শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

আমরা দালাল নই, স্বাস্থ্যসেবার সেতুবন্ধন’ কটিয়াদীতে মানববন্ধনে ওষুধ প্রতিনিধিরা

প্রকাশিত:সোমবার ১১ মে ২০২৬ | হালনাগাদ:সোমবার ১১ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জেলা প্রতিনিধি: ওষুধ প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দেওয়া, অহেতুক হয়রানি, অপমান ও গ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কটিয়াদীতেও মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) উপজেলা শাখা। কর্মসূচিতে অংশ নেওয়া ওষুধ প্রতিনিধিরা বলেন, তারা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও সাম্প্রতিক সময়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এ সময় তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পাঁচ দফা দাবি তুলে ধরেন।সোমবার (১১ মে) সকাল ১০টায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত বিপুলসংখ্যক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মানববন্ধনে বক্তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে ওষুধ প্রতিনিধিরা চিকিৎসকদের কাছে আধুনিক ওষুধের বৈজ্ঞানিক তথ্য, কার্যকারিতা, ব্যবহারবিধি ও বাজারে প্রাপ্যতা সম্পর্কে নিয়মিত অবহিত করে আসছেন। কিন্তু সম্প্রতি কিছু ঘটনায় তাদের ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করে জনসম্মুখে অপমান ও হয়রানি করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।মানববন্ধনে বক্তব্য দেন ফারিয়া কটিয়াদী শাখার সভাপতি রেফায়েত খান হৃদয়, সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকী, আলম, মিনহাজুল ইসলাম, মিজানুর রহমান ও মজনুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, “যারা আমাদের দালাল বলছেন, তাদের চেয়ে আমাদের শিক্ষাগত যোগ্যতা কোনো অংশে কম নয়। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করে পেশাগত দায়িত্ব পালন করছি। আমাদের কাজ হলো চিকিৎসকদের কাছে নতুন ওষুধের বৈজ্ঞানিক তথ্য তুলে ধরা, যাতে রোগীরা আধুনিক ও কার্যকর চিকিৎসাসেবা পেতে পারেন।”তারা আরও বলেন, “চিকিৎসকরা আমাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই নতুন ওষুধ সম্পর্কে অবগত হন এবং প্রয়োজন অনুযায়ী প্রেসক্রিপশনে তা অন্তর্ভুক্ত করেন। তাই ওষুধ প্রতিনিধিদের অবমূল্যায়ন করা মানে আধুনিক স্বাস্থ্যব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সহায়ক খাতকে প্রশ্নবিদ্ধ করা।”বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা দালাল নই, বরং স্বাস্থ্যসেবার সেতুবন্ধন। চিকিৎসক, ওষুধ কোম্পানি ও রোগীর মধ্যে তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আমরা কাজ করি। অথচ দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত অপমান, তুচ্ছতাচ্ছিল্য ও হয়রানির শিকার হতে হচ্ছে।”তারা দাবি করেন, মাঠপর্যায়ে অনেক ওষুধ প্রতিনিধিকে হাসপাতাল ও ক্লিনিকে অযৌক্তিকভাবে বাধা দেওয়া হচ্ছে। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হয়রানি ও গ্রেপ্তারের ঘটনাও ঘটছে। এতে পেশাজীবীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— ১. ওষুধ প্রতিনিধিদের ‘দালাল’ বলা বন্ধে রাষ্ট্রীয় নির্দেশনা প্রদান, ২. অযৌক্তিক গ্রেপ্তার, হয়রানি ও অপমানজনক আচরণ বন্ধ করা, ৩. গণমাধ্যমে দায়িত্বশীল ও সঠিক সংবাদ প্রচার নিশ্চিত করা, ৪. স্বাস্থ্য মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও ফারিয়া প্রতিনিধিদের সমন্বয়ে জরুরি বৈঠকের আয়োজন, ৫. ওষুধ প্রতিনিধিদের পেশাগত কার্যক্রম পরিচালনার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন।বক্তারা বলেন, দেশের প্রায় সাড়ে চার লাখ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাস্থ্য খাতের সঙ্গে সম্পৃক্ত। তারা প্রতিদিন চিকিৎসকদের কাছে ওষুধের তথ্য পৌঁছে দিয়ে দেশের চিকিৎসাসেবাকে আরও গতিশীল করতে ভূমিকা রাখছেন। কিন্তু তাদের পেশাগত সম্মান ক্ষুণ্ন হলে তা ওষুধ সরবরাহ ব্যবস্থা ও স্বাস্থ্য খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।মানববন্ধন শেষে প্রতিনিধিরা কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৪ মে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিচালিত এক অভিযানে ওষুধ প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দিয়ে হয়রানি ও গ্রেপ্তার করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, এ ধরনের ঘটনা দেশের ওষুধ প্রতিনিধিদের পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ন করছে।স্মারকলিপিতে আরও বলা হয়, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারে ওষুধ প্রতিনিধিদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। তাই তাদের বিরুদ্ধে অপপ্রচার, হয়রানি ও বৈষম্যমূলক আচরণ বন্ধ করে একটি সম্মানজনক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।শেষে বক্তারা প্রধানমন্ত্রীর কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, ওষুধ প্রতিনিধিদের ন্যায়সংগত দাবি বাস্তবায়ন করা হলে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবেশ বজায় থাকবে এবং পেশাজীবীদের মধ্যে আস্থা ফিরবে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত