শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

সুষ্ঠু রাজস্ব ব্যবস্থাপনা ও নীতিগত ইস্যুতে এগোচ্ছে না জুয়েলারি শিল্প

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৯ জুন ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৯ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বর্ণ। এছাড়াও একটি দেশের ঋণযোগ্যতা ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থানকে সংহত করতে স্বর্ণের মজুত সহায়ক ভূমিকা পালন করে। সে দিক থেকে পিছিয়ে আছে বাংলাদেশ। বিপুল সম্ভাবনা থাকলেও সঠিক রাজস্ব ব্যবস্থাপনা ও নীতিগত ইস্যুর অভাবে এই শিল্প এগোতে পারছে না বলে দাবি করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদরা বলছেন, সবার আগে স্বর্ণ চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে সরকারকে। তাহলে তৈরি পোশাক শিল্পের মতো জুয়েলারি শিল্প একটি অন্যতম সম্ভাবনাময় খাত হয়ে উঠবে।


পৃথিবীতে অন্যান্য মৌলের তুলনায় স্বর্ণের পরিমাণ খুবই কম। সে কারণে অর্থনীতিতে স্বর্ণের কৌশলগত গুরুত্ব রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বর্ণের মজুদ। ১৮ শতক থেকেই মূল্যবান এ ধাতু রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণের নির্ভরযোগ্য উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। ১৯৭০ এর দশকে আনুষ্ঠানিকভাবে গোল্ড স্ট্যান্ডার্ড পরিত্যক্ত হয়। তবুও অনেক দেশ এখনও স্বর্ণের মজুত বাড়িয়ে চলেছে।


এদিকে ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের রিজার্ভের চাহিদাও বাড়ছে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সম্পদ সংরক্ষণের জন্য স্বর্ণকে অগ্রাধিকার দিচ্ছে। এছাড়াও একটি দেশের ঋণযোগ্যতা ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থানকে সংহত করতে স্বর্ণের মজুত সহায়ক ভূমিকা পালন করে।


বিপুল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ স্বর্ণ রপ্তানি বা মজুতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পিছিয়ে আছে। দেশে স্বর্ণের বাজারের আকার প্রায় ৩ লাখ কোটি টাকা। স্বর্ণ ব্যবসার সাথে যারা জড়িত তাদের মতে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে অভ্যন্তরীণ স্বর্ণের বাজার প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পাবে। তবে টেকসই প্রবৃদ্ধির জন্য দরকার সঠিক রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা। এদিকে বর্তমানে সোনার অলংকার বিক্রির ক্ষেত্রে ভ্যাটের হার ৫ শতাংশ। সেটিকে পরিবর্তন করে ৩ শতাংশে নামিয়ে আনা দরকার বলে মনে করেন স্বর্ণ ব্যবসায়ীরা।


বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) কর ও শুল্ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, 'রাজস্ব কীভাবে বাড়বে সেই প্রোপোজালগুলো আমরা বাজেটের আগে দেই। কিন্তু তারা এগুলোকে তেমন একটা নজরে আনে না। সাধারণত কাস্টমাররা এতো বেশি ভ্যাট দিয়ে অভ্যস্ত না। স্বর্ণের দাম এমনিতেই বেশি। আমাদের এখানে ভ্যাটের পরিমাণ কমালে তারা বিদেশমুখী হতো না।'


এদিকে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস মতে, ভারতের সাথে বাংলাদেশের স্বর্ণের দাম ভরি প্রতি পার্থক্য অনেক টাকা। কোনো কোনো ক্ষেত্রে এই পার্থক্য ১০ হাজার টাকারও বেশি। দেশে স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত গহনার নূন্যতম মজুরি ৬ শতাংশ যুক্ত হয়। সবমিলিয়ে এক ভরি স্বর্ণের অলংকার কিনতে বাংলাদেশে মোট ১ লাখ ২৯ হাজার ৮১৯ টাকা লাগছে। অন্যদিকে ভারতে এক ভরি স্বর্ণের ক্ষেত্রে ৩ শতাংশ হারে ভ্যাট এবং মজুরি দিয়ে এক ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগছে প্রায় ১ লাখ ১৯ হাজার ২৫৯ টাকা।


বাজুসের প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, 'আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ ভ্যাট, এআইটি ৫ শতাংশ প্রতি ভরিতে ২ হাজার টাকা ট্যাক্স এছাড়াও লজিস্টিক একটা খরচ আছে। এগুলো হিসেব করলে ১৩ থেকে ১৪ শতাংশ ট্যাক্স পড়ে যাচ্ছে।'


২০১৮ সালে 'স্বর্ণ নীতিমালা' অনুমোদন দেয়া হলেও ২০২১ সালের অক্টোবরে তা সংশোধন করা হয়। স্বর্ণালংকার বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট হার পরিবর্তনের দাবি ব্যবসায়ীদের। তাহলে তৈরি পোশাক শিল্পের মতো জুয়েলারি শিল্প একটি অন্যতম সম্ভাবনাময় খাত হয়ে উঠবে বলে মনে করেন স্বর্ণ ব্যবসায়ীরা।


বাজুসের সহ-সভাপতি রিপনুল হাসান বলেন, 'আমি যদি আজকে এলসি ওপেন করি তাহলে সেই পণ্যটা আমার হাতে পেতে সর্বনিম্ন ১৫ থেকে ২০ দিন লাগছে। স্বর্ণের দাম মিনিটে ওঠানামা করে। সেখানে আমদানি করে ১৫ দিন পর দাম কী থাকবে এটা তো আল্লাহ ছাড়া কউ জানে না। এই রিস্কে যাওয়ার চেয়ে যদি আমি খোলা বাজারে পেয়ে যাই তাহলে আমি কেন এতো ঝামেলায় যাবো। যার কারণে আমাদের আমদানিকারকরা হতাশাগ্রস্ত হচ্ছে।'


দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম স্বর্ণ পরিশোধনাগার শিল্প স্থাপন করতে যাচ্ছে। এতে করে 'মেইড ইন বাংলাদেশ' সংবলিত স্বর্ণের বার রপ্তানির সুযোগ তৈরি হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. আব্দুল কাফির মতে, স্বর্ণ থেকে রাজস্ব আয় বাড়াতে আমদানি প্রক্রিয়া সহজ করতে হবে, একইসাথে কমাতে হবে শুল্ক।


তিনি বলেন, 'ব্যাগেজ রোলের আওতায় যে স্বর্ণগুলো আসে তাতে খুব একটা ইফেক্ট পড়ে না। চোরাচালানের মাধ্যমে আসা স্বর্ণের ওপর বেশি ইফেক্ট থাকে বাজারে। আমার মনে হয় এখানে সংশোধনের অনেক সুযোগ আছে। বিদেশ থেকে স্বর্ণের যে একই আইটেম ১২ পিস পর্যন্ত আনা যাবে, এটা আসলে কর্মাসিয়াল কোয়ান্টিটি হয়ে যায়। এই সংখ্যাটা কমানো প্রয়োজন। এটা সর্বোচ্চ ৬ পিস পর্যন্ত হতে পারে।'


দেশের অন্যতম রপ্তানি খাত হিসেবে গড়ে উঠতে জুয়েলারি শিল্পের সক্ষমতা তৈরি হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে সরকারকে সবার আগে স্বর্ণ চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ তাদের।


সিপিডি'র গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, 'এটা পুরোপুরি একটা ইনফরমাল সাপ্লাই চেইনে এসে দাঁড়িয়েছে। এখানে অনৈতিক ট্রান্জেকশনগুলো সবচেয়ে বেশি। এ রকম একটা সাপ্লাই চেইনের মাধ্যমে কোনোদিনই রপ্তামুখী তো দূরে থাক অভ্যন্তরীণ সাপ্লাই চেইনই গড়ে তোলা সম্ভব না। বাজুসের উচিত হবে সরকারের সহযোগিতা নিয়ে স্বর্ণের সমস্ত আমদানি রাপ্তানিগুলো ফরমালাইজড হয়, সে দিকে নজর দেয়া।'


বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্যমতে, গত একবছরে যদি বৈধ পথে স্বর্ণ আমদানি করা হতো, তাহলে বাংলাদেশ ব্যাংকে ২২ বিলিয়ন ডলার রিজার্ভ জমা পড়তো। এ থেকে সরকার রাজস্ব পেতো প্রায় ১০ হাজার কোটি টাকা।


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প