শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

৮ কোটি ৮০ লাখের সেতু যেন ‘ঝুলন্ত দ্বীপ’: সংযোগ সড়ক নেই, চরম দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত:বুধবার ১৫ জুলাই ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৫ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ও গয়েশপুর এলাকার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল সুতিয়া নদীর ওপর একটি সেতু। স্থানীয়দের যাতায়াত ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সরকারের প্রায় ৮ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় ৯৬ মিটার দীর্ঘ একটি দৃষ্টিনন্দন সেতু। তবে নির্মাণের দীর্ঘদিন পার হলেও আলোর মুখ দেখেনি এই প্রকল্প। দুই পাশে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) না থাকায় কোটি টাকার এই সেতুটি এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, নদী পারাপারের জন্য বিশাল সেতুটি দাঁড়িয়ে থাকলেও তার দুই পাশে কোনো সড়ক নেই। ফলে কাওরাইদ, গয়েশপুরসহ আশেপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এই সেতু ব্যবহার করতে পারছেন না। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীবাহী যানবাহন নিয়ে স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, সরকারের বিপুল পরিমাণ টাকা খরচ হলেও সঠিক পরিকল্পনার অভাবে তারা এর কোনো সুফল পাচ্ছেন না।এই জনদুর্ভোগের বিষয়ে জানতে চাইলে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু অসহায়ত্ব প্রকাশ করে বলেন, "আমরা এই সমস্যাটির ব্যাপারে পুরোপুরি অবগত আছি। কিন্তু নানাবিধ জটিলতার কারণে এই মুহূর্তে খুব একটা সুবিধা বা দ্রুত সমাধান করতে পারছি না।" তবে জনগণের ভোগান্তি লাঘবে বিষয়টি নিয়ে তিনি তৎপর রয়েছেন বলে জানান।এদিকে, সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী তৌহিদ আহমেদ আশার বাণী শুনিয়েছেন। তিনি বলেন, "সেতুর শ্রীপুর অংশে সংযোগ সড়ক নির্মাণের সব প্রস্তুতি রয়েছে। তবে বর্তমানে বর্ষা মৌসুম চলায় এবং অনবরত বৃষ্টির কারণে মাটির কাজ করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি কমলেই দ্রুততম সময়ের মধ্যে সংযোগ সড়কের কাজ শুরু করা হবে।"স্থানীয় ভুক্তভোগীরা জানান, বর্ষার অজুহাতে প্রতি বছরই কাজ পিছিয়ে দেওয়া হয়। তারা চান, বর্ষা শেষ হওয়া মাত্রই যেন আর কোনো কালক্ষেপণ না করে দ্রুত মাটি ভরাট ও সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। কোটি টাকার এই ‘ঝুলন্ত দ্বীপ’ সদৃশ সেতুটি কবে নাগাদ সংযোগ সড়ক পেয়ে সচল হবে, এখন সেটাই দেখার অপেক্ষায় দক্ষিণগফরগাঁও  উপজেলা/  শ্রীপুর  উপজেলা বাসী।



আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ