
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ড নবনুর জামে মসজিদের পশ্চিম পাশে কাজী জাকের হোসেন আনসারির বাড়ির সড়ক উদ্বোধন করা হয়।
৭ মে (বৃহস্পতিবার) সকালে এ সড়কের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলা শাখার সভাপতি বৈরাগ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ইদ্রিস আল-কাদেরী।
উপস্থিত ছিলেন আরমান উল্লাহ আহমেদ, জাকের, মুহাম্মদ সোলাইমান চৌধুরীসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।





























