্তা কে কৃষি জমি, অনাবাদি, আবাসিক, বাণিজ্যিক জমিতে কি হারে খাজনা বা কর আদায় করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, আমার মনে পরছেনা আমি মুখস্থ করিনি কারণ কখনো প্রয়োজন পরেনি।ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া বলেন, আমি ছুটিতে আছি ইউনিয়ন ভূমি অফিসে সিটিজেন চার্টার না থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা গৃহীত হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম জানান, “ভূমি অফিসে সিটিজেন চার্টার থাকা বাধ্যতামূলক। যদি বোদা ইউনিয়ন ভূমি অফিসে এটি না থাকে, তবে তদন্ত করে দ্রুত তা স্থাপনের নির্দেশ দেওয়া হবে এবং জনগণের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আরও খবর




লালমোহনে ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা অভিযোগ পেয়েও ইউএনও’র নিরবতা নিয়ে প্রশ্ন

খিলা সাওতুল কোরআন ক্বারী লকিয়াতুল্লাহ (রহ.) দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা অভিযোগ পেয়েও ইউএনও’র নিরবতা নিয়ে প্রশ্ন

খিলা সাওতুল কোরআন ক্বারী লকিয়াতুল্লাহ (রহ.) দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার