শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৩ আগস্ট ২০২৬ | হালনাগাদ:রবিবার ২৩ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


বিশেষ প্রতিনিধি:

পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি গেট সংলগ্ন আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় হিফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান এবং পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ:) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন মাজিদ শিক্ষার পাশাপাশি পড়াশোনার মানোন্নয়ন, নৈতিকতা, শৃঙ্খলা ও আদব-আখলাক গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মাদ্রাসার হিফজ ও নাজেরা বিভাগে শিক্ষার্থীদের শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, মাখরাজ ও তাজবিদের নিয়ম-কানুন এবং নিয়মিত সবক অনুশীলনের মাধ্যমে পাঠদান করা হচ্ছে। একই সঙ্গে প্রতিটি শিক্ষার্থীর পড়াশোনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করে দুর্বলতা চিহ্নিত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার ব্যবস্থা রয়েছে।


মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শুধু মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে কোরআনের প্রতি ভালোবাসা, আদব-আখলাক, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধকে শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানী, নীতিবান, দায়িত্বশীল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।


পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে আয়োজিত সবক প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, কোরআন তেলাওয়াত ও আমলের প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত সহযোগিতায় শিক্ষার্থীদের শিক্ষার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


সবক প্রদান অনুষ্ঠান শেষে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ:) উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য জশনে জুলুছ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মাদ্রাসা গেট থেকে শুরু হয়ে রওশনহাট ব্রিজ প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসার সামনে এসে শেষ হয়। র‍্যালিতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


র‍্যালি শেষে মাদ্রাসা প্রাঙ্গণে মিলাদ-কিয়াম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ (দ:)-এর জীবন, আদর্শ, মানবতা ও নৈতিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়।


অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, হিফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের মধ্য দিয়ে দ্বীনি শিক্ষার পাশাপাশি মানসম্মত শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শ জীবন গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল