শিরোনাম
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬

স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে বিজেসি: ফাহিম আহমেদ

আলোকিত গণমাধ্যম ডেস্ক
প্রকাশিত:শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেছেন, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।


আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে বিজেসির পঞ্চম সম্প্রচার সম্মেলনে আহ্বায়কের বক্তৃতায় তিনি এ কথা বলেন।


ফাহিম আহমেদ বলেন, বিগত কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের আমলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো। অনেক সাংবাদিককে তখন গ্রেফতার হতে হয়েছে। এখনও যখন সাংবাদিকদের কাজের জন্য বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশের নাম উঠে আসে, এখনও যখন সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা হয়; তখন সাংবাদিক হিসেবে আমরা আতঙ্কিত হই। আমরা ভয় পাই। আমরা এই অবস্থার অবসান চাই।


বিজেসির পঞ্চম সম্প্রচার সম্মেলনের আহ্বায়ক বলেন, আমরা যদি এবার গণমাধ্যমের সংস্কার দেখতে পারি, আমরা যদি দলীয় লেজুড়বৃত্তির বাইরে যেতে পারি, তাহলেই কেবল বাংলাদেশের সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করার সুযোগ পাবে। তারা হৃত মনোবল ফিরে পাবে। আমরা শুধু সাংবাদিকতাই করতে চাই।


তিনি আরও বলেন– ছাত্র-জনতার ত্যাগের মধ্য দিয়ে আজ পরিবর্তনের সুযোগ এসেছে আমাদের কাছে। এই পরিবর্তন হোক চিন্তা, সংস্কৃতি, নীতি ও কাঠামোগত সংস্কারে। তথ্যপ্রবাহের অবাধ অধিকার রক্ষায় সকল সাংবাদিক ও নাগরিকের ঐক্য জরুরি বলে আমরা মনে করি। পরিবর্তনের এই কর্মযজ্ঞে সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।


এর আগে, প্রধান অতিথি সাংবাদিক শফিক রেহমানসহ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।


‘সংস্কার সুরক্ষা স্বাধীনতা’ এই প্রতিপাদ্যে চলছে এবারের আয়োজন। গণমাধ্যমের সংস্কার ও স্বাধীনতা এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় এবারের সম্মেলন ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকেরা।


সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। নীতিনির্ধারক, গণমাধ্যম ব্যক্তিত্বসহ সম্প্রচার সংবাদ শিল্পের সংশ্লিষ্টজনেরা এই আয়োজনে উপস্থিত আছেন।


আরও খবর




নাঙ্গলকোট ইকরা দারুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের হিফজ্ সবক ও হাফেজদের পাগড়ি প্রদান

নিখোজ সংবাদ

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব

বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে নিহত দিদার আলমের পরিবারের পাশে এমপি এরশাদ উল্লাহ

তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

চাষাঢ়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে ধিমন গ্রেপ্তার

ধানসাগরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ইউনিয়ন ঘোষণার অগ্রগতি উদযাপন।

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি ফি ১,১৭০ টাকা; দাবি ৭০ হাজার; ২০ হাজারে রফা

মনপুরায় মৎস্য দপ্তরের আয়োজনে সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদককারবারি আটক

লালপুরে ছয় রাস্তার মোড় বাইপাস সড়কের নির্মাণকাজ উদ্বোধন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতির মাতার মৃত্যুতে রাসিক প্রশাসকের গভীর শোক

রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে

রাজশাহীতে কবিরাজের প্রতারণার সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক নিগৃহীত, থানায় অভিযোগ

হালুয়াঘাট প্রেসক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন

ল’ রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি ইয়াছিন, সাধারণ সম্পাদক মুন্না

দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার নতুন কমিটি : সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক তাশরিক

নানা আয়োজনে আজকালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজশাহী প্রেসক্লাব থেকে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের অব্যাহতি