
মোহাইমিনুল ইসলাম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের অভিযোগে সজিব মিয়া (৩০) ওরফে সবুর নামে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট) উপজেলার পূর্ব কালুডাঙ্গা, জুম্মাহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। আটক সজিব মিয়া ওই এলাকার মৃত মহসিন আলীর ছেলে।পরে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সরহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬(১) ধারার সারণির ১৬ ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।





























