শিরোনাম
রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার
শনিবার ২১ মার্চ ২০২৬
শনিবার ২১ মার্চ ২০২৬

ট্রেনে রাজধানীবাসীর ঈদযাত্রা শুরু

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৩ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৩ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীবাসির ঈদযাত্রা শুরু হয়েছে। বুধবারের (৩ এপ্রিল) সকাল ৬টা থেকে শুরু হয় এইযাত্রা। ইতোমধ্যেই বিশেষ ট্রেনে ঢাকা ছেড়েছেন অনেকে। এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হওয়ায় স্টেশনে ছিল না বাড়তি ভিড়। যারা অনলাইনে টিকিট কাটতে পেরেছেন, তারাই শুধু স্টেশনে আসছেন।


ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে প্রথম বিশেষ ট্রেন ট্রেন ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯) সকাল ৬টায় ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়। দ্বিতীয় ট্রেন হিসেবে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস (৮১৬) সকাল ৬টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলে ৫ মিনিট পরে ৬টা ২০ মিনিটে প্লাটফর্ম ত্যাগ করে। তৃতীয় ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেসও (৭০৯) সকাল ৬টা ৩৪ মিনিটে ঢাকা ছেড়ে যায়।


সকালে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, বিনা টিকিটে যাত্রা বন্ধ করতে দুই ধাপে চেক করা হচ্ছে। টিকিট স্ক্যান করে তথ্য নিশ্চিত হওয়ার পরই যাত্রীদের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। 


স্টেশনে বাঁশ দিয়ে নির্মাণ করা হয়েছে প্রথম অস্থায়ী গেট। সেখানে দায়িত্ব পালন করছেন রেলওয়ের কর্মীরা। পরে প্লাটফর্মের মূল গেট দিয়ে প্রবেশের আগেও যাত্রীদের থেকে টিকিট দেখা হচ্ছে। যাত্রীদের কেউ টিকিট প্রিন্ট করে নিয়ে এসেছে কেউ আবার মোবাইলেই টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করছিলেন।


ঈদ যাত্রায় যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য রেলস্টেশনে পুলিশ, আরএনবি ও র‌্যাব-৩ এর অস্থায়ী বুথ বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে।


বাড়ি যাওয়ার জন্য স্টেশনে আসা যাত্রীরা বলছেন, ঈদ যাত্রার প্রথম দিকে তেমন ভিড় থাকে না। প্রথমদিনের যাত্রীদের মধ্যে পরিবার একাংশের সদস্যদের দেখা গেছে। পরিবারকে আগে গ্রামে পাঠিয়ে অনেকে ঈদের আগে বাড়ি যাওয়ার পরিকল্পনা করে রেখেছেন। অনেক যাত্রী ঈদের আগে কাজের চাপ না থাকায় ছুটি নিয়ে আজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। প্রথমদিনের ঈদ যাত্রায় শিক্ষার্থীদেরও দেখা গেছে।


প্রথম দিন ঠিকঠাক ট্রেন ছাড়লেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা রয়েই গেছে। যাত্রীদের বক্তব্য, অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় রেল যাত্রা আগের তুলনায় অনেকটা স্বস্তি হয়েছে। তবে সময় মত ট্রেন ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। তাহলেই ঈদযাত্রা আরও স্বস্তির হবে। 


প্রথমদিনের পরিস্থিতি নিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমাদের সব পর্যায়ের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। বিনা টিকিটের যাত্রীদের প্রবেশের জন্য ভিড় না থাকলে আশা করা যায় ঈদের শেষ ট্রেন পর্যন্ত সব কিছু শৃঙ্খলার মধ্যে থাকবে। আশা করি, যাত্রীদের জন্য একটি সুন্দর ঈদযাত্রা আমরা উপহার দিতে পারবো। 


প্রসঙ্গত, ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন যাত্রার টিকিট ৯ এপ্রিল পর্যন্ত অনলাইনে শতাভাগ অগ্রিম বিক্রি হয়ে গেছে। এখন চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে স্টেশন থেকে ছাড়া হচ্ছে।


আরও খবর




রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ আদায় করলো ঈদের নামাজ

আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর

দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান

​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান