শিরোনাম
নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত মাদক,কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প অনুষ্ঠিত আদিবাসী খামারিদের উন্নয়নে পোরশায় ১৬০ জনের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ জামালগঞ্জে নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন শিল্পী রাণী মোদক মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ‘ছাত্রদলের’ বিক্ষোভ মিছিল
বুধবার ১০ জুন ২০২৬
বুধবার ১০ জুন ২০২৬

২৭ হাজার টন অকটেন নিয়ে বহির্নোঙরে বড় জাহাজ চট্টগ্রামে

প্রকাশিত:সোমবার ২০ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:সোমবার ২০ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ



২৭ হাজার টনের বেশি অকটেন নিয়ে দেশের ইতিহাসে পরিশোধিত জ্বালানি তেলবাহী সর্ববৃহৎ জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজটি থেকে বহির্নোঙরে অকটেন লাইটারিং করা হবে। এই লাইটারিং কার্যক্রম ঠিকভাবে সম্পন্ন করানোর জন্য অপর একটি বিদেশি জাহাজকে গত প্রায় দশ দিন ধরে বহির্নোঙরে অপেক্ষমাণ রাখা হয়েছে। দেশে ডিজেল অকটেনসহ প্রচুর জ্বালানি তেলের মজুদ রয়েছে। আজ ৬৭ হাজার টনের বেশি ডিজেলসহ আরো দুটি জাহাজ বন্দরে পৌঁছাচ্ছে। আগামীকাল এবং পরশু আরো এক লাখ টনের বেশি ডিজেল এবং জেট ফুয়েল দেশে আসছে। ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সীমিত হয়ে পড়ায় পরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়িয়ে দেশের সরবরাহ চেইন ঠিক রাখার চেষ্টা চলছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরভিত্তিক বিদেশি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সহায়তা অব্যাহত রেখেছে বলে সূত্র জানিয়েছে।


জানা যায়, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি মাদার ভ্যাসেল থেকে অপর একটি মাদার ভ্যাসেলে লাইটারিং করে আজ অকটেনের একটি চালান বিপিসির ডিপোতে দেওয়া হবে। এর আগে আর কখনো এভাবে অকটেন সরবরাহ নেওয়া হয়নি উল্লেখ করে সূত্র জানিয়েছে, মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩৬৩ টন অকটেন নিয়ে এমটি ন্যাভ সিয়েলো নামের একটি মাদার ট্যাংকার গত ১৭ এপ্রিল বহির্নোঙরে পৌঁছে। ২২০ মিটার লম্বা এবং সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজটি চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশ করতে পারবে না। এটিকে বহির্নোঙরে অবস্থান করে অকটেন খালাস করতে হবে। কিন্তু জাহাজ থেকে অকটেন খালাসের টেকনিক্যাল বিষয়টি জটিল হওয়ায় এই তেল লাইটারিং করার জন্য অপর একটি বিদেশি জাহাজকে দশ দিন ধরে বহির্নোঙরে অপেক্ষমাণ রাখা হয়। এমটি সেন্ট্রাল স্টার নামের ১৮৩ মিটার লম্বা ওই জাহাজটি ৮ এপ্রিল ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রামে এসেছিল। গুপ্তাখাল জেটিতে ওই জাহাজ থেকে তেল খালাসের পর সেটিকে বিদেশে ফেরত না পাঠিয়ে এমটি ন্যাভ সিয়েলোর অকটেন খালাসের জন্য অপেক্ষমাণ রাখা হয়। দুটি বিদেশি জাহাজ আজ পরস্পরের পাশে দাঁড়িয়ে ২৭ হাজার টন অকটেন লাইটারিং করবে।



দেশে এই দৃশ্য এর আগে আর দেখা যায়নি বলে জানিয়েছেন বিদেশি জাহাজ দুটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি দৈনিক আলোকিত সকাল কে বলেন, এর মধ্যে এমটি ন্যাভ সিয়েলো সায়মন আইল্যান্ডের এবং এমটি সেন্ট্রাল স্টার মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী। মাত্র এগারো দিনের ব্যবধানে প্রায় ৫৪ হাজার টন অকটেন দেশে পৌঁছেছে। এই তেল আগামী এক মাসের বেশি সময়ের চাহিদা মেটাবে বলেও সূত্র জানিয়েছে।


উল্লেখ্য, দেশে নিজস্ব উৎস থেকেও অকটেন উৎপাদিত হয়। চাহিদার মাত্র ২০ শতাংশ অকটেন আমদানি করতে হয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে ৫৪ হাজার টন আমদানিকৃত অকটেনের সাথে দেশীয় উৎস থেকে প্রাপ্ত অকটেন থাকায় সংকটের আশঙ্কা অমূলক বলে বিপিসির দায়িত্বশীল কর্মকর্তারা মন্তব্য করেছেন।


সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশে কোনো ক্রুড অয়েলের চালান আসেনি। ফলে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে পরিশোধিত জ্বালানি তেলের যোগান বাড়িয়ে দেশে পর্যাপ্ত মজুদ গড়ে তোলা হয়েছে। বিপিসি জানিয়েছে, ৮ ফেব্রুয়ারির পর থেকে গতকাল পর্যন্ত সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াভিত্তিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত জ্বালানি তেলের যোগান দিয়ে চলেছে। এর মধ্যে ইন্দোনেশিয়ার বুমি সিয়াক পাসাকো (বিএসপি) ১ লাখ ৭১ হাজার ৪৯৪ টন ডিজেল, ২৫ হাজার ৮৬৪ টন ফার্নেস অয়েল এবং ২৭ হাজার ৩৬৩ টন অকটেনসহ মোট ২ লাখ ২৪ হাজার ৭২১ টন জ্বালানি তেলের যোগান দিয়েছে।


সিঙ্গাপুরভিত্তিক বিটল ৩৩ হাজার টন জেট ফুয়েল, ৮৫ হাজার ২২০ টন ফার্নেস অয়েল, ২৬ হাজার ১ টন অকটেন এবং ২৭ হাজার ৩৫৬ টন ডিজেল মিলে মোট ১ লাখ ৭১ হাজার ৫৭৭ টন জ্বালানি তেল সরবরাহ দিয়েছে। সিঙ্গাপুরভিত্তিক ইউনিপ্যাক ২ লাখ ৩৫ হাজার ৭৩৮ টন ডিজেল এবং ৯ হাজার ২৭৭ টন জেট ফুয়েলসহ মোট ২ লাখ ৪৫ হাজার ৩৫ টন জ্বালানি তেল সরবরাহ দিয়েছে।


বিপিসির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ক্রুড অয়েল আমদানি না হলেও পরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছে ৬ লাখ ৪১ হাজার ৩৩৩ টন। তিনটি বিদেশি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিপিসি এই তেল আমদানি করেছে। এতে করে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত গড়ে উঠেছে। শুধুমাত্র পেনিক বায়িং এবং অবৈধ মজুতদারির জন্য হাহাকার চলছে।

বিপিসির আমদানিকৃত জ্বালানি তেল পরিবহনে ব্যবহৃত জাহাজগুলোর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম দৈনিক আলোকিত সকালকে জানিয়েছেন, প্রচুর তেল দেশে পৌঁছেছে। আরো অনেক তেল সরবরাহ লাইনে রয়েছে। আজ এমটি প্যাসিফিক ইন্ডিকো নামের একটি জাহাজ ৩৩ হাজার টন এবং এমটি এফপিএমসি–৩০ নামের অপর একটি জাহাজ ৩৪ হাজার ৩৫৩ টন ডিজেল নিয়ে বহির্নোঙরে পৌঁছাবে। এছাড়া আগামীকাল এমটি হাফনিয়া চিয়া নামের একটি জাহাজ ৩৩ হাজার ৪০৫ টন ডিজেল নিয়ে বহির্নোঙরে নোঙর করবে। আগামী ২৩ এপ্রিল এমটি কোয়েটা নামের একটি জাহাজ ৩৩ হাজার টন ডিজেল এবং ২৪ এপ্রিল এমটি জিংটন–৭৯৯ নামের একটি জাহাজ ৩৩ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রামে পৌঁছাবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর থেকে আসা এসব জাহাজ এখন বাংলাদেশের জলসীমার কাছাকাছি অবস্থান করছে।




আরও খবর




বন্দরে ৬ ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ‘পুলিশ’ সেজে কারারক্ষীর বাড়িতে ডাকাতি, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত ও সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন

কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার

বোনারপাড়া এলএসডি অফিসের সামনের সড়কের বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও দুর্ভোগ

শরণখোলায় বাকপ্রতিবন্ধীর ঘরে উঠে পিস্তল ঠেকিয়ে লুট ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

জনদুর্ভোগে দ্রুত সাড়া,ফাসিয়াখালি ইউনিয়ন প্রশাসক মোঃ মঈন উদ্দিনের মানবিক উদ্যোগে হেলে পড়া ব্রিজের কাজ চলমান

ফুলপুরে যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

দৌলতপুর সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবি-জনতার যৌথ নজরদারি

ব্রাজিলের জার্সি পরলেই ভিজিট ফ্রি, ডা. ফরিদ এইচ খান

চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা, হাতপাখা প্রতীক তুলে শপথ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

বন্দরে ৬ ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ‘পুলিশ’ সেজে কারারক্ষীর বাড়িতে ডাকাতি, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত ও সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন

কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার

বোনারপাড়া এলএসডি অফিসের সামনের সড়কের বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও দুর্ভোগ

শরণখোলায় বাকপ্রতিবন্ধীর ঘরে উঠে পিস্তল ঠেকিয়ে লুট ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ।