শিরোনাম
কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ নাঙ্গলকোটে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ
শুক্রবার ২০ মার্চ ২০২৬
শুক্রবার ২০ মার্চ ২০২৬

ভাসমান এলএনজি টার্মিনাল নিয়ে বিড়ম্বনা, সহসাই মিলছে না সমাধান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৬ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যেও অধিক ঝুঁকিতে বাংলাদেশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ এখানে নিয়মিত ঘটনা। এতে অনেক কিছুর মতো ঝুঁকিতে পড়ছে সমুদ্রে থাকা দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)।



তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বা রপ্তানি কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত এ স্টেশনের মাধ্যমে সমুদ্রে থাকা ট্যাঙ্কারগুলো থেকে এলএনজি কার্গো লোডিং ও আনলোড করা হয়। সেগুলোর কোনো একটি যখন অকেজো হয়, তখন চরম ভোগান্তিতে পড়ে পুরো দেশ।


বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের টার্মিনালগুলোর কোনোটি ভাসমান আবার কোনোটি স্থলে। তবে বাংলাদেশে থাকা এলএনজি টার্মিলানের দুটিই ভাসমান। মূলত এই এলএনজি টার্মিনাল উপকূলের কাছে থাকা একটি বিশেষ জাহাজ। দুর্যোগপূর্ণ অবহাওয়ার পূর্বাভাস জানার পরে নিরাপদ রাখার জন্য এই এফএসআরইউ গভীর সমুদ্রে স্থানান্তর করা হয়।


জ্বালানি বিভাগের তথ্য বলছে, কক্সবাজারের মহেশখালীতে থাকা এই এফএসআরইউ দুটির একটি সামিট গ্রুপের, অন্যটি সিঙ্গাপুরভিত্তিক মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির। ২০১৮ সাল থেকে কোম্পানি দুটির সঙ্গে ১০ বছরের চুক্তি রয়েছে জ্বালানি বিভাগের। এর প্রতিটির ধারণক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার। এলএনজি রিগ্যাসিফিকেশনে টার্মিনাল দুটির সক্ষমতা প্রতিদিন ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট।


টার্মিনাল দুটি একসঙ্গে চালু অবস্থায় প্রতিদিন গড়ে ৮০০ থেকে ১০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে। দেশের অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ এবং টার্মিনাল দুটি পূর্ণমাত্রায় চালু থাকার পরও জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি থাকে। এর মধ্যে কোনো একটি টার্মিনাল বন্ধ হলে তীব্র গ্যাস সংকট দেশবাসীকে ভোগায়। বাসাবাড়িতে রান্নার বিড়ম্বনা থেকে শুরু করে কলকারখানার উৎপাদন কার্যক্রমও ব্যাহত হয়।


প্রাকৃতিক দুর্যোগ, কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণে বাংলাদেশে থাকা এফএসআরইউ দুটির কোনো না কোনোটি প্রায়ই বন্ধ থাকছে। সবশেষ ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয় সামিট গ্রুপের এফএসআরইউ। এটি রক্ষণাবেক্ষণের জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। এতে গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। এছাড়া টার্মিনাল নির্মাণ চুক্তি অনুযায়ী, প্রতি পাঁচ বছর অন্তর টার্মিনালের কারিগরি ত্রুটি দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে এক্সিলারেট এনার্জির টার্মিনালটি রক্ষণাবেক্ষণে যায়। সে সময়ও দেশজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা যায়।



বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী সমাধানের জন্য বাংলাদেশকে অবশ্যই ল্যান্ডবেজড বা ভূমিতে এলএনজি টার্মিনাল নির্মাণ করতে হবে। এফএসআরইউ একটি অস্থায়ী সমাধান। এটি কখনো দীর্ঘস্থায়ী ও টেকসই হতে পারে না।


পেট্রোবাংলা বলছে, সামিটের এলএনজি টার্মিনালটি বন্ধ থাকায় এখন এক্সিলারেট এনার্জির টার্মিনাল দিয়ে প্রতিদিন মাত্র ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। দেশের অভ্যন্তরীণ উৎস থেকে আরও দুই হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন পাওয়া যাচ্ছে। কিন্তু প্রতিদিন চাহিদা রয়েছে ৩১০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের। এতে প্রতিদিনই প্রায় ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থাকছে।



তারা আরও বলেন, ৬ বা ৭ জুলাই সামিটের এফএসআরইউ সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ১২ জুলাই এটি দেশে পৌঁছাবে। দেশে পৌঁছানোর পর কার্যক্রম শুরু করতে আরও তিনদিন লাগবে। ফলে ১৫ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে এটি গ্যাস সরবরাহ শুরু করবে। সমস্যাও সে পর্যন্ত অব্যাহত থাকবে।


এসব নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক, জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন  বলেন, আমাদের দিন আনি দিন খাই অবস্থা। আমাদের তো এফএসআরইউ করার কথাই ছিল না। যখন দেখা যায় যে হাতে সময় নেই, তখন এফএসআরইউ করে। এটি ল্যান্ডবেজড করতে হবে। এখন আমরা দুটি এফএসআরইউ করে এগুলোর ওপরে নির্ভরশীল হয়ে আছি। এভাবে হয় না। আমাদের সময়ের কোনো অসুবিধা ছিল না। আমরা ২০১৫ সাল থেকে এগুলো করছি, প্রায় দশ বছর হয়ে গেছে।


এই জ্বালানি বিশেষজ্ঞ বলেন, একটা গ্যাপ হয়েছিল, সেটা পূরণ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সেভাবেই চলছে। কিন্তু সেটা কারেক্ট করার জন্য উদ্যোগ নেই। এফএসআরইউ দুটার বদলে একটা ল্যান্ডবেজড করার দরকার ছিল।


দেশের অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে এই জ্বালানি বিশেষজ্ঞ আরও বলেন, নিজস্ব গ্যাস অনুসন্ধানে যে অর্থ লাগবে সেই অর্থ এই বাজেটে বরাদ্দ নেই। এখন জনগণকে বুঝ দেওয়ার জন্য অনেক কিছুই বলা হচ্ছে। আমাদের অনেক বেশি গ্যাস অনুসন্ধানের দিকে নজর দিতে হবে। তাহলে দুটি জিনিস হবে। আমরা কিছু না কিছু গ্যাস পাবো। যতটুকু গ্যাস আমরা পাবো তাতে খরচ উঠে যাবে। অতিরিক্ত গ্যাস পাওয়ার একটা চান্স থাকবে। যদি নাও পাই, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের আর কোনো গ্যাস নেই, অন্যভাবে ম্যানেজ করি। কিন্তু সরকার এটাকে গুরুত্ব দিয়ে দেখছে না।


এসব নিয়ে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, ল্যান্ডবেজড পরিকল্পনা আমাদের ২০১৭ সাল থেকে ছিল। এটি মাতারবাড়িতে হবে। তবে নৌ পরিবহন মন্ত্রণালয় এখনো সেই চ্যানেল তৈরি করেনি। তাদের চ্যানেল তৈরির পরিকল্পনা ২০৩০ বা ২০৩১ সালে। আমরা বলেছি ২০২৭ বা ২০২৮ সালের মধ্যে এই চ্যানেল তৈরি করে দিতে হবে। নৌ পরিবহন মন্ত্রণালয় এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যদি ২০২৯ সালের মধ্যে চ্যানেল তৈরি করতে পারে তাহলে আমরা কন্ট্রাক্ট করতে পারি।


পেট্রোবাংলার চেয়ারম্যান আরও বলেন, পায়রায় এই টার্মিনালের পরিকল্পনা রয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষ বলছে তারা ২০২৯ সালের মধ্যে ১৫ মিটারের ওপরে ড্রাফট তৈরি করবে। পায়রা নিয়েও আমরা কাজ শুরু করেছি। পায়রা এবং মাতারবাড়ি, যেটি আগে হয় (সেটিতে) আমরা ল্যান্ডবেজড টার্মিনাল নির্মাণের জন্য প্রতি মুহূর্তে কাজ করছি। তবে এটি শুধু আমাদের একার সিদ্ধান্ত নয়। নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বন্দর কর্তৃপক্ষ কবে ড্রাইভ তৈরি করবে সে অনুযায়ী আমরা কাজ করবো।


তিনি বলেন, আমরা টিম গঠন করে কাজ করছি। যদি পায়রায় ২০২৯ সালের মধ্যে ১৫ মিটারের বেশি ড্রাফট পেয়ে যাই তাহলে এখানে অগ্রসর হবো। আর মহেশখালীতে ভাসমান তৃতীয় টার্মিনালের জন্য সামিটের সঙ্গে চুক্তি হয়েছে। এটি ২০২৬ সালের মাঝামাঝি বা শেষের দিকে চলে আসবে।


আরও খবর




কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার

সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ

নাঙ্গলকোটে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংসদ সদস্য ড. আব্দুস সালাম-এর উদ্যোগে অনুদান বিতরণ

মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়।

পাকুন্দিয়ায় কোরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মনপুরায় "আলোর প্রদীপ" সংগঠন কর্তৃক ইদ সামগ্রী বিতরণ

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন

ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিতর্ক: বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ প্যানেল চেয়ারম্যানের

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান