শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল চলাচল বন্ধে ভোগান্তিতে যাত্রীরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

‘অনিবার্য কারণবশত’ আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। মতিঝিলগামী যাত্রীরা এসে নামছেন আগারগাঁও স্টেশনে। হঠাৎ করে এতো যাত্রীর চাপ নিতে পারছে না এই রাস্তায় চলাচলকারী যানবাহনগুলো। দীর্ঘক্ষণ ধরে তাই যাত্রীদের রাস্তায় অপেক্ষা করতে হচ্ছে কর্মস্থলে যাওয়ার পরিবহনের জন্য।


বুধবার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁও মেট্রো স্টেশনের আশপাশ ঘুরে দেখা যায়, মেট্রোরেল বন্ধের পর থেকে যাত্রীদের চাপ বেড়েছে সড়কে। গন্তব্যে যাওয়ার যানবাহন না পেয়ে স্টেশনের নিচে, রাস্তার পাশের ফুটপাতে, সড়ক বিভাজকে অপেক্ষা করছেন যাত্রীরা। এদিকে কিছুক্ষণ পর পর মেট্রোরেলের যাত্রীরা আগারগাঁও স্টেশনে এসে নামছেন। এতে রাস্তায় মানুষের সংখ্যা বাড়ছেই। এই রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১২টা) এমন চিত্র দেখা গেছে।


সকাল সোয়া ১১টার দিকে কথা হয় আরিফুল ইসলাম নামের মেট্রোরেলের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় মেট্রোরেল থেকে আগারগাঁওয়ে নেমেছি। এখনও বাসে উঠতে পারিনি, আমি যাবো তেজগাঁওয়ে। বাইক রাইডের জন্য কল করেছি বেশ কয়েকবার, ওরাও রাইড ক্যান্সেল করে দিচ্ছে। এখন দেখি শেওড়াপাড়া গিয়ে সেখান থেকে বাসে উঠতে পারি কিনা। 


পল্লবী থেকে পল্টন যাবেন সালমান সিদ্দিকী। তিনি বলেন, ‘কী যে এক সমস্যায় পড়লাম। আগে যদি জানতাম মেট্রো এই পর্যন্ত যাবে, তাহলে সেখান থেকেই বাসে চলে যেতাম। এখন আরও সময় নষ্ট হচ্ছে। এতো মানুষ, বাসে দাঁড়ানোরও কোনও জায়গা নেই।’ 


হাবিবুর রহমান নামের এক মেট্রো যাত্রী বলেন, ‘আরামের জন্য মেট্রোতে উঠেছিলাম। বাসে সিট ফাঁকা থাকলেও উঠিনি। এসির বাতাসে যাবো বলেই মেট্রোতে উঠেছি। কিন্তু এখন মনে হচ্ছে আমার বাসই ভালো ছিল।’


সুরাইয়া বেগমের অফিস কারওয়ান বাজার। দাঁড়িয়ে ছিলেন আগারগাঁওয়ের ফুটপাতে। তিনি বলেন, ‘আমি এসেছি উত্তরা থেকে। প্রতিদিন মেট্রোতে করেই অফিস যাতায়াত করি। তাই আমি জানি আমার যেতে কত সময় লাগে, সে হিসেবেই বের হই। কিন্তু আজতো সব ওলট-পালট হয়ে গেলো। অফিসে ঢোকার টাইম শেষ হয়েছেও আধা ঘণ্টার উপরে হয়ে গেলো। বাস-সিএনজি কিছুই পাচ্ছি না।’ 


রাকিব নামের এক যাত্রী মেট্রোরেল থেকে নেমে বলেন, ‘মতিঝিল স্টেশনে থামার পর মেট্রোরেলের লাউড স্পিকারে যে কথাগুলো বলে আজ সেগুলো বলছে আগারগাঁও এসেই। তার মানে মেট্রোরেলের যাত্রা আগারগাঁওয়েই শেষ। এখানে যাত্রা শেষ হয়ে তো আজ বিপদে পড়লাম। যাবো মতিঝিল নামলাম আগারগাঁওয়ে; এখন বাসও পাই না। বাসে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই। আজকের সব কাজ মাটি হয়ে গেলো।’


এদিকে আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ প্রসঙ্গে ডিএমটিসিএল এর পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘ওই পথে ভালো (বড়) রকমের একটা সমস্যা হয়েছে। এটা ঠিক করতে সময় লাগবে। মেট্রোরেল আপাতত আগারগাঁও (উত্তরা থেকে) পর্যন্ত চালাচল করছে।’


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী