
মো: ইয়াছিন সরকার মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২১ নং বাবুটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের তেলুয়া গ্রামে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার কাজী সাখাওয়াত হোসেন বাবুটিপাড়া ইউনিয়নের তেলুয়া গ্রামের মৃত কাজী আব্দুল হকের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে কাজী সাখাওয়াত হোসেনের নাম ও সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও মামলার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।ওসি আরও জানান, গ্রেপ্তার কাজী সাখাওয়াত হোসেনকে রোববার (১৬ আগস্ট) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।এদিকে স্থানীয়রা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরাসরি নেতৃত্ব দিয়েছে





























