শিরোনাম
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

‘আকস্মিক’ চাপে বিএনপি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ক্ষমতার বাইরে থাকাবস্থায় একাধিকবার শীর্ষ নেতাদের গ্রেফতারের কারণে চাপের মুখে পড়েছে বিএনপি। তবে বেশিরভাগ সময় নিজেদের কর্মসূচিকে কেন্দ্র করে নীতিনির্ধারকদের সঙ্গে বিপুল সংখ্যক তৃণমূলের নেতাকর্মী কারান্তরীণ হয়েছেন। কিছুদিন পর ধীরে ধীরে সবাই মুক্তিও পেয়েছেন। কিন্তু শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে এবার আকস্মিক চাপের মুখে পড়েছে দলটি। ইতোমধ্যে দলটির স্থায়ী কমিটির দুই সদস্যসহ কেন্দ্রীয় একাধিক শীর্ষ ও মধ্যম সারির নেতা গ্রেফতার হয়েছেন। গ্রেফতার আতঙ্কে আত্মগোপনেও আছেন অনেকে। ফোনে যোগাযোগও করা যাচ্ছে না অনেকের সঙ্গে। গ্রেফতার হওয়া নেতাদের মধ্যে কেউ কেউ মাসখানেক আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।




সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশজুড়ে ব্যাপক সহিংসতার ঘটনার পর এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বিএনপিকে। সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শিক্ষার্থীদের আড়ালে এই সহিংসতার পেছনে বিএনপি-জামায়াতের ইন্ধন রয়েছে। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, তাদের সমর্থন থাকলেও কোটা আন্দোলনে বিএনপির অংশগ্রহণ ছিল না।


ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের নামে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২০১টি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ২২০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৮ দিনে (১৭-২৪ জুলাই) সারাদেশে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে চার হাজার। প্রতিদিনই গ্রেফতারের সংখ্যা বাড়ছে। যাদের মধ্যে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী বেশি।



বৃহস্পতিবার (২৫ জুলাই) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানিয়েছেন, সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। নেওয়া হবে কঠোর ব্যবস্থা।



এসব কারণে বিএনপির নেতাকর্মীদের আশঙ্কা গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে। ফলে তাদের চাপও বাড়বে। দলীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার করতে বাইরে থাকা নেতাদের বাসায় বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হানা দিচ্ছেন। আতঙ্কে অনেকে নিজেদের বাড়িঘর থেকে অন্যত্র অবস্থান করছেন। ঘনিষ্ঠদের বাইরে কারও সঙ্গে যোগাযোগও রাখছেন না অনেকে।


দলের ভেতরে-বাইরে আলোচনা চলছে, নিজেদের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতাদের গ্রেফতারের একাধিক নজির আছে। কিন্তু অন্যদের আন্দোলনে সমর্থন দেওয়ায় এমন পরিস্থিতির মুখে পড়তে হবে তা ভাবেননি খোদ দলটির নীতিনির্ধারকরা।


জানা গেছে, হঠাৎ এমন বিরূপ পরিস্থিতির কারণে নতুন করে কর্মসূচি দেওয়া নিয়েও বেকায়দায় পড়েছে বিএনপি। একদিকে কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ। গত ১৭ জুলাই পুলিশ কার্যালয়ে তল্লাশি করে অস্ত্র, ককটেল উদ্ধার দেখানোর পর মূল ফটকে তালা দিলেও মাঝে নেতাকর্মীরা তালা ভেঙেছিলেন। কিন্তু এখন আবার তালাবদ্ধ রয়েছে নয়াপল্টনের কার্যালয়। অন্যদিকে দফতরের দায়িত্বপ্রাপ্ত দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও গ্রেফতার হয়েছেন। ফলে এখন আর কেউ নয়াপল্টনের দিকে পা ফেলছেন না।


এদিকে গত কিছুদিন গুলশানে দলের চেয়ারপাসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাদের নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন তারা সবাই ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নয়াপল্টনের অফিসে ভাঙচুরের অভিযোগ করা হয়েছে।


বিএনপির মধ্যম সারির একজন নেতা  বলেন, শীর্ষ নেতারা হঠাৎ গ্রেফতার হয়েছেন। বাকি যারা আছেন তারাও ঘরে থাকতে পারছেন না। এখন নতুন করে কর্মসূচি কি হবে, কবে নেওয়া হবে সে সম্পর্কে কোনো আপডেট নেই।


অবশ্য কর্মসূচি না থাকলেও প্রতিনিয়ত বিএনপি মহাসচিব গণমাধ্যমে কথা বলছেন। দলের পক্ষ থেকে বিবৃতিও দিচ্ছেন।


দলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলতে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য ও দুজন ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করা হয়। দুজনের ফোন বন্ধ পাওয়া যায়। অনেকবার কল করলেও একজন ফোন ধরেননি।


এদিকে নেতাকর্মী গ্রেফতারের পূর্ণাঙ্গ তথ্য এখনও পাওয়া যায়নি বিএনপির পক্ষ থেকে। কেন্দ্রীয় কার্যালয় বন্ধ থাকায় গ্রেফতারকৃতদের সঠিক হিসাব বের করার সুযোগ নেই বলে জানিয়েছেন দফতর সংশ্লিষ্ট একজন বিএনপি নেতা।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, গত শুক্রবার থেকে বুধবার পর্যন্ত সারাদেশে দুই হাজারের বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে সঠিক হিসাব এখনও করা সম্ভব হয়নি।



কোটা আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু সাড়ে তিন মাস জেল খাটার পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেয়েছিলেন।


গত ১ মার্চ জামিনে মুক্তি পাওয়া চেয়ারপাসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনও এবার গ্রেফতার হয়েছেন। এবার গ্রেফতার হওয়া ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল গত নভেম্বরে গ্রেফতার হয়েছিলেন। তখন তিনি গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।



বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুও গ্রেফতার হয়েছেন। এক মাসের বেশি কারাগারে থাকার পর গত ৫ জুন জামিনে মুক্তি পান তৎকালীন যুবদলের সাবেক সভাপতি টুকু। ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীও এবার গ্রেফতার হয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়ার পর গত ৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেয়েছিলেন নিপুণ রায়।


এবার গ্রেফতার হওয়া ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু ৯ মাস কারাগারে থাকার পর গত ৪ মার্চ মুক্তি পেয়েছিলেন।


ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরবও এবার গ্রেফতার হয়েছেন। বিভিন্ন মামলায় ১৫ মাসের বেশি সময় কারাবাসের পর গত ২১ জুন জামিনে মুক্ত হয়েছিলেন নিরব। বিএনপির আরেক নেতা ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকও গ্রেফতার হয়েছেন। এর আগে তিন মাস ছয় দিন কারাভোগের পর গত ৮ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেয়েছিলেন সাবেক এই ফুটবলার।


গত চার মে জামিনে কারামুক্ত হন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। এবারের উত্তপ্ত পরিস্থিতিকে কেন্দ্র করে তিনিও গ্রেফতার হয়েছেন।


এবার বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাড়ে তিন মাসের বেশি সময় কারাভোগের পর গত ফেব্রুয়ারিতে জামিনে মুক্তি পান। তিনিও এবার গ্রেফতার হয়েছেন।


বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান শারীরিকভাবে অসুস্থ। দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর গত ২৪ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে মুক্তি পেয়েছিলেন। এবারও তিনি গ্রেফতার হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতও গ্রেফতার হয়েছেন।


আরও খবর




নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: সাতক্ষীরার রাজপথে ফেরার চেষ্টা, নাকি নাশকতার প্রস্তুতি?

সাতক্ষীরা- ৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ দরজা ভেঙে উদ্ধার

সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

একটি মোবাইল ফোন কেড়ে নিল অপ্রতীমের স্বপ্ন।

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি

রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

হালুয়াঘাটে মিনিটখানেকের ঝড়ে লণ্ডভণ্ড দুই গ্রাম, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটি বিদ্যুৎ সভাপতি,নজরুল সম্পাদক

লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি

শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া

আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব