শিরোনাম
বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

আমতলীতে সাবেক স্বামীকে হত্যা করতে কিশোর গ্যাং ভাড়া!স্ত্রীসহ চারজন গ্রেপ্তার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৮ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৮ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


মোঃ রিপন মুন্সী আমতলী (বরগুনা) প্রতিনিধি। 

সাবেক স্বামী ফরহাদ ইসলাম জয়কে পরিকল্পিতভাবে হত্যা করতে কিশোর গ্যাং ভাড়া করে মারধরের অভিযোগ ওঠেছে তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগমের বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় জড়িত লাইজু বেগম, কিশোর গ্যাং সাকিল, রাকিবুল ও অলি হাওলাদারকে গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে রবিবার রাত নয়টার দিকে আমতলী উপজেলার উতসিতলা নামক স্থানে। 

জানাগেছে, ২০১৬ সালে আমতলী উপজেলার পুর্ব কুকুয়া গ্রামের লতিফ মুসুল্লীর ছেলে ফরহাদ ইসলাম জয়ের সঙ্গে হরিমৃত্যুঞ্জয় গ্রামের মোস্তফা কাজীর মেয়ে লাইজু বেগমের বিয়ে হয়। লাইজু গত ছয় বছরে ধরে সৌদি আরব ও ওমানে ছিলেন। তাদের ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। জয়ের অভিযোগ তার অনুমতি ছাড়া স্ত্রী লাইজু বেগম প্রবাসে যাওয়ায় গত ২৫ জুলাই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু বিবাহ বিচ্ছেদের পর থেকেই তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগম স্বামী ফরহাদ ইসলাম জয়কে হত্যার পরিকল্পনা করে। রবিবার সন্ধ্যায় তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু মুঠোফোনে মেয়েকে দেখতে তার দাদার বাড়ী উতসীতলা নামক স্থানে সাবেক স্বামী জয়কে যেতে বলেন। রাত পৌনে নয়টার দিকে জয় উতসীতলায় পৌছামাত্রই ওৎ পেতে থাকা ৬-৮ জন কিশোর গ্যাং ও তার তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু তাকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে। কিন্তু স্থানীয় এক ব্যক্তির বাধার মুখে তাকে হত্যা করতে তারা ব্যর্থ হয় বলে জানান জয়। ওই সময় সাকিল নামের এক কিশোর গ্যাংকে জয় জাপটে ধরে। পরে তিনি ঘটনাটি আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসানকে জানান। গ্রেপ্তারকৃত কিশোর গ্যাং সাকিলের দেয়া তথ্য মতে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মুল হোতা জয়ের তালাকপ্রাপ্ত স্ত্রী  লাইজু বেগম ও তার ভাড়াটিয়া কিশোর গ্যাং রাকিবুল ও অলি হাওলাদারকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সোমবার সকালে ফরহাদ ইসলাম জয় বাদী হয়ে তার তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজুকে প্রধান আসামী করে ছয়জনের নামে মামলা দায়ের করেছেন। সোমবার বিকেলে পুলিশ গ্রেপ্তারকৃত চার আসামীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

ফরহাদ ইসলাম জয় বলেন, স্ত্রী লাইজু বেগম আমার অনুমতি ছাড়াই গত ছয় বছর ধরে বিদেশ ছিল। আমার অবাধ্য থাকায় গত ২৫ জুলাই বিবাহ বিচ্ছেদ হয়। রবিবার রাতে মেয়ে কথা বলবে বলে আমাকে মুঠোফোনে তার দাদার বাড়ী উতসিতলা যেতে বলে। আমি সরল বিশ্বাসে ঘটনাস্থলে গেলেই লাইজুর পরিকল্পনা মোতাবেক লাইজু  ও তার ভাড়াটিয়া ৬-৮ জন কিশোর গ্যাং আমাকে মারধর শুরু করে। কিন্তু ওই সময় স্থানীয় এক লোক দেখে ফেলায় তারা আমাকে হত্যা করতে পারেনি। তিনি আরো বলেন, তারা আমার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন,  গ্রেপ্তার কিশোর গ্যাং সাকিলের দেয়া তথ্য মতে ঘটনার মুল পরিকল্পনাকারী লাইজু বেগম, কিশোর গ্যাং রাকিবুল ইসলাম ও অলি হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত চারজনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।


আরও খবর




বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি


এই সম্পর্কিত আরও খবর

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী