শিরোনাম
পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

উড়ন্ত মশা না মারলে, অক্টোবর হবে ভয়াবহ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মারাত্মক ডেঙ্গু আতঙ্কে রাজধানীবাসী। তিলোত্তমা নগরী ঢাকা এখন যেন এক আতঙ্কের নাম। নগরীর ঘরে ঘরে হানা দিয়েছে জ্বর। কানায় কানায় ভর্তি হাসপাতালগুলো। দীর্ঘদিন মশা মারা কার্যক্রম বন্ধ থাকলেও অবশেষে ঢিমেতালে শুরু হয়েছে ডেঙ্গু নিধন কার্যক্রম। স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বাস্তবতা স্বীকার করে বলেছেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু সংক্রমণ থামানো সম্ভব নয়। আর কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশারের মতে এখনই উড়ন্ত মশা মারতে না পারলে, অক্টোবরে ডেঙ্গুর ভয়াবহতা আরো বাড়বে।


চলছে ডেঙ্গুর ভরা মৌসুম। জোয়ারের মতো রোগি ভর্তি হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোতে। ঠাই নেই ঢাকা মেডিকেলের বিছানায়, বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। পুরনো ঢাকা থেকে চিকিৎসা নিতে এসেছেন নাজির হোসেন। তার দাঁত দিয়ে রক্ত ঝড়ছে। কর্তব্যরত চিকিৎসকরা বলছেন তার অবস্থা সত্যি ঝুকিপূর্ন। সাধ্যমতো চিকিসা চলছে বলেও জানান তারা। মালিবাগ থেকে এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন সুমাইয়া বেগম। স্যালাইন চলছে। পাশে মনমরা হয়ে বসে আছে দুই সন্তান। বাবা গেছে খাবার আনতে। সুমাইয়া জানান তাদের এলাকায় গত কয়েকমাসে মশার ওষুধ দিতে দেখেননি তিনি। মশার জন্য ঘুমাতে পারেননা তারা।


একই চিত্র মুগদা মেডিকেলেও। সেখানে ঠাই নেই তিল ধারনের। রোগির তুলনায় চিকিৎসক কম হওয়ায় সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। মুগদা মেডিকেলের পরিচালক ডা. এস এম হাসিবুল ইসলাম বলেন এখন ডেঙ্গুর মৌসুম চলছে। আমাদের পরামর্শ হলো জ্বর দেখা দিলে দ্রুতই চিকিৎসকের স্মরনাপন্ন হওয়া উচিত। কোন মতেই অবহেলা করা উচিত নয়। ডেঙ্গু আক্রান্ত রোগিকে বেশি বেশি লিক্যুইড খাওয়ানোর পরামর্শ এই চিকিৎসকের। সাথে ভিটামিন সি বেশি পরিমানে রোগিকে দিতে হবে।


মহাখালির ডিএনসিসি ডেডিকেটেড ডেঙ্গু হাসপাতালে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগির সংখ্যা। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে ১শরও বেশি রোগি। ডিএনসিসি ডেডিকেটেড ডেঙ্গু হাসপাতালের চিকিৎসক ডা. টি কে বর্মন জানান ডেংগুর চারটি ধরণ রয়েছে। কেউ একবার আক্রান্ত হলে তার আরও তিনবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে যে ধরনে একবার আক্রান্ত হন সে ধরনে আর আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে না।


ডেঙ্গু যখন ভয়াবহ রূপ ধারণ করেছে তখন মশক নিধন কার্যক্রম পরিদর্শনে আরমানিটোলায় স্থানীয় সরকার উপদেষ্টা। এডিসের লার্ভা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২টি টিম কাজ করছে বলে জানান তিনি। পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন উপস্থিত কর্মকর্তাদের । বলেন লোক দেখানো কার্যক্রম চালিয়ে মশা মারা সম্ভব নয়। আমি দেখলাম এখন পরিস্কার করছে। দেখেই বুঝা যাচ্ছে মাত্র ঝাড়ু দিয়েছে। আমি আসলে কাজ হবে না আসলে হবে না তা তো চলবে না। এই উপদেষ্টা বলেন শুধু সিটি কর্পোরেশনের দিকে তাকিয়ে না থেকে নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখতে হবে। জমে থাকা পানি ফেলে দিতে হবে। মশা যাতে বংশ বিস্তার করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। 


যেসব এলাকায় মশার উপদ্রব বেশি সেসব এলাকায় মশা মারার জন্য ইতোমধ্যে ১২ টি বিশেষ টিম গঠন করে দিয়েছে তারা কাজও শুরু করেছে। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে এসব টিম কাজ করছে বলেও জানান এই উপদেষ্টা। যার যার অবস্থান থেকে প্রত্যেককেই সচেতন হয়ে ডেঙ্গু নিধনে কাজ করার আহ্বান জানিয়ে সকালে আরমানিটোলাসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, ডেঙ্গুর সময়ে প্রথম দিনে জ্বর হলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া ডেঙ্গু নিধনে ঢাকা যারা দায়িত্বে আছেন তাদের সচেতন হয়ে কাজ করার আহ্বান ও জানান তিনি। নিজ উদ্যোগে পাড়ায় পাড়ায় এবং মহল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার কথা ও বলেন হাসান আরিফ। তিনি বলেন প্রতি বছর যখন ডেঙ্গুর সংক্রামন বেড়ে যায় তখন সবাই লাফালাফি শুরু করে দেই। এটা যাতে আর না হয়।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, তিন পদ্ধতিতে ডেঙ্গুর লাগাম টেনে ধরা সম্ভব। হটস্পট ম্যানেজম্যান্ট, বেডিংসোর্স ম্যানেজম্যান্ট, লার্ভিসাইট ম্যানেজম্যান্ট। সেজন্য নগর কর্তৃপক্ষের সদিচ্ছা প্রয়োজন। এখন ডেঙ্গু যেই অবস্থায় আছে সেটি নির্মুল করতে হবে। তিনি বলেন আমরা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে গবেষনা করে আগেই জানিয়েছিলাম সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গুর আক্রমন প্রকট হবে। তার ফল এটি। এখন ডেঙ্গু উড়ন্ত অবস্থায় আছে। এই উড়ন্ত মশা না মারতে পারলে আগামী অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরো বাড়বে। যে বাড়ীতে ডেঙ্গু রোগি আছে তার তালিকা করে সেই বাড়ীর ২শ গজের মধ্যে ফগিং করে উড়ন্ত মশা মেরে ফলেতে হবে। না হয় ডেঙ্গু রোগিকে কামড়ে মশা সুস্থ মানুষকে আক্রান্ত করবে।


জ্বর একদিনের বেশি স্থায়ী হলেই অবহেলা না করে চিকিৎসকের  কাছে যাওয়ার পরামর্শ বিশষজ্ঞদের। ডেঙ্গুকে অবহেলা না করে যথাসময়ে পদক্ষেপ নিলে মৃত্যুঝুকি থেকে রোগি বাচাঁনো সম্ভব।



আরও খবর




পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬