শিরোনাম
তিতাসে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করার চক্রান্ত চলছে: রিজভী খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে কাদাপানি-গর্ত, দুর্ভোগে হাজারো মানুষ এমপির গলায় রামদা ধরে সম্পত্তির দলিল নেওয়ার অভিযোগ রাষ্ট্রপতি হতে পারেন মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব পদে রিজভী-সালাহউদ্দিন আলোচনায় বেড়েছে লোডশেডিং, কাটেনি গ্যাসসংকট বিদ্যুৎ-জ্বালানি ঘাটতি আছে, মানুষের কষ্ট কমানোর চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে, প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে বিনামূল্যে ইউনিফর্ম ১৬৬ কিমি মহাসড়কের বাঁকে ৭০ ‘মৃত্যুফাঁদ’ সপ্তাহে ১ দিন বিনামূল্যে জুলাই জাদুঘর দেখবে শিক্ষার্থীরা
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬

তালিকায় আপত্তি জানাতেই সাংবাদিককে হুমকির অভিযোগ,বিতর্কে যুবদল নেতা

প্রকাশিত:শনিবার ১১ জুলাই ২০২৬ | হালনাগাদ:শনিবার ১১ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার :সরকারি তালিকায় প্রশ্ন তুলেছিলেন,লিখিতভাবে জানিয়েছিলেন আপত্তি। এরপরই অভিযোগ, মোবাইল ফোনে অপর প্রান্ত থেকে চলে আসে ভয়ভীতি ও হুমকির ভাষা। সুনামগঞ্জের মধ্যনগরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি তালিকায় অনিয়মের অভিযোগ তুলে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আপত্তি জানানোর পর জাতীয় দৈনিক 'এদিন'-এর মধ্যনগর উপজেলা প্রতিনিধি শিহাব মিয়াকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ৩০ জুন মধ্যনগর উপজেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৮৯০ জন কৃষকের একটি সরকারি তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় সচেতন মহলে তালিকাভুক্ত কয়েকজনের নাম নিয়ে প্রশ্ন ও আপত্তি ওঠে। অভিযোগ ওঠে, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশাপাশি কিছু অকৃষক,সচ্ছল ব্যক্তি এবং একই পরিবারের একাধিক সদস্যের নামও তালিকায় স্থান পেয়েছে।এরপর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রকৃত কৃষক,সাধারণ মানুষ এবং সাংবাদিক শিহাব মিয়া নিজ ওয়ার্ডের তালিকা পর্যালোচনা করে বিতর্কিত কয়েকটি নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আপত্তি জমা দেন। আপত্তিগুলো আমলে নিয়ে উপজেলা প্রশাসন অভিযোগ ওঠা নামগুলো সাময়িকভাবে স্থগিত রাখে এবং অবশিষ্ট তালিকার ভিত্তিতে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করে। একই সঙ্গে বিতর্কিত নামগুলো পুনরায় মাঠপর্যায়ে তদন্ত ও যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।সাংবাদিক শিহাব মিয়ার অভিযোগ,লিখিত আপত্তিতে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম মিয়া ও তার পরিবারের একাধিক সদস্যের নাম অন্তর্ভুক্ত থাকার বিষয়টি উল্লেখ করায় তিনি ক্ষুব্ধ হন। পরে নিজের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে কল করে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন।শিহাব মিয়ার দাবি,কল রেকর্ডে সাদ্দাম মিয়া তাকে বলেন,তোমার যদি এই গ্রামে থাকা লাগে,তবে এটা শেষ করা লাগবে। না হয় তোমার ঝামেলা হবে। এছাড়াও তিনি বলেন,গ্রামে থাকতে গেলে আমার সামনে পড়া লাগবে। সামনে পড়লে পরে বুঝিস। এসব বক্তব্যের পর তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা সাদ্দাম মিয়া হুমকির অভিযোগ অস্বীকার না করে বলেন,আমি এলাকার মানুষের পক্ষ থেকে তাকে ফোন করেছিলাম। কথোপকথনের সময় আবেগের বশে কিছু কথা বলে ফেলেছি। তাকে হুমকি দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না।মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সইফুল বলেন,সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। সংগঠনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন,কৃষক তালিকা নিয়ে আপত্তির লিখিত আবেদন আমরা পেয়েছি। অভিযোগ ওঠা নামগুলো পুনরায় তদন্ত ও যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তালিকায় আপত্তি জানানোকে কেন্দ্র করে কোনো সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনাটি স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে। তাদের মতে,সরকারি তালিকায় অনিয়মের অভিযোগ তুলে ধরা কিংবা জনস্বার্থে তথ্য প্রকাশ করা কোনোভাবেই ভয়ভীতি বা হুমকির কারণ হতে পারে না। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আরও খবর




জাতীয়/গণঅভ্যুত্থান ২৪ গুলশান-বনানীতে ব্যতিক্রমী ‘বিক্ষোভ মিছিল’: ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন ছাত্রনেতা ইয়াসিন আহমেদ

পূবালী ব্যাংকের আয়োজনে আবাদপুকুরে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি, র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

বোদায় মূফতী সৈয়দ মুহা: ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) এর আগমন উপলক্ষে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা

রাণীনগরে ৬৬হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

পলাশবাড়ীর মনোহরপুর বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল

নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা, প্রণয়ন কমিটি

সাতক্ষীরার উন্নয়নে এক টেবিলে দুই এমপি ও জেলা পরিষদ প্রশাসক

তালপুকুর উচ্চ বিদ্যালয়ের ২জন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

নিকাহ রেজিস্ট্রারদের ৬ দফা দাবিতে মানববন্ধন, আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি

তিতাসে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ

মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করার চক্রান্ত চলছে: রিজভী

খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে কাদাপানি-গর্ত, দুর্ভোগে হাজারো মানুষ

এমপির গলায় রামদা ধরে সম্পত্তির দলিল নেওয়ার অভিযোগ

রাষ্ট্রপতি হতে পারেন মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব পদে রিজভী-সালাহউদ্দিন আলোচনায়

বেড়েছে লোডশেডিং, কাটেনি গ্যাসসংকট

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়


এই সম্পর্কিত আরও খবর

জাতীয়/গণঅভ্যুত্থান ২৪ গুলশান-বনানীতে ব্যতিক্রমী ‘বিক্ষোভ মিছিল’: ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন ছাত্রনেতা ইয়াসিন আহমেদ

পূবালী ব্যাংকের আয়োজনে আবাদপুকুরে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি, র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

বোদায় মূফতী সৈয়দ মুহা: ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) এর আগমন উপলক্ষে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা

রাণীনগরে ৬৬হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

পলাশবাড়ীর মনোহরপুর বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল

নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা, প্রণয়ন কমিটি

সাতক্ষীরার উন্নয়নে এক টেবিলে দুই এমপি ও জেলা পরিষদ প্রশাসক

তালপুকুর উচ্চ বিদ্যালয়ের ২জন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

তিতাসে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ

খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে কাদাপানি-গর্ত, দুর্ভোগে হাজারো মানুষ