শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

তদারকির অভাবে বাড়ছে অগ্নিকাণ্ড ও প্রাণহানি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০২ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০২ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পোশাক কারখানা, গোডাউন, কল-কারখানা, হাসপাতাল ও বস্তি থেকে শুরু করে সুউচ্চ ভবন কোনো কিছুই আগুনের লেলিহান শিখা থেকে বাদ যাচ্ছে না। ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবন বা স্থাপনা তৈরিতে মানা হচ্ছে না ‘ইমারত নির্মাণ বিধিমালা’। সঠিক তদারকির অভাব ও অপরিকল্পিত নগরায়ণে বাড়ছে অগ্নিকাণ্ড ও প্রাণহানি।


ক্রমাগত বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হলেও যেন দেখার কেউ নেই। বছরজুড়ে অগ্নিকাণ্ড যেন এ দেশের জন্য স্বাভাবিক ঘটনা। দেশে যেসব আগুনের ঘটনা ঘটে এর অধিকাংশই বাণিজ্যিক ভবনগুলোতে। অনেক ক্ষেত্রে দেখে গেছে, একই ভবনে রয়েছে হোটেল, রেস্তোরাঁ ও অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান।



নগরায়ণের সঙ্গে সঙ্গে এ ধরনের মিশ্র ( একই ভবনে হোটেল, রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান) ব্যবহার দিন দিন বাড়ছে। অপরিকল্পিত নগরায়ণ, বিল্ডিং কোডের বিধি লঙ্ঘন এবং অগ্নিনিরাপত্তা সচেতনতার অভাবে সর্বত্র লুকিয়ে আছে অগ্নিঝুঁকি।


এছাড়া অগ্নিদুর্ঘটনার প্রতিরোধে যথেষ্ট শিক্ষার ও আধুনিক প্রশিক্ষণের অভাব। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থার অপ্রতুলতায় সহজে ছড়িয়ে পড়ছে আগুন। হুড়োহুড়ি ও আতঙ্কে বাড়ছে হতাহতের সংখ্যা।



তবে, অগ্নিদুর্ঘটনার মূল কারণ হিসেবে মানুষের অজ্ঞতা ও অসচেতনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিশেষত বাসাবাড়িতে বেশিরভাগ অগ্নিকাণ্ড হয় ব্যবহৃত গ্যাস সিলিন্ডার, শর্টসার্কিট ও এসির কম্প্রেসর বা জ্বলন্ত সিগারেটের উচ্ছিষ্টাংশ থেকে। ঢাকা তথা দেশের বিভিন্ন শহর ও গ্রামগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজের কারণেই প্রতিনিয়ত ঘটছে অগ্নিকাণ্ড।


 

সর্বশেষ গত ২৪ মার্চ বিকেলে রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি কলোনির গোডাউন বস্তিতে আগুন লেগে দুই শতাধিক ঘর পুড়েছে। এর আগে বেইলি রোডের আগুনে ৪৬ জন এবং গাজীপুরের কোনাবাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজে প্রাণ গেছে ১৬ জনের। এ ঘটনায় এখনো আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে অনেকে।




এসময়ের মধ্যে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডগুলোর মধ্যে অন্যতম ২০১০ সালের পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ২০১২ সালের তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ড, ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশানের ডিএনসিসি মার্কেটে এবং ১৫ মার্চ রাতে মহাখালীর কড়াইল বস্তিতে লাগা অগ্নিকাণ্ড, ২০১৯ সালে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনে, ২০২১ সালে মগবাজারের ওয়্যারলেস গেটের বিস্ফোরণ এবং ২০২২ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ। এসব ঘটনা আজও মানুষের মনে নাড়া দেয়।


এছাড়া ২০২৩ সালেই দেশব্যাপী ঘটে যাওয়া একাধিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে। ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি গুলশানের মোশারফ জাকের স্কাইলাইন ভবনে লাগা আগুন, ২৬ ফেব্রুয়ারি বনানীর কড়াইল বস্তিতে অগ্নিদুর্ঘটনা, ৫ মার্চ সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণ, গুলিস্তান বিস্ফোরণের মাত্র দুদিন পরে ৭ মার্চ সিদ্দিকবাজারে আগুন এবং ৪ এপ্রিল বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড। এর ঠিক ১১ দিন পরই ১৫ এপ্রিল আগুন লাগে রাজধানীর অন্যতম প্রধান বাণিজ্যিক ভবন নিউমার্কেটে এবং আগুনে প্রায় ৩৫০ কোটি টাকার মালামাল পুড়ে যায়।


চলতি বছর (২০২৪ ) ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর অভিজাত এলাকা বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। আগুনে ৪৬ জনের প্রাণহানি হয়। এতে প্রায় ২০০ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়। প্রতিটি বিস্ফোরণের পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস, বিস্ফোরক দপ্তর, সিআইডিসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রতিবারই তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু শেষ হয় না তদন্ত ও মামলার কার্যক্রম।


পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুসারে, ঢাকা শহরে প্রতি ৭ লাখ ৪২ হাজার ১৭০ জন অধিবাসীর জন্য মাত্র একটি ফায়ার স্টেশন আছে। অন্যদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অনুমোদিত জনবলের মাত্র ৪০ শতাংশ বর্তমানে নিয়োজিত। অর্থাৎ ফায়ার সার্ভিসের সংখ্যা যেমন অপ্রতুল, তেমনি তাদের জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতিরও স্বল্পতা রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষও অগ্নিকাণ্ডের ঝুঁকি সম্পর্কে সচেতন নয়।


অগ্নি দুর্ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের মেডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, চলতি বছর বেইলি রোড, গাজীপুরের কোনাবাড়ি, পুরান ঢাকা, কড়াইল বস্তি, গজারিয়ায় টিকে গ্রুপের প্লাইবোর্ড তৈরির কারখানা ও নারায়ণগঞ্জের গাউছিয়ার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া সারাদেশে বহু আগুনের ঘটনা ঘটেছে।


শাহজাহান শিকদার বলেন, মানুষের অজ্ঞতা ও অসচেতনতার কারণ গ্যাস সিলিন্ডার, শর্টসার্কিট ও এসির কমপ্রেসর বা জ্বলন্ত সিগারেটের উচ্ছিষ্টাংশ থেকে আগুনের ঘটনা বেশি ঘটেছে। ঢাকা তথা দেশের বিভিন্ন শহর ও গ্রামগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে প্রতিনিয়ত অগ্নিকাণ্ড হচ্ছে।


তিনি বলেন, আমরা কিছু বিষয়ে অবহেলা করতে পারি না। ভবন তৈরির সময় সব ব্যবস্থা থাকলেও আগুন নির্বাপণের বিষয়ে সচেতন হই না। আগুন লাগার পর নজরদারি বাড়াই। আবার সাধারণ মানুষের মাঝে আগুন নেভানোর প্রাথমিক ধারণাও কম।


 


ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, দেশের পোশাকশিল্প প্রতিষ্ঠানের অনেকগুলোতে প্রশিক্ষিত জনবল এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কৌশল শিখিয়েছে। কিন্তু সব প্রতিষ্ঠান কী সমানভাবে তা করছে? সে ক্ষেত্রে বলা যায়, রাজধানীর বিভিন্ন মার্কেট ও বেসরকারি প্রতিষ্ঠানে আগুনের ঝুঁকি যেমন আছে তেমনি আগুন নিয়ন্ত্রণের সক্ষমতা নেই।


এ বিষয়ে পরিবেশবিদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমাতুল করিম বলেন, আমরা অগ্নিকাণ্ডের পরে একে-অপরের দোষ খুঁজি। এ বিষয়ে আলোচনা করি। কিন্তু এ বিষয়ে বিভিন্ন উন্নয়নমূলক সংস্থার সমন্বয়ে তদারকি বিশেষ জরুরি। সেটা মাথায় রাখি না। বিশেষ করে ভবন মালিকরা অর্থ বাঁচানোর জন্য অনেক সময় গড়িমসি করেন। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেন। তাই আগুনের হাত থেকে বাঁচতে বিল্ডিং কোডের বিষয়ে আপস না করার পরামর্শ দেন তিনি।



তিনি বলেন, প্রতিটি বাণিজ্যিক ভবনে ইমার্জেন্সি এক্সিট থাকতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে কর্মচারীদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সম্পর্কে মৌলিক প্রশিক্ষণ দিতে হবে এবং যেসব ভবন ঝুঁকিপূর্ণ তা চিহ্নিতকরণ করে মালিকদের নোটিশ দিতে হবে। এক্ষেত্রে মালিকদের সতর্ক করে দিতে হবে। তবুও যদি কোনো ভবন মালিক প্রয়োজনীয় ব্যবস্থা না নেন সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। এক্ষেত্রে প্রয়োজনে আইন সংশোধন করে নতুন আইন করে ব্যবস্থা নেওয়া উচিত।


বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি স্থপতি ইকবাল হাবিব বলেন, আমরা জানি— ভবন নির্মাণে বিভিন্ন ধাপে ছয়টি কর্তৃপক্ষ যুক্ত (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়)। এসব সেবা সংস্থা ও কর্তৃপক্ষের অনুমোদনে ভবনের কার্যক্রম চলার কথা থাকলেও কার্যত সেই নিয়ম মানা হয় না। বিদ্যমান বিভিন্ন আইনের অসামঞ্জস্যতার কারণেও নগরীর অগ্নিঝুঁকি ব্যবস্থাপনা সমন্বয়হীনতার ও ব্যত্যয়ের আবর্তে বন্দি।


তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও দুর্বল অবকাঠামোয় হাজার হাজার স্থাপনা ভয়াবহ অগ্নিঝুঁকিতে। ফায়ার সার্ভিস ২০২৩ সালে দেশের ৫ হাজার ৩৭৪টি ভবন পরিদর্শন করে ১ হাজার ৬৯৪টি ভবন ঝুঁকিপূর্ণ ও ৪২৪টি অতি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে।


আমরা দেখি, প্রতিটি অগ্নিকাণ্ড গাফিলতি ও তদারকির অভাব উন্মোচিত হয়। কিন্তু সেই আলোচনা হয় অন্ধের হাতি দেখার মতো। কোনো একটি বা দুটি দিকে আলোচনা হলেও সামগ্রিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রশ্নটি বাইরেই থাকে।


ছয়টি সংস্থার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ ও আলোচিত ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তর। সংস্থার কাজ হলো অগ্নিকাণ্ড রোধে জনসচেতনতা এবং অগ্নিকাণ্ড ঘটলে ক্ষতিগ্রস্তদের জানমাল রক্ষা ও উদ্ধারে কাজ করা ফায়ার বিষয়ক লাইসেন্স ও ছাড়পত্র দেওযা, নবায়ন করা। সঠিক নিয়মে ফায়ার ইকুইপমেন্ট ব্যবহার করা হচ্ছে কি না দেখভাল করা। কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটির সক্ষমতা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইমারত ও জনসংখ্যা।


এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, ঢাকা শহরে বেশিরভাগ অগ্নিকাণ্ড ইমারতজনিত কারণে ঘটে। ইমারত তৈরিতে প্রথমত রাজউকের অনুমতি লাগে। এ অনুমতি কারা দেয় এবং কারা এটি মনিটরিং করে এগুলো চিহ্নিত হওয়া প্রয়োজন।


কৃষ্ণা দেবনাথ বলেন, নিমতলী থেকে বেইলি রোডের অগ্নিকাণ্ড ঘটেছে বেআইনি কাযর্কলাপের কারণে। তাই বেআইনি কার্যকলাপে দণ্ড হবে অর্থদণ্ড ও দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সেই মামলাগুলো করুন।


তিনি বলেন, একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন অনুমতি ছাড়া কিছু করবে এত বড় সাহস হয় কি করে? সিঁড়ির নিচে গ্যাস সিলিন্ডার রেখে রেস্টুরেন্ট দুর্ঘটনা ঘটে। কেন তারা নোটিশ টানিয়ে দেন না। যেই নোটিশটি দেখে আমরা সেখানে যাবো না। আমরা যদি না শুনি না দেখি তা হলে তো সেখানে যাবো।



আপিল বিভাগের এ বিচারক আরও বলেন, আমি যখন দেখবো যে লাল দাগ, বড় সাইনবোর্ড অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা নেই সেখানে যাবো না। এখানে বেআইনিভাবে যারা ইমারত গড়েছেন, নকশা করেছেন, সেটার মনিটরিং নেই, তাদের চিহ্নিত করতে হবে।


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক