শিরোনাম
আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ
শনিবার ১৩ জুন ২০২৬
শনিবার ১৩ জুন ২০২৬

স্মার্টফোনের অপব্যবহারের নেশা থেকে মাদকের ছোবল: অন্ধকারে দিকে তরুণ প্রজন্ম

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



মো. মুরাদ মৃধা, রাণীনগর 


 নওগাঁর রাণীনগর এবং আত্রাই উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত ইন্টারনেটের বিস্তারে মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে। তবে এই ডিজিটাল বিপ্লবের হাত ধরে আসা ফেসবুক, ইউটিউব ও টিকটক যেমন সম্ভাবনার দুয়ার খুলছে, তেমনি তরুণ প্রজন্মের জন্য তা হয়ে দাঁড়িয়েছে বড় আশঙ্কার কারণ। প্রযুক্তির এই অনিয়ন্ত্রিত আসক্তির সমান্তরালে পাল্লা দিয়ে বাড়ছে মাদক ও নৈতিক অবক্ষয়, যা অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে আগামী প্রজন্মকে।


 অন্যদিকে ​একসময়কার পিছিয়ে পড়া এই জনপদে ফেসবুক ব্যবহার করে স্থানীয় উদ্যোক্তারা হস্তশিল্প, কৃষিপণ্য ও পোশাক বিক্রি করে নিজেদের স্বাবলম্বী করছেন। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জরুরি রক্তদান ও আর্তমানবতার সেবায় প্রযুক্তির সফল ব্যবহার করছে।



 প্রশাসনের গুরুত্বপূর্ণ বার্তাও এখন মুহূর্তেই পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের দ্বারে। কিন্তু এই ইতিবাচক দিকগুলো ছাপিয়ে বড় হয়ে দেখা দিচ্ছে এর নেতিবাচক প্রভাব।

​হাতছানি দিচ্ছে ‘ডিজিটাল ড্রাগ’

​স্মার্টফোন আর সস্তা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছে স্কুল-কলেজ পড়ুয়ারা। পড়াশোনার চেয়ে ভিডিও তৈরি ও চ্যাটিংয়ে তাদের সময় কাটছে বেশি। 


স্থানীয় অভিভাবকরা আক্ষেপ করে বলেন, "আগে বিকেলে খেলার মাঠে মুখর থাকত কিশোররা, এখন সবাই ঘরের কোণে মোবাইলে আবদ্ধ।" পড়াশোনার কথা বললে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের উগ্র আচরণের মুখোমুখি হতে হচ্ছে অভিভাবকদের।


​শলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা জানান, শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। ক্লাসে তারা আগের মতো মনোযোগী নয়। অতিরিক্ত ডিভাইস অপব্যবহারের ফলে তাদের মধ্যে ধৈর্য কমছে এবং তৈরি হচ্ছে খিটখিটে মেজাজ। 


সরেজমিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, টিফিনের বিরতি বা ছুটির পর শিক্ষার্থীরা দলবেঁধে টিকটক ভিডিও বানাতে ব্যস্ত। গভীর রাত অবধি মোবাইল অপব্যবহারের ফলে তারা যেমন ক্লাসে অনিয়মিত, তেমনি মানসিকভাবেও বিপর্যস্ত।

বিশ্লেষকরা মনে করেন​ স্মার্টফোন অনিয়মতান্ত্রিক আসক্তির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে মাদকের মরণ নেশা। অনলাইনে বিভিন্ন নেতিবাচক গ্রুপের মাধ্যমে কিশোররা বিপথগামী হচ্ছে। মোবাইল গেমসের টাকা জোগাড় বা ইন্টারনেটের খরচ মেটাতে অনেক শিক্ষার্থী জড়িয়ে পড়ছে ছোটখাটো অপরাধে, যা পরবর্তীতে তাদের মাদকের দিকে ধাবিত করছে।


নওগাঁ জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এবং ​মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর প্রামানিক বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহারে শিক্ষার্থীরা ধ্বংসের মুখে। মাত্র ৫ শতাংশ শিক্ষার্থী এর সঠিক ব্যবহার করছে। উচ্চ মাধ্যমিকের আগে স্মার্টফোন ব্যবহার তাদের মেধা বিকাশে বড় বাধা। এর সাথে মাদক যুক্ত হওয়া মানে একটি পুরো প্রজন্মের মৃত্যু।”


​বর্তমানে বিভিন্ন বাজারের মোড়ে মোড়ে বা নির্জন স্থানে কিশোরদের দলবেঁধে মোবাইলে মগ্ন হয়ে থাকতে দেখা যায়। এই আসক্তি কেবল পড়াশোনা নয়, তাদের পারিবারিক বন্ধনকেও শিথিল করে দিচ্ছে। 

ইন্টারনেটে জুয়ার সহজলভ্যতা তরুণদের নৈতিকতাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ।

 একই সাথে মাদকের সহজলভ্যতা এই সংকটকে আরও ঘনীভূত করেছে।

​সঠিক তদারকি ও সচেতনতা না এলে আগামী দিনে এক ভয়াবহ মেধা সংকটে পড়বে দেশ—এমনটাই মনে করছেন এলাকার সচেতন মহল

​ভবিষ্যৎ প্রজন্মকে এই 'ডিজিটাল ড্রাগ' এবং প্রকৃত মাদক থেকে বাঁচাতে প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ এখনই প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। 





আরও খবর




রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন