শিরোনাম
খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ও বিরোধীদলের সময় কাটার’ অভিযোগ জামায়াতের বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, প্লাবিত ফসলি জমি থামছে না হামের বিস্তার, শিশুর পুষ্টি নিশ্চিতসহ স্বাস্থ্যবিধিতে জোর বিশেষজ্ঞদের কসবায় শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ‘স্ট্যান্ডবাজি’ : চিফ প্রসিকিউটর ‘এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে’
সোমবার ২৯ জুন ২০২৬
সোমবার ২৯ জুন ২০২৬

উখিয়ায় পাহাড় বাঁচাতে গিয়ে প্রাণ গেল বন কর্মকর্তার

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ৩১ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ৩১ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image



গভীর রাতে কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি পাচার করছিল বনদস্যুরা। খবর পেয়ে তা ঠেকাতে গিয়ে পাচারকারীদের ডাম্প ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন বনবিভাগের এক কর্মকর্তা।


রোববার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বনবিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।


নিহত মো. সাজ্জাদুজ্জামান (৩০) কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে।


এ ঘটনায় আহত হয়েছেন, বনরক্ষী মোহাম্মদ আলী (২৭)।


উখিয়া রেঞ্জ কর্মকর্তা শফিউল বলেন, “শনিবার গভীর রাতে হরিণমারা এলাকায় পাহাড় কেটে মিনি ট্রাকে করে মাটি পাচার করা হচ্ছিল। খবর পেয়ে মোটরসাইকেলে বনরক্ষীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সাজ্জাদুজ্জামান।

উখিয়ায় পাহাড় বাঁচাতে গিয়ে প্রাণ গেল বন কর্মকর্তার


“এ সময় মাটি পাচার কাজে ব্যবহৃত একটি ডাম্প ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তার সঙ্গে থাকা বনরক্ষী মোহাম্মদ আলী আহত হন।”


স্থানীয়রা আহত বনরক্ষীকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বলে জানান এই বন কর্মকর্তা।


খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সারোয়ার আলম।


তিনি বলেন, “বন রক্ষা করতে গিয়ে সাজ্জাদ নিজের জীবন দিয়েছেন। তার নির্মম মৃত্যুতে আমরা একজন দক্ষ ও পরিশ্রমী বন কর্মকর্তাকে হারালাম।”


পাহাড়-বন ধ্বংসকারীদের প্রতিরোধে এই মুহূর্তে সম্মিলিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়ে ডিএফও বলেন, “না হয় অচিরেই বন ধ্বংস হয়ে বিপর্যয়ের মুখে পড়বে পরিবেশ-প্রকৃতি।”


উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


আরও খবর




খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

জুলাই-জুন নয়, জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা

সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ও বিরোধীদলের সময় কাটার’ অভিযোগ জামায়াতের

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, প্লাবিত ফসলি জমি

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ধর্মমন্ত্রী

থামছে না হামের বিস্তার, শিশুর পুষ্টি নিশ্চিতসহ স্বাস্থ্যবিধিতে জোর বিশেষজ্ঞদের

কসবায় শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ‘স্ট্যান্ডবাজি’ : চিফ প্রসিকিউটর

‘এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে’

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

বিরোধীদলীয় আসনগুলোতে প্রধানমন্ত্রীর তহবিলের ২০ কোটি টাকা বরাদ্দ: সংসদে মির্জা ফখরুল

হাইওয়ে পুলিশের প্রধান হলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি


এই সম্পর্কিত আরও খবর

খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, প্লাবিত ফসলি জমি

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ধর্মমন্ত্রী

কসবায় শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

হাইওয়ে পুলিশের প্রধান হলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

বিদ্যুৎ বিল বকেয়া ৭ লাখ ৬৬ হাজার টাকা, সংযোগ বিচ্ছিন্নের পর বিশেষ অনুরোধে পুনঃসংযোগ

আত্রাইয়ে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক।

কক্সবাজারের চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

লালপুরে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি আবুল কাশেমের