
মোঃ রেজাউল আজিম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।
বাঁশখালীর সাবেক সংসদ সদস্য, স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), মরহুম মাস্টার নজির আহমদ ট্রাস্টের সম্মানীয় পরিচালক এবং দৈনিক পূর্বদেশ-এর সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি জাতীয় পর্যায়ের সামাজিক ও পেশাজীবী সংগঠন সম্পাদক পরিষদ-এর সহযোগী সদস্য নির্বাচিত হয়েছেন।
গত ২৯ জুলাই সংগঠনটির সভাপতি নুরুল কবির স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁকে সহযোগী সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত জানানো হয়।
জানা যায়, আলহাজ্ব মুজিবুর রহমান ২০১২ সালের ১২ ডিসেম্বর দৈনিক পূর্বদেশ-এর প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০১৭ সালের ১ জুন সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর তাঁর নেতৃত্বে পত্রিকাটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
সম্পাদক পরিষদের সহযোগী সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও শুভানুধ্যায়ী মহল তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে স্মার্ট গ্রুপ পরিবার এবং মরহুম মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে। একই সঙ্গে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে তাঁর অবদান আরও সমৃদ্ধ হোক—এ কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে।



























