শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

আন্দোলন ‘ট্র্যাকে’ তুলতে নানা পরিকল্পনা বিএনপির

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১২ মার্চ ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১২ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আন্দোলনের মাঠে ফিরতে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপি। তবে আন্দোলনকে কাঙ্ক্ষিত ‘ট্র্যাকে’ তুলতে গলদগর্ম হতে হচ্ছে দলটির শীর্ষ নেতৃত্বকে। নির্বাচনের আগে ২০২২ সালের আগস্ট থেকে একটানা আন্দোলন করেছে বিএনপি। শুরুতে বিক্ষোভ, মানববন্ধন, বিভাগীয় সমাবেশ এবং রোডমার্চ। নির্বাচনের আগের দুই মাসে কখনও হরতাল, কখনও অবরোধ। আবার কখনও হরতাল-অবরোধ দুটোই। কিন্তু নির্বাচনের পরে নতুন করে আর বড় কোনো কর্মসূচিতে যায়নি দলটি। 



গত ৩০ জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশনের দিন সংসদ বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে কালো পতাকা মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনের পর গত ১০ দিনে এভাবে সারা দেশে অন্তত দুই দফায় কালো পতাকা মিছিল করতে দেখা গেছে বিএনপিকে। ৯ মার্চ ঢাকাসহ সারা দেশে লিফলেট বিতরণসহ গণসংযোগ কর্মসূচি পালন করেছে দলটি। এসব কর্মসূচিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো বিষয়কে সামনে এনে ‘জনরোষ’ তৈরির মাধ্যমে আন্দোলনে গতি আনতে চায় বিএনপির শীর্ষ নেতৃত্ব। 


তবে দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, নেতাকর্মীদের নামে যেসব মামলা-মোকদ্দমা রয়েছে, তা নতুন করে আন্দোলন সংঘটিত করায় বাধা হিসেবে দেখা দিয়েছে। ২৮ অক্টোবর মহাসমাবেশে সংঘর্ষকে কেন্দ্র করে যেসব নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন, তারা ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন। আত্মগোপনে থাকা নেতাকর্মীরা জামিন নিয়ে প্রকাশ্যে আসছেন। তবে এতেও স্বস্তিতে নেই বিএনপির নেতাকর্মীরা। এরই মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুঁইয়াকে জামিন বাতিল করে কারাগাারে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করা হয়েছে। 


এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রবিবার এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘রোজার প্রাক্কালে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, সুপেয় পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন চড়া মূল্যে যখন মানুষ চোখে শর্ষে ফুল দেখছে, তখন অবৈধ আওয়ামী লীগ সরকার বিএনপিসহ বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দকে নিত্যনতুন মিথ্যা মামলায় আটকের হিড়িক অব্যাহত রেখেছে।’ 


এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গতকাল তার বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, ‘বিএনপির সমস্ত নেতাকর্মীকে এখনও ইনডাইরেক্টলি বন্দি করে রাখা হয়েছে। এখন পর্যন্ত আমরা বন্দিই আছি। আমরা এখনও স্বচ্ছন্দে চলাফেরা করতে পারি না। এই ভয় লাগে কখন পুলিশ আসে, কখন নিয়ে যায়।’


বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ২৫ হাজার ৬৭১ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ৭৯২টির অধিক মামলায় ৭৮ হাজার ৩৩৬ জনকে আসামি করা হয়েছে। 


মামলা, গ্রেপ্তার এবং সাজার কারণে দলটির নেতাকর্মীদের মধ্যে যে একধরনের বিপর্যস্ত অবস্থা এবং বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, সেটা স্পষ্ট। যদিও এর মধ্যেই আবার কোনো কোনো জেলায় বন্ধ থাকা দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কর্মসূচি শুরু করতেও দেখা গেছে বিএনপিকে। কিন্তু বিএনপির পক্ষে কি আবারও নেতাকর্মীদের চাঙ্গা করে আন্দোলন গড়ে তোলা সম্ভব?


বিএনপির নেতারা অবশ্য দাবি করেছেন, দল চাঙ্গা আছে। এজন্য দল পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ছাত্রদলের নুতন কেন্দ্রীয় কমিটির আংশিক ঘোষণা করা হয়েছে। ধীরে ধীরে সব সহযোগী সংগঠনসহ মূল দলকেও পুনর্গঠন করা হবে। এসবের লক্ষ হচ্ছে মাঠে সরকারবিরোধী আন্দোলনকে চাঙ্গা করা। কেননা বিএনপির নীতিনির্ধারকরা মনে করেন, নতুন করে আন্দোলন শুরু করতে দলীয় সাংগঠনিক অবস্থাকেও একটি শক্ত ভিত্তির ওপর স্থাপন করা প্রয়োজন। দীর্ঘ সময় আন্দোলন-সংগ্রামে থাকায় ২০১৬ সালের পর দলের আর কোনো কাউন্সিল হয়নি।


গঠনতান্ত্রিকভাবে তিন বছর পরপর এই কাউন্সিল হওয়ার কথা। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, সাংগঠনিক জেলার সংখ্যা ৮২। এর মধ্যে মাত্র ১০টিতে মূল ও কয়েকটিতে আবার আংশিক কমিটি রয়েছে। ৫২টি জেলা কমিটি চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। বাকিগুলোর হালনাগাদ তথ্য নেই। সব মিলিয়ে ৫০টির বেশি জেলা কমিটি মেয়াদোত্তীর্ণ। তা ছাড়া বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ১৯ পদের মধ্যে বর্তমানে শূন্য আছে ৫টি। এ ছাড়া ভাইস চেয়ারম্যানের ১৩টি, উপদেষ্টার ১৫টি, সম্পাদক, সহসম্পাদকসহ প্রায় একশর মতো পদ শূন্য হয়ে আছে। বিএনপির দুটি সহযোগী ও ৯টি অঙ্গসংগঠনের অবস্থাও বেহাল। এসব সংগঠনের মধ্যে কয়েকটির পূর্ণাঙ্গ কমিটি থাকলেও বেশিরভাগের মেয়াদ নেই। 


এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘আন্দোলন নিয়ে হতাশা নেই দলের ভেতরে। আন্দোলনের পাশাপাশি দলের পুনর্গঠনের কাজও চলবে।’ গত সপ্তাহে স্থায়ী কমিটির বৈঠকে দলের কাউন্সিল আলোচনায় আনেন নীতিনির্ধারকরা। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে যুক্ত না থাকায় তা নিয়ে পরবর্তী বৈঠকে আলোচনার কথা বলা হয়েছিল। গতকাল সোমবার স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। 


দলের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি এখন জোর দিচ্ছে, কর্মসূচিতে যাওয়ার আগেই যত বেশি সম্ভব নেতাকর্মীকে জামিনে মুক্ত করার ওপর। যেহেতু হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দিয়ে দাবি অর্জন সম্ভব হয়নি, সেহেতু এমন কর্মসূচিতে গিয়ে আবারও নতুন মামলা এবং দমন-পীড়নের পরিস্থিতিতে না যাওয়ার আলোচনাও আছে দলটির ভেতরে। 


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘একটা স্বৈরাচারী সরকারকে বিদায় দেওয়া সহজ নয়। এটা কঠিন। অনেক সময় দীর্ঘকাল লাগে। বিএনপি সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনের দিন পর্যন্ত আমাদের আন্দোলনের একটা পর্যায় ছিল। এখন আমরা একটা নতুন পর্যায়ে যাব।’ তিনি বলেন, ‘আমরা সামগ্রিক পরিস্থিতি বিবেচনা-বিশ্লেষণ করছি। অবাস্তব বা কল্পিত চিন্তার মাধ্যমে আন্দোলন পরিচালিত না করে এখনকার বাস্তবতাকে নিয়েই আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে।’



আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া

চাঁদপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, পা হারানোর শঙ্কা

জুলাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ দেখিয়েছে: আখতার হোসেন

পরাজিত শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে বললেন রিজভী

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার