শিরোনাম
বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

আমতলীতে একই ঠিকাদারের নির্মিত ১০ আয়রণ সেতু আট মাসে ভেঙ্গে পড়েছে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০১ মার্চ ২০২৫ | হালনাগাদ:শনিবার ০১ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের বিভিন্ন খালে ২০০৮ সালে একই ঠিকাদারের নির্মিত ১০ আয়রণ সেতু আট মাসে ভেঙ্গে পরেছে। এ ১০ সেতুর মধ্যে শুক্রবার রাতে চর রাওঘা সেতু ভেঙ্গে  গেছে। সেতুগুলো ভেঙ্গে পরায় চাওড়া ও হলদিয়া ইউনিয়নের অন্তত ৬৫ হাজার মানুষ যোগাযোগ বিছিন্ন হয়ে পরেছে। ওই ১০ সেতু নির্মাণকারী ঠিকাদার হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধার শাস্তি দাবী করেছেন এলাকাবাসী। 

জানাগেছে, আমতলী উপজেলা প্রকৌশলী অধিদপ্তর ২০০৭-০৮ অর্থ বছরে উপজেলার হলদিয়া ইউনিয়নের বিভিন্ন খালে ২১ টি আয়রণ সেতু নির্মাণে দরপত্র আহবান করে। প্রত্যেক সেতু ২ কোটি টাকা করে বরাদ্দ হয়। ওই সেতুগুলোর কাজ পায় তৎকালিন হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শহীদুল ইসলাম মৃধা। অভিযোগ রয়েছে সেতু নির্মাণকালে ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা প্রভাবখাটিয়ে দায়সারা কাজ করেছেন। লোহার রেল পাতির ভীম ও অ্যাঙ্গেল দেয়ায় কথা থাকলেও উপজেলা প্রকৌশলী অফিসের সঙ্গে আতাত করে নি¤œমানের লোহার ভীম ও অ্যাঙ্গেল দিয়ে সেতু নির্মাণ করেছেন। সেতু নির্মাণের পাঁচ বছরের মাথায় সেতুর ভীম নড়বড়ে হয়ে যায়। গত ১৩ বছর ধরে ওই নড়বড়ে সেতু দিয়ে হলদিয়া ইউনিয়ন ও চাওড়াসহ উপজেলার অন্তত ৬৫ হাজার মানুষ চলাচল করে আসছেন। গত বছর জুন মাসে সেতুগুলো ভেঙ্গে যাওয়া শুরু হয়। ওই বছর ২২ জুন বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ে হলদিয়া হাট সেতু ভেঙ্গে ১০ জন নিহত হয়। সারা দেশ ব্যাপী আলোরণ সৃষ্টি হয়। কিন্তু ঠিকাদারের বিরুদ্ধে প্রকৌশল অধিদপ্তর কোন ব্যবস্থা গ্রহন করেনি। এ সেতু ভেঙ্গে যাওয়ার ৫ দিনের মাথায় মল্লিকবাড়ীর টেপুড়া খালের সেতু ভেঙ্গে পরে। এরপর এক এক করে বাঁশবুনিয়া, সোনাউডা, হলদিয়া বড় মোল্লা বাড়ী, দক্ষিণ তক্তাবুনিয়া নজরুল সিকদার বাড়ী, কাঁঠালিয়া বাজে সিন্ধুক, কাঁঠালিয়া মাদ্রাসা সংলগ্ন, চন্দ্রা আউয়াল নগর ও সর্বশেষ শুক্রবার রাতে চর রাওঘা সেতু ভেঙ্গে পরেছে। গত আট মাসে ১০ টি সেতু ভেঙ্গে পরায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এভাবে ১০ সেতু ভেঙ্গে পরলেও উপজেলা প্রকৌশল অফিস ও প্রশাসন ঠিকাদার আওয়ামীলীগ নেতা শহীদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।  অপর দিকে ভেঙ্গে পরা সেতুগুলো খালে পড়ে আছে। এ গুলো অপসারণের কোন উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ।  

শনিবার হলদিয়া ইউনিয়ন ঘুরে দেখাগেছে, সেতুগুলোর ভাঙ্গা অংশ খালে পড়ে আছে। মানুষ খালের মধ্যে বিকল্প বাঁশের সাকো নির্মাণ করে পাড়াপাড় হচ্ছে। 

চাওড়া চন্দ্রা গ্রামের নাশির হাওলাদার বলেন, চাওড়া নদীতে নির্মিত দুইটি সেতু গত আট মাসের মাথায় ভেঙ্গে পরেছে। এভাবে হলদিয়া ইউনিয়নের অনেক সেতু ভেঙ্গে পরেছে। নির্মাণের ১৮ বছরের মাথায় এভাবে  সেতু ভেঙ্গে যাবে তা মেনে নেয়া যায় না। ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।

জালাল মীর বলেন, পরপর হলদিয়া ইউনিয়নে সেতুগুলো ভেঙ্গে পরায় মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। দ্রæত সেতু নির্মাণকারী ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।

চর রাওঘা গ্রামের খলিলুর রহমান বলেন, গত ১৫ বছর ধরেই সেতুটি নড়বড়ে ছিল। স্থানীয়রা ওই সেতুটি খেঁজুর গাছ দিয়ে ঠেকিয়ে রেখেছে। শুক্রবার রাতে সেতুটির মাঝের অংশ ভেঙ্গে খালে পড়ে গেছে।  


হলদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ হারুন অর রশিদ বলেন, গত আট মাস আগে সোনাউডা সেতু  ভেঙ্গে পরলেও উপজেলা প্রকৌশল অফিস কোন ব্যবস্থা নিচ্ছে না। এতে যোগাযোগ বিছিন্ন থাকায় মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। 

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, গত আট মাসে ১০ টি সেতু ভেঙ্গে পরেছে। এতে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের অন্তত ৬৫ হাজার মানুষের যোগাযোগে বেশ ভোগান্তিতে পরেছে। ভোগান্তি লাঘবে দ্রæত সেতু নির্মাণের দাবী জানান তিনি। 

ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। গত ৫ আগষ্ট  থেকে তিনি এলাকা ছাড়া। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। 

আমতলী উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী বলেন, ওই সেতুগুলোর মেয়াদ শেষ হওয়ায় ভেঙ্গে পরেছে। সেতুর মেয়াদকাল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এতো কিছু আমি জানিনা। তবে না জেনে কিভাবে মন্তব্য করলেন এমন প্রশ্নের সদুত্তর না দিয়ে তিনি ফোনের লাইন কেটে দেন। 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার বিরুদ্ধে সেতু নির্মাণের অনিয়ম তুলে ধরে প্রতিবেদন দেয়া হয়েছে। কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। 

বরগুনা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান বলেন, সেতু নির্মাণ কালেই ঠিকাদার  অনিয়ম করেছেন। এতে সেতুগুলো ভেঙ্গে যাচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর




বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি


এই সম্পর্কিত আরও খবর

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী