শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৫ জুলাই ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৫ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সাতটি জেলায় ভূগর্ভস্থ পানির মজুত পূরণ হওয়ার হার স্বাভাবিকের চেয়ে অনেক কমে গেছে। স্বাভাবিকভাবে বছরে ১০০ থেকে ৫১৫ মিলিমিটার পানি ভূগর্ভস্থ স্তরে জমা হওয়ার কথা। কিন্তু বর্তমানে তা কমে ১০০ থেকে ২১০ মিলিমিটারে নেমে এসেছে।


উত্তরাঞ্চলে ভূগর্ভের পানি নিয়ে সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এতে খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে দীর্ঘমেয়াদে পানি নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কার কথা বলা হয়েছে।


এই সাতটি জেলা হলো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট এবং দিনাজপুর, নাটোর ও বগুড়ার কিছু অংশ।


গতকাল ঢাকায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক কর্মশালায় ‘বরেন্দ্র এরিয়া রেজিলিয়েন্ট অ্যান্ড ইনোভেটিভ ডেভেলপমেন্ট প্রজেক্ট’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদনটি তুলে ধরেন গৌতম চন্দ্র মৃধা। তিনি ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) সেচ, ভূগর্ভস্থ পানি ও জলাভূমি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক।


এই গবেষণায় ১৯৮৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত বৃষ্টিপাত, পানির স্তর এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বিশ্লেষণ করা হয়।


গবেষণায় দেখা যায়, ১৯৮৫ সালে ভূগর্ভস্থ পানির স্তর ১৬ মিটার গভীরে ছিল। ২০২৫ সালে এসে তা ৩৬ মিটারে পৌঁছেছে। শুষ্ক মৌসুমে নাচোল, তানোর, নিয়ামতপুর এবং পোরশা উপজেলার কিছু এলাকায় পানির স্তর ৩৩ থেকে ৩৬ মিটার নিচে নেমে যায় বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।


গৌতম চন্দ্র মৃধা জানান, বৃষ্টির পানির কেবল একটি নির্দিষ্ট অংশই চুইয়ে মাটির নিচে গিয়ে ভূগর্ভস্থ পানির স্তর আবার পূরণ করে। বাকি পানি মাটি দিয়ে গড়িয়ে নষ্ট হয় অথবা নদীতে গিয়ে পড়ে।


তিনি বলেন, ‘অন্যান্য এলাকার তুলনায় এই অঞ্চলে ভূগর্ভস্থ পানি পুনরায় জমা হওয়ার হার অনেক ধীর।’


গৌতম চন্দ্র মৃধা আরও বলেন, মাটির নিচে যে পরিমাণ পানি জমা হয়, তার তুলনায় বেশি পানি তুলে ফেললে ভূগর্ভস্থ পানির মজুত ধীরে ধীরে শেষ হয়ে যায়। এতে পানির স্তর নিচে নেমে যায়। তখন গভীর থেকে সেচের জন্য পানি তোলায় খরচ বাড়ে। তিনি সতর্ক করে বলেন, ‘এভাবে পানি তোলা অব্যাহত থাকলে একপর্যায়ে ভূগর্ভস্থ পানির মজুত পুরোপুরি শেষ হয়ে যাবে। তখন চরম পানিসংকট তৈরি হবে।’


তিনি বলেন, কিছু কিছু এলাকায় সেচপাম্প চালানোর সময় কমানো হলেও সমস্যা কমছে না। ব্যক্তি উদ্যোগে যথেচ্ছভাবে ভূগর্ভস্থ পানি তোলা হচ্ছে এবং এর কোনো নজরদারি নেই। এমনকি কিছু মানুষ ভূগর্ভস্থ পানি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলেও জানান তিনি।


এই সমস্যা সমাধানে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন গৌতম চন্দ্র মৃধা। বেসরকারি নলকূপগুলোকে নজরদারি ও লাইসেন্সের আওতায় আনা এবং বোরো ধানের চাষ কমিয়ে অন্য ফসলে জোর দেওয়ার সুপারিশ করেন তিনি। 


এ ছাড়া বাংলাদেশ পানি আইন ২০১৩ ও পানি বিধিমালা ২০১৮-এর আওতায় ভূগর্ভস্থ পানি তোলার আইনি সীমা কঠোরভাবে প্রয়োগ করার কথাও বলেন তিনি।


আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হোমনাথ ভান্ডারি বলেন, ভূগর্ভস্থ পানি ব্যবহার করে গত ৫০ বছরে বাংলাদেশের ধান উৎপাদন চার গুণ বেড়েছে। কিন্তু অতিরিক্ত পানি তোলার কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে।


তিনি বলেন, বর্তমানে বোরো চাষের সেচের ৯১ শতাংশ পানি আসে ভূগর্ভস্থ থেকে। এতে পানির স্তরে বাড়তি চাপ পড়ছে। ফলে এই অঞ্চল এখন পানিসংকট এবং জলবায়ু পরিবর্তনসহ নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।


তিনি ‘অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং’ বা পর্যায়ক্রমে ভেজানো ও শুকানোর প্রযুক্তির ব্যবহার, ভূপৃষ্ঠের পানি (সারফেস ওয়াটার) সেচ সম্প্রসারণ এবং আউশ ও আমনের মতো কম পানি দরকার হয় এমন ধানের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে এডিবির কৃষি, খাদ্য, প্রকৃতি ও গ্রামীণ উন্নয়ন খাতের এমার্জিং এরিয়াস বিভাগের পরিচালক তাকেশি উয়েদা বলেন, টেকসই এবং জলবায়ুসহনশীল কৃষিব্যবস্থা গড়ে তুলতে বরেন্দ্র অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।


তিনি জানান, এডিবির মধ্যমেয়াদি সহায়তা কৌশলের মূল লক্ষ্য হলো—বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান তৈরি, অর্থনৈতিক সংযোগ উন্নত করা এবং সুষম আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করা। এই উদ্যোগ সেই কৌশলের সঙ্গেই মানানসই।


কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদ বলেন, ‘বরেন্দ্র অঞ্চলের ১৬টি জেলা বর্তমানে দেশের ৪২ শতাংশ ধান উৎপাদন করে। আমাদের লক্ষ্য এটিকে ৪৫ শতাংশে নিয়ে যাওয়া।’


তিনি আরও বলেন, ‘আমরা কেবল ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করতে পারি না। বোরো মৌসুমের জন্য আমাদের ভূপৃষ্ঠের পানি ধরে রাখতে হবে। সঠিক পানি ব্যবস্থাপনা ছাড়া বরেন্দ্র অঞ্চলে বড় পরিসরে সফলতা অর্জন করা সম্ভব নয়।’



আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক